Profile Photo

mahamuda khaunOffline

  • mahamuda
  • Profile picture of mahamuda khaun

    mahamuda khaun

    • 4 years, 3 months ago

    পোড়োবাড়ির_রহস্য
    পর্ব_চৌদ্দ
    তালহাদের থেকে চোখ সরিয়ে বজ্রকন্ঠে সিকদার সিকদার বলে ডাকতে থাকলেন রওশন চৌধুরী।
    জ্বি স্যার, সিকদার দৌড়ে এসে ভীতকণ্ঠে বলল।
    এরা কারা?
    কেন স্যার আপনি না বললেন আমার কাছে তিনজন লোক আসবে। তাদেরকে আমি যেন বসার ঘরে বসাই।
    উহ্‌, তোমাকে নিয়ে আর পারিনা। আমি তোমাকে তাদের নাম জিজ্ঞাসা করতে বলেছি না? এদের বসানোর সময় নাম জিজ্ঞাসা করেছিলে?
    না স্যার? যারা আসবে তাদের নাম কি?
    এখন আর নাম শুনে কি করবে। এখন আমিই দেখছি। তারপর তালহাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা আবার এসেছো কেন? ঐ বাড়িটা নিয়ে যে বিজ্ঞাপন দিয়েছিলাম সেটা তুলে নিয়েছি। সেই ব্যাপারে এসে থাকলে কোন লাভ নেই।
    সেই ব্যাপারেই এসেছিলাম। কিন্তু স্যার বিজ্ঞাপনটা তুলে নিয়েছেন কেন বুঝলামনা।
    আর বলোনা বিজ্ঞাপনটা দেওয়ার পর থেকে কে বা কারা আমাকে রাতদিন ফোন করে শাসাতে থাকে। একদিন পরেই আমি একই পত্রিকাতে ঐ বাড়ির ব্যাপারে আগ্রহী না এই সংক্রান্ত বিজ্ঞাপন ছাপানোর পর ফোন আসা বন্ধ হয়।
    কিন্তু স্যার, কে আপনাকে এমনভাবে শাঁসালো তা জানতে ইচ্ছা করেনি?
    দেখো আমি শান্তিপ্রিয় মানুষ। তাই কোন রকম ঝামেলায় জড়াতে চাচ্ছিলাম না। দেশে অনাদরে পড়ে থাকা মালিকবিহিন পুরানো বাড়িগুলোর মেরামত সংক্রান্ত একটা সভায় সরকারী প্রতিনিধি হিশাবে উপস্থিত ছিলাম। ঝিনেদায় আটটা পরিত্যক্ত বাড়ি খুঁজে বের করি আমরা। নলডাঙ্গার ঐ বাড়িটা ছাড়া বাকিগুলো নির্বিঘ্নে সরকারের আয়ত্বে আনা গেছে। আটটা বাড়ির মধ্যে শান্তকুটির ছাড়া দুইটা শুধু ব্যক্তি মালিকাধীন ছিলো আর বাকিগুলো সব পুরানো আমলের জমিদার বাড়ি। মালিকাধীন বাড়িগুলো আমরা মালিকের সাথে সমঝোতা করে নিয়ে নিয়েছি আর বাকিগুলো সরকারী দপ্তর হিশাবে ব্যবহার করা হবে। সরকার অবশ্য পরে বাড়ি উদ্ধারের কাজটা ‘সিকিউরিটি ইন্টেলিজেন্স সংস্থা’ কে
    রওশন বাসায় আছো নাকি? বলতে বলতে একজন মধ্যবয়স্ক লোক এবং সাথে দুইজন সুদর্শন যুবক সেখানটায় প্রবেশ করলো। রওশন মজুমদার উনার কথা আর শেষ করতে পারলেননা
    আরে কাইয়ুম তোমার কথায় হচ্ছিলো। এতো দেরি করলে যে আসতে? দুপুর থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কাইয়ুম চৌধুরী বসার ঘরে ঢুকে যায়িদদের দেখে বললেন, আরে তোমরা এখানে? কি ব্যাপার রওশন ওরা তোমার এখানে?
    কেন, তুমি ওদের চিনো নাকি?
    হ্যা চিনিতো। তবে তালহার সাথে পরিচিত হওয়া বাকি ছিলো। তালহার দিকে হাত বাড়িয়ে বললো, আমি কাইয়ুম চৌধুরী। তালহাও নিজের হাতটা বাড়িয়ে কাইয়ুম চৌধুরীর সাথে করমর্দন করলো। আমার ছেলেদের সাথে পরিচয় করিয়ে দেই, উনার সাথে আসা সুদর্শন যুবক দুইজন যুবককে দেখিয়ে কথাটা বলল কাইয়ুম চৌধুরী। মিনহাজ চৌধুরী, এবং মারুফ চৌধুরী, আমার দুই ছেলে। ওরা ক্যানাডায় থাকে, একমাসের ছুটিতে বাংলাদেশে এসেছে। রওশন আমার ছোট বেলার বন্ধু। আমাদের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সব একই সাথে ছিলো। দুইজনই ম্যাথে পড়াশোনা করেছি। এরপর ও বি সি এস দিয়ে সরকারের খাস আমলা হয়ে গেলো আর আমি গোয়েন্দাগীরি শুরু করলাম। এবার বল তোমাদের কাজ কতদূর?
    তালহা বলল, আমাদের কাজের তেমন কিছুই হয়নি। প্রথমবারতো একটু অগোছালো হয়ে যাচ্ছে।
    তোমাকে সেদিন কারা ধরে নিয়ে গিয়েছিলো? সেখান থেকে পালালে কীভাবে?
    তালহা তার সাথে হওয়া সব ঘটনা বর্ণনা করলো।
    রওশন চৌধুরী এতক্ষণ চুপ করে ওদের কথা শুনছিলো। এবার কথা না বলে পারলেননা। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আমি বুঝতে পারছিনা কাইয়ুম, তুমি এদের কেমন করে চিনো?
    আরে তাইতো, সেই মজার ঘটনাটাতো তোমাকে বলা হলোনা। তারপর উনি রসিয়ে রসিয়ে কীভাবে উনার সাথে যায়িদ আয় মুসায়েবের দেখা হলো সেই ঘটনা বর্ণনা করলেন। ঘটনাটা শোনার পর সবাই একচোট হেসে নিলো।
    এর মধ্যে কাইয়ুম চৌধুরীর ফোন আসলে উনি কথা বলার জন্য বাইরে চলে গেলেন। কিছুক্ষণ পর এসে বললেন, থানার বড় কর্তা ফোন করেছিলো। আনন্দ বিদ্যাপীঠে গতকাল যে অপহরণের ঘটনাটা ঘটেছে তার সুরাহার সময় পুলিশের পাশে থাকতে বলছে। এতো করে বললাম আমি খুব গুরুত্বপূর্ণ একটা কেস নিয়ে আছি। এখন অন্যকিছুতে মনযোগ দেওয়া যাবেনা। কিন্তু তাও শুনছেনা। বারবার একই কথা বলে যাচ্ছে, ‘ আপনি ছাড়া এই কেস কেউ সমাধান করতে পারবেনা।’
    আমি সেই কথাই বলতে চাচ্চিলাম। সরকারও মনে করে পোড়োবাড়ির রহস্যের সমাধান তুমি ছাড়া আর কেউ পারবেন। সেটাই ওদেরকে বলতে গিয়েছিলাম কিন্তু ঠিক তখনই তুমি আসাতে কথাটা শেষ করতে পারিনি।
    সরকারের কাজটার ব্যাপারে আমি নিষেধ করে দিয়েছি।
    স্যার বেয়াদবী
    এক মিনিট। তালহার কথা থামিয়ে দিয়ে রওশন মজুমদার বলল, মারুফ এবং মিনহাজ তোমরা দুজন এখানে বসে শুধু শুধু বোর হোচ্ছ কেন?
    আংকেল রেদোয়ানকে দেখছিনা তাই এখানে বসে আছি।
    এর আগে এসে তোমরা কখনোও বসার ঘরে ঢুকেছো? তোমরাতো এ বাসায় এসে কোনদিকে না তাকিয়ে সোজা রেদোয়ানের ঘরে চলে যাও। তাহলে আজ আবার কি হলো। যাও নবাবের ঘুমটা ভাঙাও। তোমরা ঠেলেঠুলে ঘুম না ভাঙালে ঐ কুম্ভকর্ণের ঘুম সহজে ভাঙবে? তারপর তালহাদের দিকে তাকিয়ে বলল, রেদোয়ান আমার একমাত্র ছেলে।
    মিনহাজ আর মারুফের এতক্ষণ খুব এক ঘেয়ে লাগছিলো। অনুমতি পেয়ে সোজা ভিতরে চলে গেলো ওরা।
    ওরা দুইজন চলে যাওয়ার পর রওশন চৌধুরী তালহাকে বললেন, এবার বলো কি বলতে চাচ্ছিলে?
    তালহা বলল, স্যার আমি আনন্দ বিদ্যাপিঠের কিডন্যাপ নিয়ে আমি কিছু কথা বলতে চাই।
    কাইয়ুম চৌধুরী তালহার কথা শুনে ওর দিকে বিস্ময়ের সাথে তাকালেন। বিচক্ষণতার সাথে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, তোমারা কি এই কেসটা নিয়েও কাজ করছো?
    না স্যার, ব্যাপারটা ঠিক তা নয়। একটা ঘটানার সাথে অন্য ঘটনার কোন সংযোগ আছে কিনা তা খতিয়ে দেখার চেষ্টা করছি।
    সেটা কীরকম?
    তারপর ওদের তৈরি করা প্রতিবেদন কাইয়ুম চৌধুরীর হাতে দিয়ে বলল, স্যার এটা একটু দেখতে পারেন। বিগত দশ বছরে ঝিনেদায় ঘটে যাওয়া অপহরণের উপর একটা প্রতিবেদন তৈরি করেছি আমরা।
    কাইয়ুম চৌধুরী তালহার হাত থেকে কাগজটা নিয়ে মনোযোগ দিয়ে পড়ে বললেন, প্রতিবেদনটা ভালো বানিয়েছো। কিন্তু এ ঘটনাগুলোর সাথে পোড়োবাড়ির সংযোগ থাকতে পারে সেটা মনে হচ্ছে কেন তোমার? তারপর একটু থেমে বললেন, অবশ্য এসব ক্ষেত্রে কোন কিছুই বলা যায়না। দেখা যাবে যাকে সন্দেহের বাইরে রাখা হয় সে প্রধান ভিলেন হিশাবে পরে ধরা পড়ে। তোমরা এখন কি করতে চাচ্ছ?
    আমাদের পরবর্তি পদক্ষেপ ড্যানিয়েল সম্পর্কে জানার চেষ্টা করা। প্রথমে ঢাকা এবং ঢাকার আশেপাশে যেসব ব্র্যান্ডের দল আছে তাদের আদ্যপন্ত জানবো তারপর দেখবো রিসেন্ট কোথাও কনসার্টের অনুষ্ঠান আছে কিনা। যদি আজকে বা কালকে না থাকে তবে আমরা আজ রাতে আর একবার পোড়োবাড়িতে ঢুকবো। স্যার প্রথমবারতো তাই আমাদের কাজ একটু অগোছালো হবে। পরে অভিজ্ঞ হয়ে গেলে আশা করি সব পরিকল্পনামাফিক হবে।
    কিন্তু কনসার্ট হওয়া বা ব্র্যান্ডের দলের সাথে অপহরণের কি সম্পর্ক?
    কোন সম্পর্ক নেই। কিন্তু কেমন যেন কাঁকতলিয়ভাবে যেখানে কনসার্ট হচ্ছে সেখানেই কিছুদিন পরে অপহরণের ঘটনা ঘটছে। আর একটা ব্যাপার খেয়াল করেছি সেটা হলো ওদের প্রধান লক্ষ্য ১৭ থেকে ১৯ বছরের মেয়েরা। কারণ শুধু ঐ বয়সের মেয়ে ছাড়া বাকিদের ওরা ধরলেও ছেড়ে দিচ্ছে। এবং আমার ধারণা অপহরণকারীরা হয় নারী পাচারকারীদের সাথে যুক্ত অথবা দেশেই নারীদেরকে জোর করে বিভিন্ন পতিতালয়ে তাদেরকে বন্দি করে যৌন ব্যবসা করে।
    আর একটা বিষয় বলা হয়নি সেটা হলো আমি একজনকে সন্দেহ করছি। সে বিভিন্ন বেশে বিভিন্ন ব্র্যান্ড দলের সাথে কনসার্টে অংশগ্রহণ করে। স্যার আপনাকে ছবি দেখাই তাহলে আপনিও বুঝতে পারবেন।
    তালহা তার ডাউনলোড করা ছবিগুলো বের করে দেখিয়ে বলল, স্যার এই ছেলেটাকে ভালো করে দেখেন, ড্যানিয়েলকে দেখিয়ে বলল তালহা।
    কাইয়ুম চৌধুরী বলল, তুমি বাম হাত এবং কনিষ্ঠ আঙুলের তিলটার ব্যাপারে সন্দিহান?
    জি স্যার।
    আমিও নিশ্চিত এই চারজন প্রকৃতপক্ষে একজন। তুমি পারবে।
    কাইয়ুম চৌধুরী তালহা পিঠে চাপড় মেরে বলল, চালিয়ে যাও কোন সাহায্য লাগলে বলো।
    অবশ্যই স্যার, আপনার কাছ থেকে অনেক কিছুর শেখার আছে আমাদের। স্যার আমরা আবার আসবো ইনশাআল্লাহ্‌; এখন যাই। আমাদের এখন অনেক কাজ বাকি। তালহারা ঐ বাড়ি থেকে বের হয়ে আসলো। গাড়িতে যেতে যায়িদকে উদ্দেশ্য করে তালহা বলল,
    যায়িদ দেখতো আজকে কোন জায়গায় কোন কনসার্টের খবর আছে কিনা। যায়িদ গুগলে ঢুকে দেখলো এই মাসে এবং আগামী মাসে চারটা কনসার্টের শিডিউল করা আছে। একটাতেও এই চারটা ব্র্যান্ডের নাম নেই। আগামী পরশু ‘সায়মন’ ব্র্যান্ডের কনসার্ট ঢাকার উত্তরাতে।
    ঢাকায়? উৎকণ্ঠার সাথে বলল মুসায়েব। ঢাকায় আমাদের যেতে দিবে?
    তালহা বলল, ঝিনেদার আশেপাশে আছে কিনা দ্যাখ।
    যায়িদ ঝিনেদার টুকিটাকি খবরের একটা পেজে ঢুকে সেখান থেকে খোঁজ নিয়ে দেখলো তিনদিন পর আগামী বৃহস্পতিবার নলডাংগা বালিকা বিদ্যালয়ে একটা সংস্কৃতিক অনষ্ঠান অনুষ্ঠিত হবে। ওখানে ওরা প্রজাপতি ব্র্যান্ড দলকে আহ্বান জানানো হয়েছে।
    প্রজাপতি ব্র্যান্ড দলের সদস্যদের নিয়ে একটা ছবি বের করতো।
    যায়িদ খুব দ্রুত প্রজাপতি ব্র্যান্ড দলের সদস্যদের একটা গ্রপ ছবি বের করলো। দলের মোট সদস্য আটজন। ওদের সম্পর্কে খবর নিয়ে জানা গেলো ২০২১ সালে ওরা এই দলটা গড়ে তুলেছে। দলের প্রধানের নাম ইশতিয়াক আহমেদ। দল গঠনের পর ওরা শুধু মাত্র দুইটা কনসার্টে অংশগ্রহণ করেছে। এটা হবে ওদের তৃতীয় আয়োজন।
    তাহলে আমরা আজ রাতে নলডাংগায় ফিরে যাই?
    তোর ছোট মামা আবার তোর মাকে ফোন করে ঝিনেদা আসার কথা বলে দেয়নিতো? ভয়ের চোটে কাজ
    আরে না , বলল তালহা, মামাকে আমি নিষেধ করে এসেছি। বড় মামা মাকে আমাদের কাজে বাঁধা দিতে নিষেধ করেছেন। আর আমার সাথে থাকলে তোদেরও কোন পারিবারিক চাপ থাকবেনা। ড্রাইভারকে নলডাংগা ফিরে যাওয়ার কথা বলে আবার বন্ধুদের সাথে কথা বলায় মনযোগ দিলো তালহা। শোন বন্ধুদের উদ্দেশে বলল তালহা, আমরা কিন্তু আজকে আবার পোড়োবাড়িতে ঢুকবো ইনশাআল্লাহ্‌।
    কিন্তু যদি আবার ধরা পড়ি?
    এবার আমাদের আরও সাবধান থাকতে হবে। শান্ত কুটিরে এসে গাড়িটা ছেড়ে দিলো তালহা। সবে সন্ধ্যা সাতটা বাজে। রাস্তার নিয়ন বাতির স্মিত আলোতে পোড়োবাড়িটাকে ভূতুড়ে বাড়ি ভাবলে অত্যুক্তি হবেনা। তালহা বলল, আমরা এখুনি ভেতরে ঢুকবোনা। এর আশপাশটা ঘুরে ঘুরে দেখবো এখন।
    শান্ত কুটিরের সামনে দাঁড়িয়ে চারিপাশটা খেয়াল করলো তারা। বাড়িটার ডানপাশে বাড়িঘর থাকলেও বামপাশে বড় রাস্তা অব্দি কোন বাড়িঘর নেই। তবে গাছগাছালিতে ভরপুর একটা মাঠ আছে যাকে দেখলে ছোট খাটো একটা অরণ্য মনে হচ্ছে। জমিটা লম্বালম্বিভাবে বড় রাস্তার সাথে মিশে গেছে। দুই পাশে সারি বেঁধে লাগানো হরেক রকমের গাছের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে। রাস্তাটা কতদূর গেছে বোঝা যাচ্ছেনা তবে দূর থেকে ক্ষীণ হয়ে আসা কিছু আলোক রশ্মি দেখা যাচ্ছে। চলতো সামনের দিকে এগিয়ে দেখি।
    সরু রাস্তা ধরে তিনজন সামনে হাঁটা শুরু করলো। যত কাছে যাচ্ছে আলোটা তীব্র হচ্ছে। বেশ কিছুদূর যাওয়ার বোঝা গেলো ঐটা লাইটের আলো ছিলো। আলো বরাবর আর একটু কাছে গিয়ে একটা ছিমছাম নিস্তব্ধ একতলা বাড়ি চোখে পড়লো। বাড়িটার সামনের দিকে লাইট জ্বললেও পেছনের দিকে ঘুটঘুটে অন্ধকার। ঘরটার সদর দরজার কাছে গিয়ে দেখা গেলো বিশাল বড় একটা তালা ঝুলছে।
    হঠাৎ পায়ের শব্দ শোনা গেলো। সময়ের সাথে সাথে শব্দটাও বাড়তে লাগলো। তালহা বন্ধুদের নিয়ে খুব দ্রুত পাশের ঝোপের আড়ালে চলে গেলো। লোকটা তালাটা খুলে ভেতরে ঢুকে পড়লো। তালহা বন্ধুদেরকে আড়ালে থাকতে বলে বাড়িটার দরজার সামনে চলে গেলো। লোকটা দরজা খোলা রেখেই ভিতরে ঢুকে গেলো। লোকটা ভিতরে চলে গেলে তালহাও ঘরটার মধ্যে ঢুকে পড়লো। ঢুকেই বারান্দায় গিয়ে আড়ালে দাঁড়িয়ে পড়লো। প্রায় আধঘণ্টা পর লোকটা বেরিয়ে গেলো। যাওয়ার সময় বাইরে দিয়ে তালা মেরে গেলো। ব্যাপারটায় তালহা উদ্বিগ্ন হলোনা। লোকটা আবার আসার আগে বাড়িটা সার্চ করতে হবে।
    তালহা আড়াল থেকে বের হয়ে আসলো। ভালোভাবে তাকিয়ে চারিদিকটা তাকিয়ে দেখতে লাগলো। দুইটা ঘর, একটা বারান্দা, ছোট একটা রান্নাঘর, একটা টয়লেট নিয়ে ছোট খাটো একটা বাড়ি। কিন্তু এমন একটা জায়গায় এ বাড়িটা কে করেছে মাথায় আসলোনা তালহার। ঐ লোকটাই বা কে? লোকটার পরিচয় জানতে হবে। পাশের ঘরটাতে চলে গেলো তালহা। এক পাশের দেওয়াল জুড়ে ছোট বড় বিভিন্ন রঙয়ের উইগ ঝুলানো আছে। লোকটাকে ভালো করে দেখতে পারেনি তারা। দেওয়ালের কোণায় একটা ওয়ারড্রব রাখা আছে। ড্রয়ারটার উপরের দরজাটা খোলা। দেখে মনে হচ্ছে লোকটা কিছু একটা খুঁজছিলো। তালহা ওয়্যারড্রপটার কাছে গিয়ে খোলা ড্রয়ারটা দেখতে লাগলো। নানারকম কাগজের ফাঁকে একটা ডায়রি পেলো। ডায়রিটা খুলে দেখলো তাতে তারিখ অনুযায়ী বিভিন্ন ঘটনা লেখা আছে। ডায়েরিটা নিয়ে নিল তালহা, সময় করে পড়বে। ড্রয়ারটা আরেকটু ঘাটাঘাটি করে একটা পাসপোর্ট সাইজের ছবি পেলো তালহা। ছবিটা মনোযোগ দিয়ে দেখলো। নাহ্‌ চেনা জানার মধ্যে পড়েনা। ছবিটা পকেটে ঢুকিয়ে ড্রয়ারটা আবার দেখতে যাবে তখনই দরজা খোলার শব্দ শুনতে পেলো।
    চলবে

    6
    8 Comments
Skip to toolbar