-
আমি যাকে ভালোবাসি তাকে নীল শাড়িতে সুন্দর লাগে, খোলা চুলে মায়াবতী লাগে, চুল বেঁধে রাখলেও সুন্দর লাগে, দিনশেষে ক্লান্ত ঘর্মাক্ত অবস্থায়ও তাকে ভালো লাগে !!
তার ঘুমে ঢুলু ঢুলু চোখ দেখে আমার বড্ড মায়া লাগে, ঠান্ডা লেগে তার নাকটা যখন টমেটোর মত লাল হয়ে যায়, প্রচন্ড জ্বরে যখন চোখ দুটো টকটকে লাল হয়ে ফুলে যায়, তখনও তাকে কেন জানি ভালো লাগে !!
নিজের যে ছবিটা তার কাছে সবচেয়ে বিশ্রী লাগে, সেটা দেখেও তাকে আমার অসম্ভব রূপবতী লাগে আর মিথ্যেমিথ্যি অভিমান করে যখন সে কপালে ভাঁজ ফেলে আমার দিকে তাকায়, আমি সেই কপালের ভাঁজে ভালোলাগা খুঁজে পাই, তাকে কখনো হাসতে হয় না, তার নির্লিপ্ত মুখটা দেখেই আমার ঠোঁট দুটো মুচকি হাসির ভাষায় মুগ্ধতা প্রকাশ করে প্রতিনিয়ত !!
কপালে টিপ থাকুক আর নাই বা থাকুক, ঠোঁটে লিপস্টিক থাকুক আর না-ই বা থাকুক, তার পরিপাটি কিংবা এলোমেলো চেহারা কোনটাই আমাকে মুগ্ধ করতে ব্যর্থ হয় না !!
দিনশেষে, চেহারা, গায়ের রং, লিপস্টিক কিংবা চুল – কোনকিছুই আসলে মুখ্য না, মানুষটাকে রূপবতী লাগতে তার রূপ থাকাটা জরুরি না, তার রূপটা আবিষ্কার করতে পারার চোখ থাকাটাই জরুরি !!
দিনশেষে শুধু ঐ মানুষটার অস্তিত্বটাই সত্যি, মানুষটার জন্য প্রতিনিয়ত বুকের ভেতর চুপিসারে অনুভূত হওয়া হৃদস্পন্দনের আওয়াজটুকু সত্যি, মানুষটার প্রতি মুগ্ধতা প্রকাশের অজানা ভাষাটাই সত্যি, বাকি সব মিথ্যে, পুরো পৃথিবীর সমস্ত যুক্তি, সবকিছু মিথ্যে, খুব খুব মিথ্যে !!
9 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 November 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!
মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব
আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।
নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।
Friends
নতুন করে শুরু
@amrin-shimu
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Surja Mohon Ray
@surja1916017
Ahmed Ovi
@cast-oviya
Rejwana Khan
@rejwana-khan
ঠিকানাহীন অরণ্য
@vobertale-aranna
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021
আসাদুজ্জামান জুয়েল
@asadjewel



মুগ্ধ🌹