Profile Photo

মাহ্দী সাকিবOffline

  • Mahdi-Sakib
  • Profile picture of মাহ্দী সাকিব

    মাহ্দী সাকিব

    3 years, 7 months ago

    সেদিন অনেক আবেগের সঙ্গে তোমাকে জানিয়েছিলাম—
    তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না।
    বলেছিলাম, তুমি ছেড়ে গেলে নিঃশ্বাস আমায় ছেড়ে যাবে
    গ্রীষ্মের ঝলসানো রোদ্দুরও ঘুটঘুটে অন্ধকার মনে হবে।
    বলেছিলাম তোমাকে না পেলে এক হা্ঁটু জলেও তল খুঁজে পাবো না।
    এখন তোমার মনে হতেই পারে সেসব আমি মিথ্যে বলেছিলাম,
    কিন্তু বিশ্বাস করো সেসব বাস্তবে কিছু না ঘটলেও,
    মিথ্যে ছিল না একফোঁটাও।
    আসলে ভালোবাসায় থাকলে মানুষ,, আর অন্য কিছুতে থাকতে পারে না।

    প্রেম করা মানুষের কাছে প্রেমটাই প্রাথমিক
    আর বাদবাকি সব, দরকারী বিষয়বস্তু সাময়িক মনে হয়।
    প্রেমে থাকা মানুষ অফিসের ব্যস্ততম দিনেও ভালোবাসার মানুষটির খোঁজখবর নিতে উতলা হয়ে যায়
    দূরের কোনো আত্মীয়র বাড়ির নিমন্ত্রণেও প্রেমিকের পছন্দের উপর নির্ভর করে পোষাক পরে
    শারীরিক অসুখেও তারা দেখা না হওয়ার যন্ত্রণায় বেশি ছটফট করে।
    তাই হয়তো প্রেমে থাকা মানুষ প্রেম ভেঙে যাওয়ার ভয়ে যতটা কষ্ট পায়
    প্রেম ভেঙে গেলে বাস্তবে ততটা কষ্ট হয় না।

    আজ আমরা একসাথে নেই,
    তবু আমি বেঁচে আছি—
    নিশ্বাস নিচ্ছি, ধুমপান করছি, চাকরি করছি, মদও খাচ্ছি সোশ্যাল গ্যাদারিং-এ
    পুজোয় নতুন জামা কিনছি, নিয়মিত পার্লারে যাচ্ছি
    শুধু বেঁচে নেই, ভালোভাবে বেঁচে আছি।
    তাহলে কি আমি সেদিন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলাম?
    না, আসলে ভালোবাসা জীবনকে যতটা টইটম্বুর করে তোলে
    ততটা পরিপূর্ণ জীবন আর কোনো পরিস্থিতিতেই হতে পারে না
    তুমি চলে গিয়ে সব পেলেও শুন্যতার শেষ হয় না।
    ভালোবাসায় থাকা মানুষ মধ্যবিত্ত পকেটেও যতটা ভালো থাকে
    ততটা, ভালো সে প্রচুর বড়লোকী অবস্থাতেও থাকতে পারে না।
    তাই সেদিন আমি বাড়িয়ে চড়িয়ে বললেও মিথ্যে বলিনি
    তুমি ছাড়া সত্যিই আমি এখনও ভালো থাকতে পারিনি।।

    11
    4 Comments
যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!

মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব

আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।

নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।

Skip to toolbar