Profile Photo

Shovan Khan SabuzOffline

  • Methopath
  • একটা জীবন, একটাই জীবন। কিন্তু তার ভ্রমণ শুধু একটা জীবনে নয়। তার ভ্রমণ শতসহস্র জীবনে। এই জীবন কখনো কখনো ক্লান্ত হয়। কখনো কখনো কারো কারো জীবন আর ভ্রমণ করতে চায় না, মহাবিশ্বে ধুলিকণায় লীন হয়ে যায়। এই যেমন আমার জীবন। হয়তো পরমাণু থেকে পরমাণুতে পরিভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে থেমে যেতে এবং থেমে গিয়ে লীন হতে চলেছে। অবশ্য জীবন কখনোই একেবারে থেমে…Read More

    1
    1 Comment
    • অস্তিত্বের ইতিহাসে আমরা ক্ষুদ্র, কিন্তু আমাদের অনুভূতি আমাদের কাছে সমগ্র মহাবিশ্ব

  • Profile Photo
    Syed Farah
    @syedfarah
  • Profile Photo
    Poly Alam
    @butterflywords
  • এই সুরেলা বৃষ্টি গভীর ঘুমের জগত থেকে
    জাগিয়ে তুলে আমাদের, মাতিয়ে রাখে উৎসবে
    রাত ভর গাঢ় মদের উত্তেজনা মাথায় নিয়ে
    সৃষ্টির অজস্র স্বপ্নে বিভোর করে রাখে…

    4
    3 Comments
    • বৃষ্টির শব্দকে সুরেলা সুর হিসেবে দেখে তাকে সৃষ্টির স্বপ্নের সাথে মিলিয়ে দেওয়া—অসাধারন এক ঘোরের সৃষ্টি করেছেন।

    • বৃষ্টি আর সৃষ্টির এই মিলন….🤍

    • বৃষ্টির শব্দ যে ঘুম ভাঙায়, উৎসব জাগায়, আর ভেতরে ভেতরে সৃষ্টির নেশা ধরিয়ে দেয়

  • সমুদ্রের মতো দীর্ঘ একেকটি রাত ডিঙি নৌকায়
    পেরিয়ে চলেছি আনমনে,
    এপারওপার নেই, আশা বা হতাশা কোন ঘুর্ণিপাকের জন্ম দেয় না মননে
    এমন কোন ডাঙা নেই যেখানে ভিড়লে
    নোনা জলের হবে অবসান,
    যেখানে দাঁড়ায়ে রবে আমার প্রাণের তরে
    কোন নিবিড়তর প্রাণ।

    সমুদ্রের মতো রাতগুলো শুধু দিনের ক্লান্তি নিয়ে হাজির হয়
    দিনগুলো কেটে যায় অন্ধকারে
    যে আলোয় কোন আশ্বাস থ…Read More

    2
    1 Comment
    • অপেক্ষার রাতগুলো কখনো কখনো দীর্ঘ সমুদ্রের মত হয়ে যায়…………… চমৎকার উপমার ব্যবহার।

  • আমিও খুঁজছি বাদুড় উড়া সন্ধ্যা দেখার অবসর
    হালকা কুয়াশায় খড় ঘাস বিচুলী ছড়ানো মাঠের ওপর…

    2
    1 Comment
  • অভিমানের মতো সরল দুঃখবোধ একদিন এসেছিলো আমার দরজায়ও। আমার অভিজ্ঞতারা তখন তরুণ কিংবা সদ্য যৌবনে। আমিও তার মাদকতায় আক্রান্ত হয়েছি বহুবার। তারপর বয়ে চলা সময় এতো অজস্র অভিজ্ঞতা দিয়েছে যে, বুঝতে শিখেছি; চারপাশে এই অভিমানের উপকরণের বড় বেশি ছড়াছড়ি। তাকে আঁকড়ে থাকলে একটা জীবন অনয়াসে অপচয় করে ফেলা যায়। আমার অভিজ্ঞতারা যৌবন পেরিয়ে চলেছে, আর আমি অভিম…Read More

    2
    1 Comment
    • আলো আর আগুনের পার্থক্য বোঝা খুবই কঠিন, কিন্তু জরুরী।

  • তুমি হেমন্তের মতো সুক্ষ্মতা নিয়ে নিরবে আসো মাঝে মাঝে
    একটি ছোট্ট বিন্দু হয়ে, যেন মহাকাশ থেকে দেখা
    সেই ভীষণ আপন নীল বিন্দুর মতো
    শুধু যাঁরা ভ্রমণ করেছেন পৃথিবী ছেড়ে আর কোন গ্রহে উপগ্রহে বা মহাশূন্যতায়
    তাঁরাই কেবল জানে এই বিন্দু কত নিবিড় আপন।

    মানুষের মননে সভ্যতার যত বিষ জমা হয় প্রতিদিন
    সেই বিন্দু অজস্র প্রাণদায়ী বৃষ্টির ফোঁটা হয়ে
    পরিস্রু…Read More

    2
    1 Comment
  • এই অন্ধকার, দীর্ঘ অনুষঙ্গে সহনীয় হয়েছে
    চা আর চুরুট ক্ষতকে কতখানি করেছে ম্লান
    তার হিশাব লেখা আছে সময়ের ডায়েরিতে;
    পুরনো ক্ষত আচমকা জেগে ওঠে
    চোখে ঘুম লেগে থাকা শিশুর মতো,
    ছটফট করে আবার ঘুমায়।
    জীবন যেন সস্তা দামে কেনা মোমবাতি
    অবহেলায় হবে ক্ষয় এই তার নিয়তি…

    2
    1 Comment
  • নিঃসীম নিলীমায় আমি আবার একা
    মরুর বৃষ্টির মতো কিছু সময় পেয়েছিলাম তোমার দেখা,
    আমাদের জীবন দখল করে আছে কর্তৃত্ববাদী অধীকার;
    নির্লজ্জ প্রথা তার শোষণের অব্যর্থ হাতিয়ার।

    প্রেম নেই; হৃদয়ের গভীরে স্নেহের কোন রস জমে না আর
    তবু এই সমাজ রাষ্ট্র ধর্ম দিয়েছে তাহারে নির্লজ্জ ভোগের অধিকার…
    মানুষ কবে আর শিখেছে নিজেদের সাথে মিথোজীবী হতে
    সমস্ত ইতিহাস ত…Read More

    4
    2 Comments
  • Profile picture of Shovan Khan Sabuz

    Shovan Khan Sabuz Changed their profile cover

    3
    1 Comment
  • দূরের কোন পথ, অজানা গন্তব্য, সারাদিন নিঃসঙ্গতা
    সেখানে আকাঙ্খার তরঙ্গ ব্যর্থতার চাবুক হয়ে আঘাত করেনা
    হৃদয় ব্যথিত হয়না, জীবন শুধু নিয়ম…
    যেখানে জীবনের কাছে কোন প্রত্যাশা থাকেনা,
    থাকে শুধু জীবনকে অতিবাহিত করার তাগিদ…

    হৃদয়ে জমা বেদনার তলানি ঘেঁটে বিরহের রংয়ে
    জীবনকে ঘোলা করে তোলবার মতো অবসর সেখানে কচ্চিত মিলে হয়তো
    তবু ততটা গভীরে ক…Read More

    4
    1 Comment
    • “পৃথিবীর মানুষের কাছ থেকে তুমি এখনো নিষ্ঠুরতা শেখনি
      ভালোবাসার মতো মহৎ অনুভূতিকে অস্ত্র বানিয়ে খেলতে শেখনি
      আমার মতো তুচ্ছ মানুষের জন্য তোমার ছোট্ট কোমল বুকটাতে ভালোবাসা জমে প্রতিরাতে
      খেজুরের মিষ্টি রসের মতো…” বাহ! বেশ ভালো লাগলো লাইনগুলো!

  • ফুল পাপ করে বলেই না মৌমাছি এসে তার পরাগ রেণু মাখে গায়…
    পাপ ঝরে পরে, পরাগ রেণু শুধু জীবনের স্বাদ পায়…

    4
    2 Comments
  • এই বিপুল শূন্যতায় আমি একটি তারার আলোয় থামি
    জীবনের ঘোরলাগা সন্ধ্যাটা কাটিয়ে দেই অনায়সে
    তারপর দিবসরজনী সেই তারার আলো গায়ে মনে মেখে
    বেঁচে থাকি পৃথিবীর সিংহভাগ আলোহীন লোকারণ্যে…

    4
    2 Comments
  • হেমন্তের রোদ ঘ্রাণ ছড়ায় চারিদিকে
    সকাল দুপুর আর বিকেলে সেই ঘ্রাণ
    মাঠের শরতোত্তীর্ণ পৌঢ় ঘাসে
    বিছিয়ে থাকে বিষন্ন অলস আবেশে…

    আমার একেকটি জীবন অতিবাহিত হয়
    সেই মাঠে সকালে দুপুরে বিকেলে
    রোদের মিহি ঘ্রাণে একাকী বসে…

    6
    4 Comments
    • আমার একেকটি জীবন অতিবাহিত হয়
      সেই মাঠে সকালে দুপুরে বিকেলে
      রোদের মিহি ঘ্রাণে একাকী বসে… অসাধারণ

    • অপরূপ শান্তির সুর বেজে গেল মনে। অনবদ্য।

    • হেমন্তের রোদ ঘ্রাণ ছড়ায় চারিদিকে
      সকাল দুপুর আর বিকেলে সেই ঘ্রাণ
      মাঠের শরতোত্তীর্ণ পৌঢ় ঘাসে
      বিছিয়ে থাকে বিষন্ন অলস আবেশে…

      আমার একেকটি জীবন অতিবাহিত হয়
      সেই মাঠে সকালে দুপুরে বিকেলে
      রোদের মিহি ঘ্রাণে একাকী বসে…মিহি ভালোলাগা ছড়িয়ে গেল। অনবদ্য।

  • পৃথিবীর মানুষের মতো করে চেয়ে
    তোমাকে ক্লান্ত করতে
    আমার ইচ্ছে করে না…
    শাদা শাখা ধূসর বাতাসে নারকোল নাড়ু হাতে
    অথবা ছাতিম ফুলের মিহি ঘ্রাণে
    বা বরুণ ফুলের অপার্থিব নীলে
    আমি তোমাকে পাই।
    তাই পৃথিবীর মানুষের মতো করে চেয়ে
    তোমাকে ক্লান্ত করতে চাই না…

    4
    3 Comments
  • আকাশের একটি উজ্জ্বল নক্ষত্র
    সূর্যের দীপ্তির আড়ালে লুকিয়ে
    তোমারে করেছে অনুসরণ সারাদিন
    তুমি তারে পাওনি দেখিতে, অথবা
    দেখার হয়নি অবসর…

    একমগ কফি হাতে যখন অবসর এলো
    তখন আকাশ জুড়ে সন্ধ্যা নেমেছে
    তোমার চোখে মায়াবি বিসন্নতা
    হরিণের মতো চঞ্চল নয় আর
    বরং শান্ত জলে চাঁদের আলোর মতো স্থির

    কাছেই কোথাও বাতাবি ফুল ফুটেছে
    তার গাঢ় ঘ্রাণ তো…Read More

    4
    6 Comments
    • একমগ কফি হাতে যখন অবসর এলো
      তখন আকাশ জুড়ে সন্ধ্যা নেমেছে
      তোমার চোখে মায়াবি বিসন্নতা
      হরিণের মতো চঞ্চল নয় আর
      বরং শান্ত জলে চাঁদের আলোর মতো স্থির – এ অংশটা ছুঁইয়ে গেলো। হয়তো নিজেও এরকম একটা সময় আছি বলে।

      • তুলটকে নিজের মনে হয়, এখানে আপনারা আছেন বলেই। কবিতার পংক্তি আজকাল ক’জনকেই আর স্পর্শ করে। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

      • কবিতায় সেই গভীরতাই বা এখন কোথায়!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 September 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • Load More Posts

Friends

Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
Halima Wahidi
@halimawahidi
Profile Photo
Siddike Akbar
@siddikeakbar
Profile Photo
Mohammad Mofazzal Hossain
@mohammadmofazzalhossain
Profile Photo
rukaiya rakhi
@rukaiyarakhi
Profile Photo
Ashik Mokami
@ashikmokami
Skip to toolbar