-
শুনোয়না,আমি জলজ্যান্ত একটা নষ্ট মানুষ, তুমি একটা নষ্ট মানুষের স্পর্শ পেয়েছো। পেয়েছো একটা অর্ধ খাওয়া উচ্ছিষ্ট রুটির হৃদয়পিণ্ড থেকে বেরিয়ে হাই তুলে বাঁচার পায়তারা করা জীবন। সুখের বালুকায় কেউ পা লুকায় না,আবেগের আতুড়ঘর ভেঙে যায় অ’সময়ে। আবেগের কাছে নতজানু হয়ে ভুল পাত্রে পিরিত ঢেলে ফুড়ুৎ হয়ে সেই কবে আবেগ ঠেলে দিয়েছি দূরে। তোমার চোখভর্তি হাপুস নয়নের জল আমায় একচিমটিও ছুঁতে পারেনা। ইনিয়েবিনিয়ে তোমায় ছাড়া বাচঁবো না কথাটি আমার কাছে ইশ্বর নেই অমন নিষিদ্ধ কথার মতই অগ্রহণযোগ্য।
আমি হারাই সকাল বিকাল হারাই মহাশূন্যের প্রতিশব্দ আকাশে, নক্ষত্রে। আমি কেঁদে ফেলি নতজানু হয়ে পুরোনো স্মৃতির হামলায়। চোখের কাছে ঋণ বেড়ে যায় ঘুম চুরি করার অপরাধে।কেঁদে ফেলি সদ্য জন্ম নেওয় নবজাতক শিশুর মতো। তুমি আনন্দ খুঁজো নরম বালির সমুদ্রের শীতল বাতাসে, আমি জগৎের সকল কোলাহল অবজ্ঞা করে গুঁজে থাকি অন্ধকার ঘরের এক কোণে। অন্দর। আলো নিষিদ্ধ। ডানাহীন পাখি।
তখন তুমি আমাকে আকাশ দেখাও, আমার একশ ডিগ্রী জ্বরে তুমি হয়ে যাও জেনারেল মেডিসিন। তুমি পুষ্পিত নাবি বের করে শাড়ী পড়ো, ইচ্ছে করে আদিখ্যেতার আশায় কপালে বাঁকা টিপ দাও, বেলিফুল জড়াও ঘাসের মতো ক’গোছা চুলে। নির্লজ্জের মতো ঠোঁট বাড়িয়ে দাও ভালোবেসে। বিনিময়ে আমি তোমায় দেই উপেক্ষা, তোমার চোখের কাজল লেপ্টে যায় অবহেলার আঁচড়ে! একটু ভালোবাসলে কি হয় অমন,অত কঠিনও হয় মানুষ হায়..!
তোমাকে আরো কিছু দুঃখ দিবো,আরো কিছু হতাশা দিবো,আকড়ে ধরে রাখো, এই অসুখ সেরে গেলে আমি তোমার সুখ হবো, ফুল হবো, আদর হবো,চাদর হবো, নষ্ট মানুষের খোলশ থেকে বেরিয়ে প্রেমিক হবো, প্রেমিক হবো’ই হবো মিলিয়ে নিও
9 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 December 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!
মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব
আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।
নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।
Friends
নতুন করে শুরু
@amrin-shimu
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Surja Mohon Ray
@surja1916017
Ahmed Ovi
@cast-oviya
Rejwana Khan
@rejwana-khan
ঠিকানাহীন অরণ্য
@vobertale-aranna
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021
আসাদুজ্জামান জুয়েল
@asadjewel


“তুমি” ব্যাপারটাই পৃথিবীর সর্ববৃহত্তম অ’প্রাপ্তির আতুড়ঘর..