Profile Photo

Mahdi Hasan MahfujOffline

  • @mahdihasanmahfuj
  • Profile picture of Mahdi Hasan Mahfuj

    Mahdi Hasan Mahfuj

    3 years, 4 months ago

    আমি এমন একটা রাত চাই
    যে রাতের আকাশে ফুটে থাকবে
    সদ্য ফোটা বাগানের প্রস্ফুটিত
    এক গোলাব-চাঁদ, যেন
    শিল্পের তৈরি কোন এক রূপার থালা

    আমি এমন একটা রাত চাই
    যে রাতের ক্রোড় বেয়ে নেমে পড়বে
    গৃহ ত্যাগী হবার মতন জোছনা
    আমি সেই জোছনা গায়ে মেখে
    হেঁটে চলব গাঁয়ের এঁকো বেঁকো
    মেঠো পথ

    আমি ঠিক এমন একটা রাত চাই
    যে রাত দেখে কেউ একজন
    পাশে বসে হাতটা ধরে বলবে,
    চলনা নিশির এই সুষম পরিবেশে
    আজ আমরা হারিয়ে যাই

    কলমে—- মাহদী হাসান মাহফুজ

    4
    4 Comments
    • আসমান জুইড়া জ্যোৎস্না নামে; আমার ঘরের জ্যোৎস্না কই/

    • “আমি এমন একটা রাত চাই
      যে রাতের ক্রোড় বেয়ে নেমে পড়বে
      গৃহ ত্যাগী হবার মতন জোছনা
      আমি সেই জোছনা গায়ে মেখে
      হেঁটে চলব গাঁয়ের এঁকো বেঁকো
      মেঠো পথ” আহা! কি মনে করিয়ে দিলেন কবিবন্ধু! আর যে ঘরে মন টিকছে না!

Skip to toolbar