Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 2 months, 2 weeks ago

    সম্পর্ক
    মাহমুদ হায়াত
    সভ্যতার অন্তর্জালে ঝুলে আছে মানুষ,
    তবু হৃদয়ের ইনবক্সে বেড়ে চলে আসীম দুরত্ব।
    স্ক্রিনের আলোয় স্বপ্নের মতো মুখগুলো জেগে থাকে,
    অথচ চোখের গভীরে নিভে যায় পরিচয়ের আগুন।
    যন্ত্র আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে মহাবিশ্ব,
    তবুও অদৃশ্য দেয়াল উঠেছে মানুষের মাঝখানে।
    ভবিষ্যতে রোবট হয়তো আমাদের শেখাবে উষ্ণ আলিঙ্গনের ভাষা,
    আর মানুষ খুঁজবে তখন সম্পর্কের হারানো পাসওয়ার্ড।

    3
    4 Comments
    • প্রযুক্তির মহাবিশ্বেও হারিয়ে যাচ্ছে সম্পর্কের সবচেয়ে সহজ পাসওয়ার্ড একটু উষ্ণ স্পর্শ…..🤍🖤

    • লেখাটা পড়ে সত্যিই নিজের আশেপাশের মানুষগুলোর কথা খুব মনে পড়ল, আপনি একদম ঠিক বলেছেন।

    • বর্তমান সময়ের যান্ত্রিক ব্যস্ততায় হারিয়ে যাওয়া মানবিক অনুভূতির এই গভীর টানাপোড়েনটুকু বেশ চমৎকারভাবে ফুটে উঠেছে আপনার কথায়। প্রযুক্তির ভিড়ে মানুষের ভেতরের এই নীরব হাহাকারগুলো যেন এক একটি বাস্তব ছবির মতো চোখের সামনে ভেসে ওঠে। এমন চমৎকার সব ভাবনা আমাদের মাঝে নিয়মিত তুলে ধরবেন, এই প্রত্যাশাই রইল।

    • এইটাও আগের মতোই দারুণ লাগলো প্রযুক্তির যুগে সম্পর্কের একাকীত্বটা😌

Skip to toolbar