-
প্রেমই একমাত্র
মাহমুদ হায়াতব্যাবিলনের ঝুলন্ত উদ্যান আজও তোমার চুলের গন্ধে সবুজ হয়ে ওঠে,
সেই সুবাসের অভিধান খুলে দেয় রোসেটা শিলালিপির বহুদিন-নীরব ভাষা।
ভাষা থেকে জন্ম নেয় অজন্তার দেয়ালে ঘুমিয়ে থাকা আলোর অনুবাদ,
যেখানে মহেঞ্জোদারোর ইট এখনো আমাদের অনুচ্চারিত শব্দের উষ্ণতা ধরে রাখে।
বেহুলার ভেলা সেই উষ্ণতা বুকে নিয়ে
পার হয় শতাব্দীর নদী ,
আর ট্রয়ের ছাই থেকে প্রতিদিন একটি নতুন গোলাপের স্বরলিপি জন্মায়।
তার পাপড়িতে নালন্দার পোড়া পাণ্ডুলিপি আবার অক্ষরের শ্বাস ফিরে পায়।
মুছে দেওয়া প্রতিটি বাক্যের নিচে পালিম্পসেস্টের মতো তোমারই প্রতিলিপি জেগে থাকে।
সময় তখন এক প্রত্নতত্ত্ববিদ,
আমাদের আলিঙ্গনের জীবাশ্মে ঝুঁকে পড়ে।
ইতিহাস শেষ পর্যন্ত আবিষ্কার করে,
প্রেমই তার সবচেয়ে দুর্বোধ্য অথচ একমাত্র৷৷
“পাঠোদ্ধারযোগ্য ভাষা।4 Comments
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Shojan Maria Shoche
@shojanmaria
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Waliul Islam
@waliulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan



ইতিহাস মুছে গেলেও প্রতিলিপি হয়ে জেগে থাকে প্রেম সভ্যতার একমাত্র অবিনশ্বর ভাষা…..🤍🖤