-
অনন্ত পথ
মাহমুদ হায়াতবুকের অদৃশ্য আগুনে
একদিন গোলাপও বিবর্ণ হয়ে গেল।
রাত নামলে শিউলির গন্ধ,
কোথাও যেন অদৃশ্য একটি দরজা
নিঃশব্দে খুলে যায়।
আমি লোহার শিক ছুঁয়ে অন্ধকারের কানে কানে বলি,
আর কত রাত?
দরজা কেঁপে ওঠে, খোলে না।
শিকের নিচে পড়ে থাকা একটি শিউলি তুলে নিই,
তার গন্ধে হঠাৎ দেখি, কারাগারের চাবি
আমারই মুঠোয় ।
ভিতরে একটি অনন্ত পথ খোলা
অথচ আমার ভিতর আমি আটকা পড়ে আছি।5 Comments
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Shojan Maria Shoche
@shojanmaria
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Waliul Islam
@waliulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan


MAHMUD HAYAT, আপনার লেখাটির প্রতিটি শব্দে এক গভীর বিষণ্ণতা ও মুক্তির আকুতি চমৎকারভাবে ফুটে উঠেছে যা পাঠককে আবেগপ্রবণ করে তোলে। নিজের ভেতরের এই অসীম পথটুকু খুঁজে পাওয়ার মুহূর্তটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, তাই আপনার লেখনী নিয়মিত অব্যাহত থাকুক।