Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 month, 1 week ago

    চাঁদ আর নেই
    মাহমুদ হায়াত

    রাতের পাঠ শেষে
    ভোরের আগেই চাঁদ তার সমস্ত আলো
    কোনো অদৃশ্য জানালার ওপারে রেখে পালিয়ে গেছে।
    তারপর নদী উজানে ওঠে…
    জলের ভেতর কে যেন কাঁদে,
    বৃক্ষেরা সারারাত বিলাপ করে নিজেদের পুরোনো স্মৃতির আঙিনায় ।
    পাখিরা আকাশে ফিরে যেতে চায়,
    কিন্তু পথের কোথাও আর চাঁদের চিহ্ন নেই।
    আকাশের এক কোণে কালো হয়ে ঝুলে আছে তার অনুপস্থিতির শেষ ঠিকানা।
    আর পৃথিবী বুকের ভেতর এক টুকরো রাত নিয়ে ধীরে ধীরে বুঝতে শেখে,
    কিছু আলো নিভে গেলে
    অন্ধকারও আর আগের মতো থাকে না।

    2
    4 Comments
    • MAHMUD HAYAT, আপনার লেখা ‘কিছু আলো নিভে গেলে অন্ধকারও আর আগের মতো থাকে না’—এই অসামান্য লাইনটি গভীর এক বিষণ্ণতা আর অনুভবের ছাপ রেখে যায়। বিষাদময় এই দৃশ্যপটটি আরও জীবন্ত করতে চাইলে হয়তো কোথাও সামান্য শব্দ বদল করে ছন্দময় করে তুলতে পারেন। এমন হৃদয়স্পর্শী লেখনী আমাদের মুগ্ধ করে, তাই নিরন্তর লিখে যাওয়ার জন্য আপনার প্রতি অনেক শুভকামনা রইল।

    • অদ্ভুত সুন্দর আর গভীর এক শূন্যতার কবিতা।

    • চাঁদ হারালে রাত শুধু অন্ধকার হয় না, পৃথিবীর অন্তরেও এক অনন্ত শূন্যতা নামে……🖤

    • Mahmud Hayat, ‘কিছু আলো নিভে গেলে অন্ধকারও আর আগের মতো থাকে না’—এই লাইনটা জাস্ট কলিজায় গিয়ে লেগেছে। লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ঘোর কাজ করছে মনের ভেতর।

Skip to toolbar