Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 month ago

    জলের নিচে যে নাম
    মাহমুদ হায়াত

    সমুদ্রের গভীরে একটি ডুবে-যাওয়া নক্ষত্র
    এখনও নিজের আলো খোঁজে।
    নদী সরে যায়, কাদায় পড়ে থাকে
    শরীরহীন এক পদচিহ্ন।
    রাতের দরজায় পুরোনো জোয়ার এসে দাঁড়ায়।
    কেউ আসে না, শুধু একটি নাম
    ভেতর থেকে ভিজিয়ে দেয় ঘর।
    কুয়াশার কাঁচে একটি অক্ষর জ্বলে ওঠে,
    ভোর তাকে মুছে ফেলে,
    তবু চোখের গভীরে ছায়া থাকে।
    চোখ বন্ধ করতেই সমুদ্র আমার ভেতর।
    জলের নিচে নক্ষত্রটি চোখ মেলে।
    তখন বুঝি যে নাম মুছতে মুছতে
    জীবন কেটে যায়,
    শেষ পর্যন্ত সেই নামই আমাকে লিখে রাখে।

    3
    3 Comments
    • কিছু নাম মুছে গেলেও হৃদয়ে নক্ষত্র হয়ে জ্বলে…..🤍🖤

    • Mahmud Hayat, লেখাটা পড়ে মনটা একদম বিষণ্ণতায় ভরে গেল। প্রতিটি লাইনের ভেতর যে গভীরতা আছে তা সত্যিই খুব সুন্দর। শেষ লাইনটা মনে অনেকক্ষণ গেঁথে থাকবে।

    • MAHMUD HAYAT, আপনার লেখাটি গভীর এক সমুদ্রের মতো শান্ত ও মায়াবী, যেখানে নক্ষত্রের আলো আর জলের লুকোচুরি আমাদের অস্তিত্বের মৌলিক সত্যের কথা মনে করিয়ে দেয়, আর আপনি চাইলে পরবর্তী সময়ে শব্দ ও নীরবতার এই অপূর্ব মেলবন্ধনকে আরও একটু বিস্তৃত করে জীবনের অন্য কোনো বাঁক নিয়ে নতুন কিছু ভাবতে পারেন।

Skip to toolbar