Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 4 weeks ago

    নিষিদ্ধ দুপুর
    মাহমুদ হায়াত

    স্থির দুপুর নীলাক্ষির চোখে আগুন,
    নীরবতায় কেঁপে ওঠে নিষেধের দেয়াল।
    ছুঁইনি তবু রক্তে স্পর্শের ঢেউ,
    ঠোঁটের কিনারে কামনা দগ্ধ চিঠির মতো গোপন।
    দূরত্ব কাচের প্রাচীর কামনা তার বিস্ফোরণ,
    শিরায় শিরায় নিষিদ্ধ স্পর্শের তড়িৎ।
    ঘর ছেড়ে যাই
    তবু দুজন দুজনের ভেতর বন্দি;
    দুই হাতে শূন্যতা,
    বুকে এক নিষিদ্ধ দুপুর।

    3
    4 Comments
    • MAHMUD HAYAT, আপনার লেখাটির প্রতিটি শব্দে আবেগের যে গভীর ও তীব্র টান ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। নির্জন দুপুরের এই একাকীত্ব ও নিষিদ্ধ অনুভূতির বহিঃপ্রকাশ যেভাবে শব্দের বুননে সাজিয়েছেন, তা পাঠককে মুহূর্তেই অন্য এক ভুবনে নিয়ে যায়। মনের গহীনে জমে থাকা এমন অনুভূতিগুলো নিয়মিত লিখে যান, কারণ আপনার লেখনী সত্যিই মুগ্ধ করার মতো।

    • নিষেধের দেয়াল যত উঁচু হয়, নীরব আকাঙ্ক্ষার আগুন তত গভীরে জ্বলে…..🤍🖤

    • MAHMUD HAYAT, আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ঘোর কাজ করছে। একদম গভীর আর আবেগী অনুভূতির বহিঃপ্রকাশ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।

Skip to toolbar