Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 2 weeks ago

    তোমার দেখা
    মাহমুদ হায়াত
    কাটছিলো বেশ দিনগুলো
    হাঠাৎ তোমার দেখা,
    বুকের মধ্যে উঠলো জেগে
    অস্তাচলের রেখা।

    এমনি করে কেউ কি বলো
    মেঘের আড়াল হয়,
    তারার আকাশ নীভে গেলেও
    চাঁদটা জেগে রয়।

    পাড় ভাঙে দূর নদীর কিনার
    ছলাৎছলাৎ জল,
    ঢেউয়ের মতো হারিয়ে কেউ
    কাঁদাই অবিরল।

    রাত ফিকে হয় পাখির ডাকে
    সূর্য প্রণয় সুখে,
    কেউ কি জানে কোন সে ব্যথা
    করাত টানে বুকে।

    1
    3 Comments
    • Mahmud Hayat, লেখাটা পড়ে খুব ভালো লাগলো। শব্দের বুনন আর অনুভূতির প্রকাশ বেশ দারুণ হয়েছে। বিশেষ করে শেষ কয়েকটা লাইন মনের ভেতর সত্যিই দাগ কেটে গেল।

    • অল্প কথায় স্মৃতি, বিরহ আর অপ্রকাশিত কষ্টের এক মায়াময় ছবি এঁকেছেন।

    • MAHMUD HAYAT, আপনার লেখা শব্দগুলো গভীর আবেগে মোড়ানো, বিশেষ করে বুকের ভেতর করাত টানার রূপকটি ভীষণ হৃদয়স্পর্শী। মনের এমন অনুভূতির ছন্দময় প্রকাশ আরও বেশি করে পাঠকের সামনে নিয়ে আসতে পারেন।

Skip to toolbar