Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 1 week, 4 days ago

    এক ছাদের নিচে
    মাহমুদ হায়াত

    ঘরের মানচিত্রে আর কোনো দরজা নেই,
    দেয়ালজুড়ে নাগরিক অভিমানের নকশা।
    একই ছাদের নিচে আমরা দুই মহাদেশ,
    মাঝখানে অদৃশ্য সীমান্ত।
    তোমার চোখে অন্য ঋতুর বিজ্ঞাপন,
    আমার জানালায় বিষণ্নতার শহর।
    বৃষ্টি নামে, অথচ ভেজে না মাটি,
    সম্পর্কের শিকড় বহু আগেই মৃত।
    কথারা এখন কেবল আনুষ্ঠানিকতার পোশাক,
    স্পর্শেও জেগে ওঠে না কোনো আদিম উষ্ণতা।
    একদিন বুঝবে সব অন্ধকার আলো চায় না,
    কেউ কেউ হারিয়ে যাওয়াকেই
    শেষ স্বাধীনতা মনে করে।

    2 Comments
    • আপনার লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা বিষণ্ণতা কাজ করছে, সত্যিই খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন সম্পর্কের এই দূরত্বটুকু।

    • আপনার এই লেখায় আবেগ ও অনুভূতির যে গভীর প্রকাশ ঘটেছে তা পাঠকমাত্রকেই বেশ ভাবিয়ে তোলে। বিশেষ করে দেয়ালে আঁকা অভিমানের নকশা এবং দুই মহাদেশের অদৃশ্য সীমান্তের রূপকটি সত্যিই অসাধারণ। আপনি নিয়মিতভাবে এমন সুন্দর সব ভাবনা আমাদের সাথে ভাগ করে নিলে আমরা সমৃদ্ধ হব, তাই আপনার কলম সচল থাকুক।

Skip to toolbar