-
গোপন স্রোত
মাহমুদ হায়াত
ভালোবাসা শুধু চোখে চোখ নয়
দুই তীরের গোপন স্রোত,
স্পর্শহীন স্পর্শে জেগে ওঠে শরীরের আদিম শিহরণ।
নীরবতা ডুব দেয় মনের অতলান্ত নীলিমায়,
মন খোঁজে অসীম, শরীর চেনে জোয়ারের ভাষা।
একই চাঁদের টানে জেগে ওঠে দুটি ভিন্ন নদী,
তবু সব মোহনা জানে না মিলনের ঠিকানা।
কিছু দূরত্বও প্রেমের গভীরতম উপমা,
কিছু আকাঙ্ক্ষা রয়ে যায় অধরা নক্ষত্রের মতো
ভালোবাসা মানে, পৃথক থেকেও পরস্পরের গভীরে বয়ে চলা।5 Comments
Friends
সালমান সাদিক
@salmansadique
TOUHIDUL ISLAM
@touhidulislam
Rajib M Sarker
@sarkerr-rrajiv
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
সৃষ্টির বিস্ময়
@1ff4f40742b37a84604c6bb76fb8ef34
Ferdaus Sorkar
@ferdaussorkar1
খতিব আলম
@khotibalom007gmail-com
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostari
Kaira Mugdhota
@kairamugdhota


ভালোবাসা দুটি মনের দুটি স্বপ্ন