Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat1
  • নিষিদ্ধ চাঁদ
    মাহমুদ হায়াত

    তোমার চোখে রাত নামে, ঠোঁটে জ্বলে
    নিষিদ্ধ চাঁদ;
    আঙুল ছুঁতেই শরীরজুড়ে ভেঙে পড়ে সভ্যতার বাঁধ।
    জানালার বাইরে নির্বাক শহর, ভেতরে উষ্ণতার ঢেউ
    তোমার নিঃশ্বাসে হারিয়ে গিয়ে নিজেকে চিনতে পারি না কেউ।
    ভোর এসে দেখে বিছানায় এলোমেলো রাত,
    দুটি শরীরের নীরবতায় জেগে থাকে
    আদিম সুপ্রভাত।

  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT changed their profile picture

  • প্রত্যাবর্তন
    মাহমুদ হায়াত

    তুমি চলে গেলে আমার মহাকাশ থেকে খসে পড়ল একটি নক্ষত্র।
    তারপর নিজের ধ্বংসস্তূপে আমি আবিষ্কার করলাম,
    আমিই আমার শেষ আশ্রয়।
    স্মৃতির ধুলো ঝেড়ে দেখি, বিরহও এক ধরনের খনন।
    যত গভীরে যাই,
    তত নিজেরই জীবাশ্ম উঠে আসে।
    প্রেম ফুরোলে মানুষ কখনো শূন্য হয় না,
    শূন্যতাই তার আসল ঠিকানা লিখে দেয়।

Friends

Skip to toolbar