-
কৃত্রিম শহর
—————————-
ল্যাম্পোষ্টের ঘোলাটে আলো
অসময়ে রাত নামালো
আকাশের পানে তাকিয়ে দেখি
সন্ধ্যে এখনো অনেকটা বাকিরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা
সন্ধ্যেটা যেন কলমে আঁকা
আধপোড়া বিড়ি এক কাপ চা
অনেক তো হলো রং তামাশাচশমার কাঁচ নিঃশ্বাসে ঘোলা
চৌরাস্তার মোড়ে আমি পথভোলা
হারিয়ে ফেলা চিঠি পাতা ছেঁড়া বই
পাখিরা সব নীড় খোঁজে ঠিকানা টা কইকামিনীর গন্ধ বাতাসের দোলা
থেমে থাকে পথ পথিকের চলা
প্রদীপের আলো থেকে থেকে জলে
অসময়ে কাক কার কথা বলেঅগোছালো শহর ফুরোলো যে বেলা
শেষ হোক আজ তব লুকোচুরি খেলা
থেমে যায় কোলাহল নেমে আসে আঁধার
কোথা পাব স্বাধীনতা মন খুলে কাঁদারঝরেপড়া পাতা কুয়াশার আদর
প্রেমিকের মন খোঁজে প্রেমিকার চাদর
কৃত্রিম আলো থেমে যাওয়া ঘড়ি
নিরবতার কোলাহলে চাঁদ গেল চুরিশিশিরের ফোটা টুপটাপ টিন
শহরের রাতগুলো গভীরতা হিন
আধখানা চাঁদ কুয়াশায় ঢাকা
জোনাকির আলো বলে তুই বড় একা
by;pagol….!
(১১.১২.২০২১)2 Comments

Friends
Drako Shajib
@drako
আব্দুল্লাহ আল সিফাত
@abdullah-al-sifat
Quazi Mustak Ahmed
@mustak
MH Akash
@mhakash
Manosh Choudhury
@manosh001
শেখ তাহমিদা তাসনীম
@sheikh-tahmida-tasnim
Abdullah-Al-Shams
@abdullah-al-shams
Mitul hasan
@mitul
AK-Rajib
@ak-rajib


ভালো লাগলো।