-
এমন কোনোও বৃষ্টির দিনে–
– মাহু মাহবুব
…
বর্ষা ভিজুক নিজের মতো, ভরসা চিবুক সম্মতি দিক প্রেমে!
একলা ছাতা সদ্য নারী, মেঘের ছুতোয় অতর্কিতে থেমে।মুঠোয় জমা শ্রাবণধারা, সুতোয় দোলা ঠিকানাহীন বাড়ি!
চোখের সাদায় আগুন আগুন, বুকের ভিতর অশান্ত চিঙ্গারি।শার্সিভেজা ঝাপসা কাঁচে, কার্টসী লেখা আরশিগাঢ় মোহ।
অজান্তে দুই আঙুল ছুঁলেই, ঠোঁটের রেখায় ফরাসি বিদ্রোহ।মন্দজনের ফ্যান্টাসিদিন, অন্ধজনের ছন্দভেজা বিকেল,
ঘরপোড়ানো একজোড়ামেঘ হাঁটতে থাকে বিমুগ্ধতার দিকে।জুতোয় বাকি অনেকটা পথ, দু’ঠোঁট তবু এগোচ্ছে না ভয়ে,
সুযোগে ঠিক জিরিয়ে নেবে গরম কোনোও নরম আশ্রয়ে।শরীর তবু ছটফটিয়া, ঘড়ির সময় ছুটতে থাকে দ্রুত,
আদ্যপ্রান্ত অবাধ্য দুই শ্রাবণঠোঁটে নিমগ্ন আপ্লুত।অস্থিরতার দস্যিদানব, ঘোরদৃঢ়তার আগুন শিরায় শিরায়!
উদ্ভাসিত জ্বলতে থাকা বুকের ভেতর চিরকালীন চিরাগ।বর্ষা শুধু ভিজতে থাকুক, ভরসাদায়ী সম্মতি দিক ঠোঁটে!
চোখের দিকে চোখ তাকালে, রূপকথারা সত্যি হয়ে ওঠে।8 Comments-
-
-
“শার্সিভেজা ঝাপসা কাঁচে, কার্টসী লেখা আরশিগাঢ় মোহ।
অজান্তে দুই আঙুল ছুঁলেই, ঠোঁটের রেখায় ফরাসি বিদ্রোহ।” ~ মনটা একটা আশ্চর্য রকম ভালো লাগায় ভিজে গেলো।

Mahu Mahbub
Friends
Rashedul Hasan
@rashedul-hasan
nomanur-rahman
@nomanur-rahman
Drako Shajib
@drako
Md Ashfak Sayed
@ashfak
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Nipun Chandra
@nipunch
স্মৃতি রানী রত্না
@srratna1990
সালাম আলী আহসান
@otibnp
শওকত শাফি
@showkotshafi



খুব সুন্দর প্রকৃতির বন্দনা।