-
আর কবিতা লিখো না
✍️ অপরাধী মাজেদ
তুমি বলেছিলে,
রাঙা চোখে ওভাবে তাকাবে না,
আমার ভয় লাগে।আমি চোখ নামালাম,
সেই থেকে আজ অবধি
তোমার চোখের দিকে তাকিয়ে
কথা বলতে পারি না।তুমি বলেছিলে,
অযথা কথা বলো না,
আমি সেটা পছন্দ করি না।চঞ্চল এই হৃদয়খানা
মুহূর্তেই নির্বাক হয়ে গেল।তুমি বলেছিলে,
যেখানে-সেখানে রাজনীতি
নিয়ে কথা বলো না।সমাজসেবার ব্রত থেমে গেল,
থেমে গেল স্বপ্নগুলোও।
সবকিছু ছেড়ে দিয়ে
হয়ে গেলাম আমজনতা।তুমি বলেছিলে,
অযথা হেসো না,
এতে মূল্যহীন হয়ে পড়বে।সদা হাস্যোজ্জ্বল মুখখানি
মেঘের আড়ালে হারিয়ে গেল,
আমি এখন আর হাসি না।তুমি বলেছিলে,
আর কবিতা লিখো না।আমি মুহূর্তেই থমকে গেলাম—
তা কী করে হয়?তুমিই তো আমার কবিতা,
তোমাকে না লিখে
আমি কী করে কবি হই?বল হে মোর প্রিয়সী,
তোমায় কি না লিখে থাকা যায়?4 Comments
Friends
Tanjina Talukder
@tanjinatalukder
Mst. Hena Parvin
@mst-henaparvin
MA Rashid
@marashid
Shamim Hossain
@shamimhossain
মোঃ আব্দুল আজিজ রাকীব
@abdulazizcox503gmail-com
Sumaiya Khatun
@sumaiyakhatun
Rokeya Khanam
@rokeyakhanam
Mirza A.parvez
@mirzaa-parvez
st. martin
@st-martin


আপনার লেখাটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম, কী দারুণ একটা অনুভূতি ফুটে উঠেছে। প্রিয় মানুষকে হারানোর বা তার সব কথা মেনে নেওয়ার এই বেদনাটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি মাঝে মাঝে আমাদের এই গ্রুপের অন্যদের লেখাতেও একটু লাইক-কমেন্ট করবেন, এতে আমাদের পুরো কমিউনিটিটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।