-
পরিণাম
— অপরাধী মাজেদজীবনে কত পাপ করেছি,
আজ তারই পরিণাম ভোগ করছি নীরবে।
হয়তো কারো পাকা ধানে মই দিয়েছি,
কারো অশ্রুর আড়ালে হেসেছি গোপনে,
ক্ষতবিক্ষত করেছি কত হৃদয়—
তার হিসাব রাখিনি কোনোদিন।নইলে আঘাতে আঘাতে
ক্ষতবিক্ষত হয় কেন এ হৃদয়?
সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেও
কেন বারবার পিছলে যায় পা?
কেনই-বা পতন ডেকে নেয় আমাকে
অতল অন্ধকার…Read More4 Comments -
# অন্তিম প্রহর
— অপরাধী মাজেদ
হয়তো কিছুদিন পর…
কবে, কখন, কীভাবে—
কেউ জিজ্ঞেস করবে না, কেউ না…হঠাৎ, কোনো একদিন—
অগোছালো হয়ে থাকবে হাত-পা,
অবশ হয়ে আসবে পুরো শরীর।পরিত্যক্ত পাখির নীড়ের মতো দেখাবে
মাথার আধাপাকা চুলগুলো।ধীরে ধীরে নীল হতে থাকবে মুখমণ্ডল,
যার ঠোঁটের কোণে সর্বদা হাসি লেগে থাকত—
সুখে কিংবা দুঃখে।বাঁশি…Read More
4 Comments -
আমি এবং কবিতা
অপরাধী মাজেদসে হয়তো জানে,
আমি তাকে দিয়েছি সাময়িক অব্যাহতি,
দিয়েছি ফিরে আসার ইঙ্গিত।কিন্তু জানে না—
আমি তাকে চিরতরে ছেড়ে দিয়েছি।আমি ছোটবেলা থেকেই অগোছালো,
বেখেয়ালি এবং উদাসীন।
হয়তো এটাই আমার প্রকৃতিগত সত্তা।
আর সেই সত্তার সমস্ত দায়
যখন কবিতার ওপর এসে পড়ে,
তখন নিজেরই লেখা শব্দগুলোর দিকে…Read More3 Comments-
রবিউল আলম মাজেদ, “যে শব্দগুলো এতদিন আমার না-বলা কথাগুলোকে ভাষা দিয়েছে” – এই অংশটি পড়ে মনে হলো আপনার অনুভূতির গভীরতা এক দারুণ প্রশান্তি তৈরি করেছে। আপনার এই লেখাটি বেশ আবেগময় এবং প্রতিটি শব্দ পড়ার সময় পাঠক হিসেবে আপনার হৃদয়ের টান আমি স্পষ্টভাবে অনুভব করতে পেরেছি। আমাদের এই গ্রুপের সবার লেখায় লাইক দিয়ে বা সুন্দর কোনো মন্তব্য করে একে অপরের সঙ্গে নিয়…Read More
-
# মৃত্যুর ইশতেহার
অপরাধী মাজেদপৃথিবীর মানুষ নানা আয়োজনের জন্য
নানা রকম ইশতেহার লেখে—
কেউ ভবিষ্যতের স্বপ্নের,
কেউ পরিবর্তনের,
কেউ বিজয়ের।আর আমি লিখতে বসেছি
আমার মৃত্যুর ইশতেহার।আমার চলে যাওয়াটা কোনো দুর্ঘটনা হবে না,
কোনো আকস্মিকতার গল্পও নয়।
আমার মৃত্যুর দায়
অন্য কারও ঘাড়ে চাপিয়ে
আমি চল…Read More4 Comments -
### তুমি আসবে বলে
অপরাধী মাজেদতুমি আসবে বলে
আমি চেয়ে রয়
অচেনা এই পথের পানে।
তুমি আসবে বলে
আমি জেগে রই
পূর্ণিমাময় জোছনার টানে।তুমি আসবে বলে
রাত হয় দিন,
দিন হয় রাত।
তুমি আসবে বলে
আমি, এই ভীরু,
হই সাহসী, করি প্রতিবাদ।তুমি আসবে বলে
উড়ন্ত পাখির মতো
আমি উড়তে থাকি।
তুমি আসবে বলে
আশার বাহুডোরে
আমায…Read More6 Comments -
### ব্যর্থ
অপরাধী মাজেদআমি বোধহয় পৃথিবীর সবচেয়ে ব্যর্থ
এবং দায়িত্বহীন মানুষ।যার প্রতি প্রিয় মানুষের
সর্বোচ্চ আকাঙ্ক্ষা,
কিন্তু তার সফলতার পরিসংখ্যান
শূন্যের কোঠায়।এমন একজন গর্দভ,
অপদার্থ,
কাণ্ডজ্ঞানহীন মানুষের
পৃথিবীরই বা কী প্রয়োজন?যে কি না
পরিবার কিংবা প্রিয় মানুষের প্রতি…Read More6 Comments-
-
রবিউল আলম মাজেদ, “মাঝে মাঝে ভাবি, এই পৃথিবী বোধহয় আমার জন্য নয়” — আপনার লেখা এই লাইনটি পড়ার সময় ভেতরটা একদম হাহাকার করে উঠল। নিজের মনের কষ্টগুলো এত চমৎকার আর সহজভাবে তুলে ধরেছেন যে না পড়ে পারা যায় না। গ্রুপটা যেন সব সময় প্রাণবন্ত থাকে, তাই অন্যান্য লেখকদের পোস্টে নিয়মিত লাইক ও কমেন্ট করে নিজের উপস্থিতি জানান দেবেন আশা করি।
-
-
-
তোমারই দিদার
✍️ অপরাধী মাজেদতোমার মিলাদ পেয়ে, তোমারি উম্মত
মাতিয়া উল্লাসে হয়েছে মশগুল,
আঁধার করে দূর, আরবের মক্কায়
ফুটেছে এ কেমন ফুল!
যাহার খুশবুতে আমি অধম
হয়েছি ব্যাকুল,
দিদারে তোমার পূর্ণ করো মোর
মনোবাসনা, হে প্রিয় মোর রাসুল।
আমি অধম, পাপী-তাপী,
ক্ষমা করে মোরে নাও না কোলে,
দূর করো মোর যত পাপ,
তোমারই ছোঁয়ায় দূর হয়…Read More3 Comments -
# দেয়ালিকায় ফটো
অপরাধী মাজেদতুমি আমায় বুঝো না,
বুঝবে না আর কভু—
কত দুঃখ পুষি মনে,
দুঃখ অনেক তবু।আকাশ আমায় ডেকে বলে,
কেন এত চুপ?
তোমার দেহে এক দেখি,
আর মনে অন্যরূপ।পাহাড় আমায় শেখায় সদা
ধৈর্য ধরতে অনেক,
ভালোবাসায় আছে কত
মান-অভিমান হরেক।গাছগুলো আজ উচ্ছ্বসিত,
পাখির মুখে হাসি—
কী করে বোঝাই তোমায়,
কত…Read More6 Comments-
-
-
দেয়ালিকায় ফটো দেখে মানুষের ভালবাসার কথা মনে পর, বেঁচে থাকতে কোন দাম নেই, মৃত্যুর পরে ফটো দেখলে তখন কি লাভ ।
-
-
সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই কলম ধরা। কোনো স্বীকৃতির প্রত্যাশায় নয়। তবুও যখন নিজের লেখা কোনো বৃহত্তর সাহিত্যযাত্রার অংশ হয়ে সম্মাননা অর্জন করে, তখন আনন্দটা একটু অন্যরকম হয়।
যৌথ কাব্যগ্রন্থ **“গোধূলি লগ্নে”**-এর একজন কবি/লেখক হিসেবে **বাংলাদেশ প্রকাশনী** থেকে পাওয়া এই সম্মাননা আমার সাহিত্যচর্চার পথে একটি স্মরণীয় প্রাপ্তি।
আজকের এই সম্…Read More8 Comments -
-
**তুমিহীনা**
অপরাধী মাজেদ
আমি হয়তো তুমিহীনা
কোনো একদিন
নিঃশব্দ কোনো দূরত্বে হারিয়ে যাব—
যা থাকবে তোমার ভাবনারও বাইরে।
অমাবস্যার মতো নিকষ কালো
দেখাবে তোমার পবিত্র মুখখানি;
নিস্তব্ধতার বাতায়নে
দুলতে থাকবে তোমার মন।
নিঃশব্দতার সাথে
লড়ে যেতে হবে তোমাকে—
নিরবে, নিভৃতে।
কখনো কখনো পুরোনো কোনো স্মৃতি
হয়তো দু’ফোঁটা জল হয়ে
তোমার তীক্ষ্ণ…Read More4 Comments -
অসঙ্গতি
✍️অপরাধী মাজেদআমি আর কবিতা লিখব না,
হ্যাঁ—কথা দিচ্ছি, আমি আর লিখব না।
যদি সবকিছু ভুলে গিয়ে
আমার হয়ে যাও তুমি,
যদি ফিরে আসো আমার কাছে—
ওগো প্রিয়া, অনন্যা, নীলাম্বরী ।
হ্যাঁ, আমি আর কবিতা লিখব না—
যদি চিরতরে বন্ধ হয়
নামধারী তৌহিদ জনতার বুনো উল্লাস,
যদি আর কোথাও দেখা না যায়
প্রতিবাদের নামে মব সন্ত্রাস।
আমি লিখব…Read More -
ফাঁসি হোক
✍️ অপরাধী মাজেদআমি চাই, কেউ একজন
আমার হয়ে থাকুক।
আমার দুঃখে না কাঁদলেও,
আমার সুখে হাসুক।
আমায় ভালো না বাসলেও,
ভুলগুলো সে ধরুক।
তার হাসিতেই সেরে উঠুক
আমার মনের রোগ।
আমার মনটা মলিন হলেও
হৃদয় তার উচ্ছ্বসিত হোক,
তার চোখের মায়ায় যেন
আমার ফাঁসি হোক।7 Comments-
-
শিরোনাম “ফাঁসি হোক” আর শেষ লাইনের সাথে মিলটা দারুণ ভালোবাসার তীব্রতা বুঝাইতে এই রূপকটা অন্যরকম লাগলো😯
-
-
আমি তোর পূর্বপুরুষ বলছি
✍️অপরাধী মাজেদকিরে গর্দভ, অপদার্থ,
সজনে ডাঁটার মতো
নুয়ে পড়েছিস কেন?
কুঁজো হয়ে না থেকে
শিরদাঁড়া উঁচু করে
বীরের মতো দাঁড়া।আমি তোর পূর্বপুরুষ বলছি—
আর এভাবে নমঃ নমঃ
হয়ে না থেকে,
বীর সাহসীর মতো
চির-উন্নত কর ঐ শির।আমি তোর পূর্বপুরুষ বলছি—
তুই বাঙালি, বীর, সাহসী;
তোর দুঃসাহসে সমস্ত…Read More -
বলো না, ভালোবাসি
✍️ অপরাধী মাজেদআর কতদিন, আর কতদিন বলো,
এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করব?
চুপি চুপি, নিঃশব্দে, নিভৃতে কথা বলব?
তোমার কোমল হাতের স্পর্শ পেতে
আমার জরাজীর্ণ, শুষ্ক হাতযুগল বাড়িয়ে
কতবারই বা চুপিসারে গুটিয়ে নেব?
দুনিয়ার সমস্ত ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে
তোমার হরিণীর মতো কাজল চোখে
আমার তাকিয়ে থাকতে ইচ্ছে করে।
আমার…Read More8 Comments-
আপনি যে গভীর আকুতি ও প্রেমের বহিঃপ্রকাশ এখানে ফুটিয়ে তুলেছেন, তা পড়লে যে কোনো পাঠকের মনেই রোমাঞ্চ আর এক পরম শান্তিময় অনুভূতির জন্ম হয়। গোধূলি বেলার সেই একান্ত মুহূর্তগুলোর বর্ণনা আপনার লেখনীতে যেভাবে জীবন্ত হয়ে উঠেছে, তা সত্যিই অসাধারণ এবং আমাদের প্রিয় হুমায়ূন আহমেদের কোনো চরিত্রের প্রেমের মুহূর্তগুলোর কথা মনে করিয়ে দেয়। আপনি আমাদের এই গ্রুপে…Read More
-
-
-
-
ক্ষুধার্ত
✍️অপরাধী মাজেদআমি চক্ষুসম্মুখে যা পাই,
তাই গিলে খাই।
আমি ক্ষুধার্ত—
ক্ষুধার্ত কুকুর যেমন
রাস্তার পাশে পড়ে থাকা
আবর্জনা থেকে খাবার খোঁজে,
আমিও ঠিক তেমনি।
ক্ষুধার জ্বালায়
এমন কিছু আমি ভক্ষণ করি,
যা আদৌ খাদ্য নয়।
মাংসাশী ক্ষুধার্ত বাঘ যেমন
ক্ষুধার তাড়নায় আর কিছুই দেখে না,
আমিও ঠিক তেমনি।
নিজের কাঁথা, কম্বল, বালিশের খোল—
ক্ষুধার উন…Read More8 Comments -
আরজি
অপরাধী মাজেদখোদার কাছে শুধু এক আরজি—
জাহান্নামের দাবানলে
যেদিন পুড়ব,
যেদিন আগুনের লেলিহান শিখায়
ছটফট করবে এই প্রাণ,
ঠিক সেদিন—
তোমার হাসিমাখা পবিত্র মুখখানি
যেন ভাসে আমার চোখের পাতায়।
জানি না,
আমার এ আরজি
কবুল হবে কি না—
খোদা জানেন,
শুধু খোদাই জানেন।
তবু বলি,
তোমার মুখের একটুখানি হাসি
যদি সেদিন সঙ্গী হয়,
তবে জাহান…Read More8 Comments-
ভালোবাসাকে ঈমান আর পরকালের সাথে এমনে মিলাইছেন যে গা শিউরায় ওঠে
এত সাহসী আর আবেগী লেখা কম পাওয়া যায় -
-
-
রবিউল আলম মাজেদ and
চিন্তাতরঙ্গিনী are now friends
-
রয়ে যাবে তুমি
অপরাধী মাজেদতুমি আমায় স্মরণে রাখো বা না রাখো,
আমি তোমায় রাখবো—
যেমন শুকিয়ে যাওয়া নদীর আঁকাবাঁকা ক্ষতচিহ্ন
বলে যায়, এখানে একদিন যৌবনভরা স্রোত ছিল।
পাহাড়ের বুকে ক্ষয়ে যাওয়া খাদগুলো
সাক্ষ্য দেয়—
কত উচ্ছ্বাসে একদিন
ঝর্ণারা নেমে আসত পাথরের গা বেয়ে।যেমন পরিত্যক্ত ঘাটের ভাঙা…Read More
4 Comments -
নীরব হাহাকার
অপরাধী মাজেদনেতা মোদের ভীষণ মহৎ
গরিব দুঃখীর কথা কয়,
মোদের ভোটে তাই তো নেতা
পেলো বিশাল জয়।
সংসদ কাঁপাবে মোদের নেতা
জনগণের তরে—
এখন দেখি নেতা শুধু
কথার ভেতর ঝরে।
ছিল স্বপ্ন, ছিল দাবি,
ছিল অনেক আশা,
সংসদে গিয়ে নেতা বলবে
আমাদেরই ভাষা।
মোদের স্বপ্ন অতিবৃষ্টিতে
বন্যার জলের নিচে,
চেতনার সেই মিষ্টি কথায়…Read More6 Comments -
Syed Farah and
রবিউল আলম মাজেদ are now friends
- Load More Posts
Friends
Tanjina Talukder
@tanjinatalukder
Mst. Hena Parvin
@mst-henaparvin
MA Rashid
@marashid
Shamim Hossain
@shamimhossain
মোঃ আব্দুল আজিজ রাকীব
@abdulazizcox503gmail-com
Sumaiya Khatun
@sumaiyakhatun
Rokeya Khanam
@rokeyakhanam
Mirza A.parvez
@mirzaa-parvez
st. martin
@st-martin





অতীতের দেওয়া আঘাতের অনুতাপ যখন ফিরে এসে হৃদয়ে বাজে, তখন আত্মস্বীকারই প্রায়শ্চিত্তের প্রথম আলো হয়ে ওঠে…..🤍🖤