-
নববর্ষ
সময়ের বহমান স্রোতে একদিন
পুরাতন বছর বিদায় নেয়,
তারই পথ ধরে ধরণীর বুকে
নতুন বছরের আগমন হয় lনববর্ষকে বরণ করতে মোরা
করি নানা আয়োজন,
উৎসবমুখর পরিবেশে তাই
পহেলা বৈশাখ করি পালন lরংবেরঙের বাহারি পোশাকে
দোকান-পাট ছেয়ে যায়,
সাধ্যের সাথে তাল মিলিয়ে
নতুন পোশাক কেনা হয় lনববর্ষকে কেন্দ্র করে
ইলিশের বাজার হয় আগুন,
তবু পান্তা ইলিশ খেয়ে মোরা
নতুন বছর করি বরণ lছায়ানটের শিল্পীরা সব
রমনার বটমূলে জড়ো হয়,
নববর্ষের প্রথম ভোরকে তারা
গান গেয়ে স্বাগত জানায় lনানা প্রান্ত থেকে লোকজন এসে
চারুকলায় ভোরে একত্রিত হয়,
বর্ণিল সব কারুকার্য নিয়ে
মঙ্গল শোভাযাত্রা বের হয় lক্ষুদ্র–মাঝারি কারবারিরা খোলে
নতুন হিসাবের খাতা,
পুরাতন পাওনা আদায় করতে
নববর্ষে করে হালখাতা lনববর্ষে গ্রামে-গঞ্জে বসে
বাহারি সব মেলা,
মেলায় ঘুরে ঘুরে গাঁয়ের শিশুরা
মজা করে সারাবেলা lনববর্ষকে ঘিরে সারা বাংলায়
আয়োজিত হয় নানা অনুষ্ঠান,
স্বতঃস্ফূর্তভাবে বাংলার মানুষ
নতুন বছরকে করে বরণ lপুরাতন ভুল থেকে শিক্ষা নিয়ে
করতে হবে নব আয়োজন,
নইলে বছরের পর বছর যাবে
জীবনে আসবেনা শুভ পরিবর্তন l7 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor
তুঘলকি কবি
@anwar
Fahim Hasan
@fahim-hasan


নবর্বষ নিয়ে না লিখে রমজান নিয়ে লিখতে পারলে অনেক অনেক ভালো হত।