Profile Photo

মামুনুর রশিদOffline

  • Profile picture of মামুনুর রশিদ

    মামুনুর রশিদ

    1 month, 2 weeks ago

    বেকার ছেলের বুকপকেটের প্রেম
    Mamun-অনুভূতির আজন্ম গল্পকার।

    কী অদ্ভুত, তাই না?
    আমার পাঁচ বছরের জমানো পাগলের মতো ভালোবাসাটা,
    একটা অচেনা ছেলের মাস-শেষের স্যালারি শিটের কাছে এক নিমিষেই হেরে গেলো!

    আমার পায়ে তখন ইন্টারভিউ দিতে দিতে ক্ষয়ে যাওয়া জুতো,
    আর তোমার হাতে নতুন মানুষের পরিয়ে দেওয়া দামি আংটি।
    অথচ তুমিই তো একদিন আমার কাঁধে মাথা রেখে বলতে—
    “চাকরি না পেলে কী হয়েছে? আমরা ডাল-ভাত খেয়ে কাটিয়ে দেব।”
    টিউশনির জমানো টাকায় যখন তোমায় সস্তা চুড়ি কিনে দিতাম,
    তখন তো তোমার হাসিতে কোনো খাদ ছিল না!

    তবে হঠাৎ কী এমন হলো?
    পরিবারের দোহাই দিয়ে, ‘নিরাপদ ভবিষ্যৎ’-এর অজুহাতে
    তুমি খুব সহজেই এমন একজনের হাত ধরলে,
    যে লোকটা তোমার কান্নার কারণটাও জানে না।

    জানো, বেকার থাকার চেয়েও বড় অপমান কী?
    নিজের চোখের সামনে নিজের জ্যান্ত ভালোবাসাকে
    শুধু কয়েকটা টাকার অভাবে অন্যের ঘরে চলে যেতে দেখা।
    আমার ঘামে ভেজা শার্টের গন্ধটা তোমার কাছে বড্ড সস্তা মনে হলো,
    আর ওর এসি গাড়ির সিটটা অনেক বেশি নিরাপদ, তাই না?

    আজ হয়তো তুমি খুব ভালো আছো।
    তোমার চাকরিওয়ালা বর তোমার সব শখ মেটায়, নামিদামি শপিংমলে নিয়ে যায়।
    কিন্তু মাঝরাতে যখন তোমার হঠাৎ মন খারাপ হবে,
    তখন সে কি আমার মতো তোমার চোখের ভাষা বুঝতে পারবে?
    টাকা দিয়ে তো তুমি একটা সাজানো গোছানো সংসার পেয়ে গেলে,
    কিন্তু ওই মানুষটার বুকে আমার মতো সেই বুক-কাঁপানো মায়াটা কোথায় পাবে?

    পৃথিবীর সবচেয়ে বড় সত্যিটা আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি—
    পকেট ফাঁকা থাকলে এই শহরে ভালোবাসার কোনো দাম নেই।
    তুমি তো শুধু তোমার ভবিষ্যৎ গুছিয়ে একটা চাকরিওয়ালার কাছে চলে গেছো,
    কিন্তু যাওয়ার আগে একটা জ্যান্ত ছেলের বুক চিরে তার ভেতরটা কীভাবে শেষ করে দিয়ে গেছো,
    তা এই শহরের কেউ জানবে না।
    আর তুমিও না…

    6
    13 Comments
Skip to toolbar