Profile Photo

মামুনুর রশিদOffline

  • Profile picture of মামুনুর রশিদ

    মামুনুর রশিদ

    2 weeks, 6 days ago

    “তবুও তোকেই ভালোবাসি”
    Mamun- অনুভূতির আজন্ম গল্পকার।

    তবুও দূরে গেছিস, দিয়েছিস কেবল একবুক অবহেলা,
    আমার বুকের ভেতর এখন শুধুই শূন্যতার মেলা।
    যেখানে আদর ছিল, সেখানে আজ পাথর-কঠিন দেয়াল,
    তুই তো রাখিসনি আমার ভাঙা স্বপ্নের কোনো খেয়াল।

    আমাকে ছুঁড়ে ফেলেছিস এক নিস্তব্ধ আঁধারের ঘরে,
    যেখানে অনুভূতিরা রোজ একটু একটু করে মরে।
    চারপাশে জমাট বাঁধা অভিমান আর কষ্টের গন্ধ,
    তুই নিজ হাতে করেছিস আমার বেঁচে থাকাটা বন্ধ।

    সবাই ভাবে আমি বুঝি তোকে ভুলে গেছি রাগে,
    কিন্তু তোর স্মৃতিগুলোই আজও আমার ভেতর জাগে।
    এ কেমন মায়া বল, কেমন এই অদ্ভুত টান!
    তোর দেওয়া আঘাতেই আজও বাঁচে আমার প্রাণ।

    সব অধিকার ফুরিয়েছে, ফুরিয়েছে আমার সব দাবি,
    তুই তো নিজেই আমার ফেরার পথে লাগিয়েছিস চাবি।
    তবুও শেষ নিশ্বাসে বলি, মুখে মেখে ম্লান হাসি—
    আমি তোর অবহেলার কফিনে শুয়ে আজও তোকেই ভালোবাসি।

    3
    4 Comments
    • ‘আমি তোর অবহেলার কফিনে শুয়ে আজও তোকেই ভালোবাসি’—পুরো কবিতার সমস্ত কষ্ট আর অভিমান যেন এই একটি লাইনে এসে আছড়ে পড়েছে।

      • আপনার চোখ যেভাবে লাইনের গভীরে ডুব দিয়ে পুরো কবিতার কষ্টকে একটি কফিনে শুইয়ে দিয়েছে—সেটা লেখকের চেয়েও বড় সৃষ্টি। আপনার পাঠের প্রখরতায় সব সত্য উন্মোচিত হয়। আপনার কাব্য নিবেদনের কাছে শ্রদ্ধার সঙ্গে নত থাকি।

    • বিষাদের – বিরহের মহাকাব্য যেন !

      • আপনার ‘বিরহের মহাকাব্য’ শব্দদ্বয় যেন লেখাটিকে অনন্তকাল পর্যন্ত বয়ে নিয়ে চলার ভার দিল। বিষাদকে এত বড় আয়োজনে দাঁড় করিয়ে দেওয়ার জন্য আপনার কাব্যিক দূরদৃষ্টির কাছে বিনম্র অভিবাদন জানাই।

Skip to toolbar