Profile Photo

মানজারুল ইসলাম দুলালOffline

  • manjarulislamdulal
  • – মৃত্যু

    এই শ্বাশত বঙ্গে আমাকে খুঁজতে এসো না
    আমি তো মিশে গেছি মাটির সাথে।
    যা ছিল পৃথিবীর সৌন্দর্য সবটুকু রেখে গেলাম
    তোমাদের কাছে।
    তোমরা সেগুলো অনেক যত্নে রাখিও
    পুষ্পমালা দিয়ে কোন এক অচিন দ্বীপে।

    যতটুকু আঘাত পেয়েছি,তা ধরতে এসো না।
    সাম্রাজ্য হারিয়ে যাবে। টুকরো টুকরো হবে জীবনের স্রোত।
    ভেসে যাবে সুখের বাসর।

    যতটুকু বিশ্বাস ছিলো, তা দেখতে এসো না।
    দুচোখ অন্ধ হবে। অগণিত তারার দুঃখ বাড়বে।
    নীল আকাশ অস্পষ্ট পাবে। ফুরিয়ে যাবে হর্ষের দিন।
    যতটুকু মায়া ছিলো,তা স্পর্শ করো না।
    মরণব্যাধি আক্রান্ত হবে। বদ্ধ ঘরে ধুঁকে ধুঁকে কাঁদবে।
    চিত্তে তোমার দাগ লাগবে।হারিয়ে যাবে সোনালি সময়।
    তাই দ্ব্যর্থহীনভাবে বলছি-
    আমাকে এই শ্বাশত বঙ্গে খুঁজতে এসো না
    আমি তো মিশে গেছি তোমাদেরই স্মৃতি নিয়ে।

    2
    1 Comment
Skip to toolbar