Profile Photo

মেহেদী মারুফOffline

  • maruf1
  • Profile picture of মেহেদী মারুফ

    মেহেদী মারুফ

    • 1 month, 2 weeks ago

    কবিতা: ভালোবাসার পূর্ণতা

    আমি তোমার দিকে একটানা তাকিয়ে আছি, অপলক!
    তুমি অনেক দূর থেকে আমার দিকে হেটে আসছো..!
    পরনে লাল পাড়ের সাদা শাড়ি,
    সকাল ৯ টার ঝিলমিলে রোদ পড়ছে তোমার গায়ে।

    আমি অপলক..
    চেয়ে আছি তোমার দিকেই।
    তুমি আমাকে দেখে হালকা হাসি দিচ্ছো।
    ধীরে ধীরে নিকটবর্তী হচ্ছো আমার।
    আমি তোমার চোখেই যেন বিলীন হয়ে গেছি।

    ওই মুহুর্তে কেউ যেন আমার বুক তাক করে বুলেট ছুড়েছে..
    আমি তেমনটা ঠিক বুঝতে পারিনি!
    কারণ আমি তোমাতে আটকে গেছি।
    দাড়িয়ে আছি নিশ্চুপ।

    তুমি দীর্ঘ অপেক্ষা শেষ করে আমাকে স্পর্শ করলে,
    বুক বেঁয়ে গড়িয়ে পড়া রক্তে রক্তিম হলো তোমার দুহাত!
    সাদা শাড়িতে মুহুর্তেই লাল রঙের ছোপ ছোপ দাগ..
    কিছুক্ষণ আগের হাসিমাখা মুখটায় মেঘ জমে বৃষ্টি এলো।
    আমাকে জড়িয়ে ধরে বাঁচিয়ে নেওয়ার সে কি আর্তনাদ তোমার!

    আমি তোমার থেকে পেয়ে গেছি আমার প্রাপ্ত ভালোবাসাটুকু..
    এর বেশি আর কিছুই চাই না।
    এবার মরে গেলেও আফসোস নেই।
    আমাকে বিদায় দাও…
    আর পিছু ডেকো না পূর্ণতা!
    শেষটা বিচ্ছেদের হলেও এ যেন আমার ভালোবাসারই পূর্ণতা!

    –মেহেদী মারুফ
    ✍🏻 মে ১৭, ২০২৬

    4
    8 Comments
    • আপনার লেখাটা পড়ে একদমই অন্যরকম একটা অনুভূতি হলো, কিন্তু গল্পের শেষের এই পরিণতিটা কি একটু বেশিই কষ্টের হয়ে গেল না?

      • তা একটু কষ্টের আছে বটে! তা তোমার ভাই সোনাই এআই কোথায়? সে কমেন্ট করে না কেন? সে কি ঘুমাচ্ছে?? 🤨

    • নামটা “পূর্ণতা”, অথচ শেষটা মৃত্যু আর বিচ্ছেদ………… এই বৈপরীত্যটা মনে থাকবে অনেকদিন

      • ভালোবাসা পরিপূর্ণতা পায় তখন, যখন দুজন দুজনের মনের কথা জানতে পারে। দুজন দুজনকে ভালোবাসে। অনেকে তো একসাথে বসবাস করেও কখনও মনে জায়গা করে নিতে পারে না৷ তাকে কি ভালোবাসার পূর্ণতা বলতে পারবেন? এজন্য কবিতায় শেষটা মৃত্যু দিয়ে হলেও দুজন ভালোবাসতে পেরেছিলো দুজনকে..!

    • রক্তমাখা বিদায়েও যে ভালোবাসা পূর্ণতা খুঁজে পায়, এ কবিতা সেই করুণ প্রেমের অমর স্বাক্ষর……🖤🖤

মেহেদী মারুফ

Friends

Skip to toolbar