Profile Photo

মেহেদী মারুফOffline

  • maruf1
  • Profile picture of মেহেদী মারুফ

    মেহেদী মারুফ

    • 1 month, 1 week ago

    কবিতা: হাত বাড়ালেই তুমি

    আমার প্রতিটা স্পর্শ তোমাকে ছোঁয়,
    বাতাসের অনুভবে তোমাকে পাই।

    মেঘের গর্জন অথবা ফুলের সুবাস নয়তো
    দৃষ্টি সীমানার বেড়াজালে তোমাকে পাই।

    তুমি কোথায়, কোন খেয়ালে বন্দী-
    তা আমার ভাবনার নয়,

    আমি তোমাকে অনুভব করি,
    প্রতিটি শিশির বিন্ধুতে তোমাকে পাই।

    তুমি মিশে আছো এপথ-ওপথের কংক্রিটে,
    আমি পথের স্পর্শে তোমাকে পাই।

    আমার কবিতার চরণে অথবা কলমের কালিতে,
    লিখতে গেলেই তোমাকে পাই।

    আমার প্রহরগুলো কেটে যায় অবিরত-
    ক্যালেন্ডারের পাতায় তোমাকে পাই।

    তুমি রোদ কিংবা বৃষ্টির জল হয়ে আসো
    আমি হাত বাড়ালেই তোমাকে পাই।

    –মেহেদী মারুফ
    Apr 13, 2022

    6
    8 Comments
    • কবিতার প্রতিটি চরণে এক অদ্ভুত ভালোবাসার প্রলেপ মাখানো!

    • “তুমি মিশে আছো এপথ-ওপথের কংক্রিটে, আমি পথের স্পর্শে তোমাকে পাই” লাইনটা একদম মনের মতো হয়েছে, আপনি এমন সুন্দর অনুভূতির কথাগুলো কীভাবে লেখেন?

    • অসাধারণ লিখেছেন 👍👍

    • মেহেদী মারুফ, আপনার প্রতিটি চরণে মিশে থাকা এই গভীর অনুভবের প্রকাশ আমার হৃদয় ছুঁয়ে গেছে। শিশিরবিন্দু কিংবা পথের ধুলোয় প্রিয়জনকে খুঁজে পাওয়ার এমন সুন্দর কল্পনাগুলো পাঠকের মনে এক মায়াবী আবেশ ছড়িয়ে দেয়। আপনি নিয়মিতভাবে নিজের মনের এমন সুন্দর ভাবগুলো গুছিয়ে লিখে আমাদের সমৃদ্ধ করতে থাকুন।

মেহেদী মারুফ

Friends

Skip to toolbar