Profile Photo

মেহেদী মারুফOffline

  • maruf1
  • Profile picture of মেহেদী মারুফ

    মেহেদী মারুফ

    • 1 month, 1 week ago

    কবিতা: তবে তাই হোক

    তবে তাই হোক..
    নিরবে গুমরে কেঁদে যাক হৃদয়,
    ভালোবাসা পড়ে থাকুক ডাস্টবিনের এককোণে,
    দিন শেষে তোমারই হোক জয়।

    তবে তাই হোক..
    বন্ধ হয়ে যাক আমার ভালোবাসা,
    থেমে যাক আবেগী সমস্ত ক্রন্দন,
    তুমি পথ চলো নিয়ে নতুন কোনো আশা।

    তবে তাই হোক..
    স্মৃতির দেয়াল মুছে যাক বৃষ্টি জলে,
    মিথ্যে হোক যত গড়ে ওঠা প্রেম কাব্য,
    আমি সরে যাই গভীর কোনো আড়ালে।

    তবে তাই হোক..
    অবশ হৃদয়ে বাড়ুক ভীষণ ব্যথা,
    বুক চিরে যাক শোকের হাহাকারে,
    ছিঁড়ে যাক সব গল্পে জড়ানো পাতা।

    তবে তাই হোক..
    নিয়মে নিয়মে কেটে যাক সহস্র বেলা,
    হারিয়ে ফেলুক এ জগত তার পরিচয়,
    না আসুক ফিরে ভালোবাসার এই মেলা।

    তবে তাই হোক..
    তুমি যা চেয়েছিলো এতদিন,
    তবে তাই হোক..
    তবে তাই হোক..
    শুধু তাই হোক।

    –মেহেদী মারুফ
    Feb 17, 2021

    5
    8 Comments

মেহেদী মারুফ

Friends

Skip to toolbar