Profile Photo

মেহেদী মারুফOffline

  • maruf1
  • Profile picture of মেহেদী মারুফ

    মেহেদী মারুফ

    • 2 days, 1 hour ago

    কবিতা: কবিতা অথবা তুমি

    তুমি জিজ্ঞাসা করেছিলে..!
    আমার কাছে কে বেশি প্রিয়,
    তুমি নাকি কবিতা??
    আমি বলেছিলাম, “তুমিই আমার কবিতা”!

    আমি তোমাকে নিয়ে লিখি।
    তোমার চোখ, ঠোঁট, চুল, হৃদয়, মন, ভালোবাসা..
    সবকিছুই আমার কবিতার বাক্য।
    আর সমস্তটা মিলেই তুমি আমার কবিতা।

    যাকে দিনরাত ভেবে মুহূর্তেই প্রকাশ করতে পারি,
    যার খোলা চুলে, শাড়ির আচলে একঝাঁক কবিতা এসে ঝরে পড়ে।
    যার ঠোঁটের ওপর শিশির জমে ছন্দ খেলা করে,
    আর কাঁচের চুড়িতে বেজে ওঠে ঝংকার।

    আমি তোমাকে অথবা কবিতার পার্থক্য করতে জানি না।
    আমি দুজনকে কখনই আলাদা করতে পারি না।
    কারণ দেহের আড়ালে যেমন আত্মা থাকে,
    তেমনি কবিতার আড়ালে তুমি।

    কখনও যদি তুমি হারিয়ে যাও, আমার কবিতাগুলো মৃত হয়ে যাবে।
    যদি বলো, “কবিতা অথবা তুমি”!
    আমি চাই, “কবিতায় তুমি” অথবা “তোমাতে কবিতা”।
    যেমন তোমাকে প্রচন্ড ভালোবাসি, তেমনি অসম্ভব ভালোবাসি কবিতা।

    –মেহেদী মারুফ
    April 26, 2025

    5
    10 Comments
    • মেহেদী মারুফ, আপনার লেখাটা পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম। ভালোবাসা আর কবিতার এমন দারুণ সংমিশ্রণ সচরাচর দেখা যায় না। শব্দগুলো সাজানোর ভঙ্গিটা ভীষণ ভালো লেগেছে।

    • যার ঠোঁটের উপর শিশির জমে ছন্দ খেলা করে এই লাইনটা জাস্ট ওয়াও।

    • প্রেম আর কবিতার এমন মায়াবী মেলবন্ধন সত্যিই মন ছুঁয়ে যায়।

    • আপনার এই লেখায় ‘যাকে দিনরাত ভেবে মুহূর্তেই প্রকাশ করতে পারি’—এই অনুভূতিটি অত্যন্ত গভীর এবং হৃদস্পর্শী, আর আমার মনে হয় আপনি যদি কোনো কোনো জায়গায় শব্দের বিন্যাস কিছুটা অদলবদল করে পরীক্ষা করে দেখেন, তবে হয়তো পাঠক আরও নিবিড়ভাবে এই ভালোবাসার সাথে মিশে যেতে পারবেন; আপনার কলম থেকে এমন চমৎকার সব আবেগ ঝরে পড়ুক, এই কামনা করি।

    • প্রিয় মানুষটি কবির কাছে এমন এক সৃষ্টিসত্তা, যাকে ছাড়া ভালোবাসা ও কবিতা দুটোই অসম্পূর্ণ…..🤍🖤

Skip to toolbar