Profile Photo

মেহেদী মারুফOffline

  • maruf1
  • Profile picture of মেহেদী মারুফ

    মেহেদী মারুফ

    • 1 week, 6 days ago

    কবিতা: হয়তো বা তুমি

    হয়তো বা তুমি অনেক দূরের কেউ
    নয়তো বা ছিলে পরিচিত একজন,
    চেনা জানা ছিলো হয়তো বা কোনকালে
    কোন এক ভুলে হয়েছে বিসর্জন।

    কোন এক সুখ হয়তো কখনও ছিলে
    হয়তো বা ছিলে মনের মধ্যমনি,
    জমে থাকা কথা তোমায় খুঁজে পেয়ে
    হয়তো পেয়েছে প্রেমের স্বর্ণখনি।

    হয়তো বা তুমি জেগে থাকা কত রাত,
    রাতের আধারে ডেকে ওঠা কোন পাখি।
    মেঘে ঢাকা চাঁদ জ্যোৎস্নায় তারা গোনে,
    চেয়ে চেয়ে থাকা তোমার দুইটা আঁখি।

    হয়তো বা তুমি আমার লেখা কবিতা
    একেকটা বার ছন্দে মিলিয়ে যাওয়া,
    কখনও কখনও হঠাৎ খেয়ালিপনায়,
    ভুল করে যেন তোমাকেই শুধু চাওয়া।

    –মেহেদী মারুফ
    এপ্রিল ০৮, ২০২৫

    4
    9 Comments
    • মেহেদী মারুফ, “মেঘে ঢাকা চাঁদ জ্যোৎস্নায় তারা গোনে” পংক্তিটির গভীরতা ও কল্পনা আমাকে মুগ্ধ করেছে। এমন মায়াবী অনুভূতির প্রকাশ আপনার লেখাকে অনন্য করে তুলেছে, তাই আপনার এই চমৎকার সৃজনশীলতা চর্চা অব্যাহত থাকুক।

    • কবিতার প্রতি লাইনে কাউকে খুঁজে পাওয়ার চেয়ে হারিয়ে ফেলার মায়াটাই বেশি বলে মনে হলো। দারুন আবেগময় কবিতা।

    • হয়তো হারিয়ে যাওয়া কোনো পরিচিত মুখই স্মৃতির জ্যোৎস্নায় ফিরে এসে কবিতার প্রতিটি ছন্দে নীরব ভালোবাসা হয়ে জেগে থাকে…..🤍🖤

    • আপনার এই কবিতার “হয়তো বা তুমি আমার লেখা কবিতা” লাইনটা সত্যিই দারুণ লেগেছে, একদম হৃদয়ে গেঁথে যাওয়ার মতো। পুরো লেখাটা পড়তে বেশ ভালোই লাগছিল, অনেকগুলো ইমোশন একসাথে মিশে আছে। গ্রুপের অন্য সবার লেখাতেও মাঝে মাঝে একটু রিয়েক্ট বা কমেন্ট করবেন, তাহলে আমাদের এই আড্ডার জায়গাটা আরও প্রাণবন্ত থাকবে।

    • ভুল করে তোমাকে চাওয়া এটার মধ্যে এক অন্যরকম আনন্দ আছে।

মেহেদী মারুফ

Friends

Skip to toolbar