Profile Photo

মেহেদী মারুফOffline

  • maruf1
  • Profile picture of মেহেদী মারুফ

    মেহেদী মারুফ

    • 1 week, 1 day ago

    কবিতা: মাত্র কয়েকটা দিন

    এইতো সেদিন এসেছিলে আমার শূন্য জীবনে.!
    আর আজ আবার আমাকে শূন্য করে চলে গেলে!
    কি অভিমান, অভিযোগের ভীড়ে নিজেকে সরিয়ে নিলে, বলো?
    মাত্র কয়েকটা দিন পাশে থেকে, এমন অভিমান নিয়ে চলে যাবে?
    তোমার রেখে যাওয়া সমস্ত স্পর্শ তো আগের মতই আছে।
    শুধু তুমি নেই!!

    অস্ত যাওয়া সূর্যের মত অল্প সময়ের মধ্যেই হারিয়ে গেলে।
    আর আমি পড়ে রইলাম নিকষ কালো রাতের মত।
    যে রাত কোনদিনই শেষ হবার নয়।
    এই কয়েকটা দিন তোমাকে পেয়ে আমি সব পেয়েছিলাম।
    আর আজ সব থেকেও যেন কিছুই নেই, শুধু তুমি নেই বলে।
    এই ব্যথা বয়ে বেড়ানোর সাধ্যটাও যে আমার নেই।

    বুকের ভেতরে কতখানি জায়গা খালি হয়ে গেছে, যদি একটা বার দেখে যেতে!!
    তোমাকে হারানোর পরেও কত দিন, কত প্রহর কেটে গেছে।
    কিন্তু তোমাকে পাওয়ার মাত্র কয়েকটা দিন আমার মন থেকে কাটে না।
    আমি শুধু ব্যথাটাই ভুলতে চাই, তোমাকে সাথে নিয়ে কাটানো দিনগুলোকে না।
    ওগুলো অমর হয়ে থাকুক আমার জীবনের সাথে।
    মাত্রই তো কয়েকটা দিন..!

    –মেহেদী মারুফ
    Jan 29, 2025

    5
    8 Comments
    • মানুষ চলে যায়, কিন্তু তার রেখে যাওয়া স্পর্শ আর স্মৃতিগুলো সহজে যায় না।

      • মানুষটা যখন চিরতরে পৃথিবী ছেড়ে চলে যায়। তখন আর মান অভিমানের কোন প্রয়োজনীয়তা থাকে না। কাজেও লাগে না 😑

    • ‘অস্ত যাওয়া সূর্যের মত অল্প সময়ের মধ্যেই হারিয়ে গেলে’ লাইনটা খুব সুন্দর আর সত্যি অনেক কষ্টের। আপনার লেখা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, খুব সুন্দর ফুটিয়েছেন অনুভুতিগুলো।

    • হারানোর পরে মানুষ তার মর্ম বুঝে, পেয়ে হারানো আরও বেশি কস্টের তাই দুঃখ, কস্ট সবই আমার হাসি আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেয় এটাই বাস্তবতা।

    • আপনার লেখাটির প্রতিটি ছত্রে প্রিয় মানুষের হারানোর যে গভীর যন্ত্রণা ফুটে উঠেছে, তা পাঠকের হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো অত্যন্ত আবেগঘন একটি প্রকাশ। স্মৃতির প্রতি এমন গভীর ভালোবাসা ধরে রাখার প্রয়াস সত্যিই প্রশংসনীয়, আপনি এভাবেই মনের অনুভূতিগুলো সুন্দর শব্দের মাধ্যমে নিয়মিত লিখে যান।

মেহেদী মারুফ

Friends

Skip to toolbar