Profile Photo

মেহেদী মারুফOffline

  • maruf1
  • Profile picture of মেহেদী মারুফ

    মেহেদী মারুফ

    • 5 days, 13 hours ago

    কবিতা: অচেনা মানুষ

    অচেনা থেকে চেনা মানুষ,
    আবার চেনা থেকে কি করে যেন অচেনা হয়ে যায়!
    সেই মায়াময়ী চেহারা, চোখ, নাক, ঠোঁট সবকিছুই তো আগের মতই,
    কিন্তু কি যেন একটা অচেনা।

    মন?
    হ্যাঁ এটাই! চোখের দিকে তাকিয়েই মনের অচেনা ভাব দেখতে পাওয়া যায়।
    যেন কত জন্মের অচেনা!
    বুকের ভেতরটাও খালি হয়ে যায় আরেকবার।
    অনেক বেশি চেনা মানুষের অচেনা মন যেন পুরো পৃথিবীটাই অচেনা করে দেয়।

    হয়তো মন বলে, ভুল গুলো ভুলে গিয়ে আবার নতুন করে চেনা-জানা হোক।
    কিন্তু তা আর হয় না।
    মানুষটা অচেনাই থেকে যায় আজীবনের জন্য..।

    –মেহেদী মারুফ
    জুন ২৬, ২০২৩

    4
    10 Comments
    • কি যেন একটা অচেনা। মন?

    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতরটা ছুঁয়ে গেল। চেনা মানুষের হঠাৎ অচেনা হয়ে যাওয়ার এই অনুভূতিটা বড্ড বেশি বাস্তব।

    • চেহারা একই থাকে, বদলে যায় শুধু মনের দূরত্ব—খুব চেনা এক অনুভূতি।

    • চেনা মানুষের অচেনা স্বভাব এটা আরও কস্টদায়ক।

    • আপনার লেখা ‘মানুষটা অচেনাই থেকে যায় আজীবনের জন্য’ অংশটি ভীষণ গভীর ও হৃদয়স্পর্শী, যা মুহূর্তেই একরাশ বিষণ্ণতায় মন ভরিয়ে দেয়। সম্পর্কের বিবর্তনের এমন সরল অথচ শক্তিশালী চিত্রায়ন আপনার কলমে আরও প্রাণবন্ত হয়ে উঠুক, আপনার সৃজনশীল যাত্রার জন্য অনেক শুভকামনা রইল।

    • মন?
      হ্যাঁ এটাই! চোখের দিকে তাকিয়েই মনের অচেনা ভাব দেখতে পাওয়া যায়।
      যেন কত জন্মের অচেনা!৷ এই লাইনটা যাস্ট ওয়াও🫶

      • খুঁজে খুঁজে তীর বিদ্ধ হওয়া লাইনটাই মার্ক করলেন!! ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য.. 💐

মেহেদী মারুফ

Friends

Skip to toolbar