Profile Photo

মেহেদী মারুফOffline

  • maruf1
  • Profile picture of মেহেদী মারুফ

    মেহেদী মারুফ

    • 4 days, 13 hours ago

    কবিতা: স্পর্শতা

    কতটা গভীর স্পর্শ তোমাকে ছুঁয়ে যায়,
    হয়তো জানতে পারো না কখনও।
    ঘাসের শিশির বিন্দু হয়ে,
    অথবা আকাশের ঘন মেঘের বৃষ্টি।

    তুমি তো তোমার জন্যে..
    অবলীলায় বসে থাকা কোনো নিশ্চুপ ঢেউ,
    নিরবে বয়ে যাও।

    তোমার তরে ছুটে চলা সে তরী আমার,
    ক্ষণে ক্ষণে তীব্র উচ্ছলতায় কেঁপে ওঠে।
    তবুও শান্ত তোমার চলা..
    আর নিরবেই কথা বলা।

    কখনও বাঁধ ভেঙে এসে ভাসিয়ে নিয়ে যেও..
    তবেই বুঝতে পারবে।
    কি ভয়ংকর সুখ দিয়েছিলো ধরা..
    কখনও কোনো এক অজান্তে।

    –মেহেদী মারুফ
    Jun 12, 2020

    4
    6 Comments
    • কিছু স্পর্শ চোখে দেখা যায় না, অথচ মনের গভীরে তীব্র আলোড়ন তোলে। কবিতায় নীরব ঢেউ আর উচ্ছ্বসিত তরীর যে বৈপরীত্য তুলে ধরেছেন, তা খুব ভালো লেগেছে।

      • “নিশ্চুপ ঢেউ” এই কথা টুকুর মাঝে লুকিয়ে আছে অনেক কিছু। তার নিশ্চুপ থাকা, তার অভিমান। আর উচ্ছ্বসিত তরী হলো আমার মন। যা কোনভাবেই আমি বেঁধে রাখতে পারতাম না। সময়ে অসময়ে তার পানেই ছুটে যেতো..! 😑

    • আপনার লেখনীর “কি ভয়ংকর সুখ দিয়েছিলো ধরা” লাইনটি দারুণ গভীরতা নিয়ে এসেছে এবং শব্দের এমন মায়াবী বুননে আপনি যে প্রশান্তি ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয়, তাই আপনি নিয়মিত এমন স্নিগ্ধ সব ভাবনা লিখে আমাদের মুগ্ধ করতে থাকুন।

    • সুখের ক্ষনস্হায়ী রুপে আমরা বিমুগ্ধ হয়ে তাকিয়ে দেখি সুখ থাকে না, দুঃখ এসে ভর করে জীবনভর।

মেহেদী মারুফ

Friends

Skip to toolbar