-
কবিতা: স্পর্ধা
আমার কি সাধ্য বলো তোমায় ভালোবাসার?
আমি যে অস্তিত্বহীন,
আমায় খুঁজে পাবে না তুমি।
তবু কেন যেন স্পর্ধা জাগে ভালোবাসতে!ইচ্ছে হয় তোমাকে নিয়ে হারাতে,
মন চায় তোমার পানে চেয়ে থাকতে।
তবু ভয় হয়!
ভয় হয় এই সুখ যদি ফুরিয়ে আসে নিমেষেই।ইচ্ছে হয় তোমার ললাটে চুম্বন আঁকতে,
দীর্ঘ সময় ধরে..
যেন যুগের পরে আরও যুগ চলে যায়।
তবে ভয় হয়!আমি এক তুচ্ছ মানব,
তোমাকে ভালোবাসতে সাহস করি কি করে বলো?
তবু মনের আড়াল থেকে কে যেন ইচ্ছে যোগায়।
ভালোবাসার যুদ্ধ শেখায়!আমি এগিয়ে গিয়েও পিছিয়ে যাই বহুবার,
পরদিন শপথ করি আবার,
হেরে গেলেও ভালোবাসতে চাই তোমাকে,
এ যেন ভীষণ স্পর্ধা ভালোবাসার।–মেহেদী মারুফ
Jun 23, 20234 Comments

মেহেদী মারুফ
Friends
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
খালেদা আক্তার
@khaledaakhter
Syed Farah
@syedfarah
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali
তুবা
@zariyaat
Dibyendu Sarkar
@dibyendusarkar
Sharif Uddin Jumman
@sharifuddinjumman


এগিয়ে গিয়েও বারবার পিছিয়ে আসার যে মানসিক টানাপোড়েন, তা বেশ বাস্তব মনে হয়েছে।