-
পূর্ব দায়
ভরেছে অদ্য লেখা কবিতা অতীতের অকর্মণ্য দিন!
প্রতি গদ্য পদ্য আজকার লেখা যেন পরিশোধ করে তার পূর্বঋণ!
ঋণগ্রস্ত যেন আজন্ম কবি আজ শূন্যতার মালা হাতে বসে;
ভাবছে সেসব ঘুলঘুলি দিনের অবসানে হয়নি কিছু লেখা;
লোকসান গেছে, পূর্ণতা পায়নি, ভরে ওঠেনি গদ্যে পদ্যে
সেসব শূন্য, মেধাহীন, ব্ল্যাকহোল, কৃষ্ণগহ্বর- ফোটেনি তো তারা;
অনুজ্জ্বল সেসব বন্ধ্যা দিন, নক্ষত্রহীন; নিপদ্য নিগদ্য শুষ্ক জমিন;
আজ মালির হয়েছে যেন অতীত ফোটাবার ক্ষীপ্র দায়;
ফুল ফোটাতে শশব্যস্ত কুশিকাঁটা সামনে এগোয় তায়
মায়াচোখ মেলে থাকা পতিত দিনের কলস ভরে তুলতে প্রায়!অতীত একদিন কি ভূতচ্যুত হয়ে পড়ে অকর্মণ্যে দায়সারা?
কে জানে সাম্প্রতিকের লেখা পারে কিনা যুগপৎ অতীতের
শূন্য কলস ভরে দিতে ক্ষতিপূরণের সারি ভারা ভারা!3 Comments
Friends
বৃষ্টি কবিতা - Bristy Kobita
@apon1
Sheikh Abdullah
@sheikhabdullah
Humayra Archives
@nurhumayra
Misty buri
@misty
Alvee Mallik
@alveemallik
Md Shalin
@mdshalin
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon

অতীতের ঋণ শোধ করতে বসা কবির ভাইবটা এত রিলেটেবল লাগল 😭