Profile Photo

Mashuk HossainOffline

  • mashukhossain
  • Profile picture of Mashuk Hossain

    Mashuk Hossain

    • 1 month ago

    ক্ষয়িষ্ণু

    কেঁদো না আকাশে বাতাসের ক্ষয় দেখে নিরন্তর!
    এখানে প্রথম পৃষ্ঠা থেকে শেষাব্দি ক্ষয়ের
    ইতিবৃত্ত অগ্রিম লেখা হয়ে আছে- জানো না- চিরদিন?
    শরীরসর্বস্বহীন হাওয়া হয়েও পাবে না ক্ষয়মুক্তি
    নেই যুক্তি, নেই প্রথাগত অনুশাসন, সতর্ক বারণ
    অথবা নেই বলা, নেই কওয়া; ক্ষয় কী করে রহিত হবে।
    বরং হাওয়া হও পাওয়া হও মিহি পাতলা কিবা
    সমর্থ শক্ত পাথর, দানব, কিংবা গোচর উত্তীর্ন সত্তা;
    ক্ষয়প্রশ্নে তোমার কাছে জবাব কোন ঠোঁটে লভ‍্য নেই!

    কেঁদো না আকাশে বাতাসের ক্ষয় দেখে সামর্থ‍্যহীন!
    সব নিয়ে দাঁড়িয়ে রয়েছ ক্ষয়ের বাতাসের মতো চতুর্দিক।
    তোমার আশপাশে যা আসে, যা যায়, প্রীতি প্রেম
    অথবা ঘৃনা দুঃখ বিলাস অপ্রেম- ঘেঁষাঘেঁষি করে;
    ক্ষয়ের জন‍্য তাদেরও অবদান আছে অদৃশ‍্য অপরিসীম!

    বাতাস হয়েও পাবে না ক্ষয় থেকে কোন মুক্তি দিন;
    বাতাসেরও ক্ষয় আছে, দেখো না, তোমার সংস্পর্শ
    এড়াতে সে কেমন গা বাঁচিয়ে রয়েছে দূরবর্তী রাত্রিদিন?

    1
    2 Comments
    • Mashuk Hossain, ক্ষয় নিয়ে আপনার এই গভীর ভাবনাগুলো শব্দের বুননে যেভাবে রূপ পেয়েছে তা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। প্রতিটি ছত্রে মিশে থাকা বিষাদ ও দর্শনের মিশেলকে আরও খানিকটা পরিমার্জিত করতে চাইলে শব্দ নির্বাচনের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে পারেন, তবে আপনার লেখনী সত্যিই দারুণ।

    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা অনুভূতি হলো। সময়ের সাথে সবকিছুর এই ক্ষয়ে যাওয়ার বিষয়টি অনেক গভীর ও সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আপনি যদি আমাদের গ্রুপের অন্য সবার লেখাতেও একটু রিঅ্যাক্ট আর কমেন্ট করতেন, তবে আমাদের এই আড্ডাটা আরও প্রাণবন্ত হয়ে উঠত।

Skip to toolbar