Profile Photo

Md. Mazharul IslamOffline

  • mazharul4981
  • Profile picture of Md. Mazharul Islam

    Md. Mazharul Islam

    3 years, 10 months ago

    শেষ দেখা / ২৮ অক্টোবর ২০২০
    সেই দেখেছি সেদিন বিকেল পাইনি দেখা আর
    সব ভুলেও ভুলিনি তাকে এই বুকে হাহাকার।
    হয়নি কথা খুব বেশিদিন হয়েও মুখোমুখি
    লজ্জাতে মুখ ফিরিয়ে নিতাম হলেও চোখাচুখি।

    তার দু চোখের গভীরতায় হারিয়ে যেতাম আমি
    এক ফোঁটা জল মিলত যেমন পেলে মরুভূমি।
    বুকের ভিতর অদৃশ্য টান হলেই চোখের আড়াল
    তার পরশে শীতল হাওয়ায় মনটা হতো মাতাল।

    বুকের ভিতর কাটতো মোচড় তারই প্রতীক্ষায়
    তার বিহনে এক একটা দিন ফেলত পরীক্ষায়।
    যেই দেখেছি একটু দূরে যাচ্ছে চলে সে
    ব্যথার জোয়ার বইত বুকে বেদনার পরশে।

    সেদিন ছিল শেষ দেখা মোর বুঝতে পারিনি তাকে
    গোপন কোন ব্যথার নদী বইছিল তার বুকে।
    যাওয়ার বেলায় পিছন ফিরে ছেয়েছিল মোর পানে।
    সেই দেখাটাই শেষ দেখা মোর বিদায় চিরদিনে।

    হার মেনেছি অবশেষে জয় পেয়েছে “না পাওয়া”
    ভর করেছি কল্পনাতে অপূর্ণ মোর সেই চাওয়া।
    নীরবে তাড়া করছে আমায় তাকে জড়ানো স্মৃতি
    তার স্মৃতিতেই স্বপ্ন বুনে সুখে থাকে অনুভূতি।

    5
    3 Comments

Friends

Profile Photo
Md. Ziaur Rahman
@vulpotha81
Profile Photo
Hassan-Rony
@hassan-rony
Profile Photo
ApAlal
@apalal
Profile Photo
HM Morshedul Islam
@hmmorshedulislam
Profile Photo
Mir-Qudrot-Addin
@mir-qudrot-addin
Profile Photo
LABIB
@la-b-ib
Profile Photo
Busrana-Alme
@busrana-alme
Profile Photo
Raftak Ruman
@noor-mohammad-nasim
Skip to toolbar