-
শেষ দেখা / ২৮ অক্টোবর ২০২০
সেই দেখেছি সেদিন বিকেল পাইনি দেখা আর
সব ভুলেও ভুলিনি তাকে এই বুকে হাহাকার।
হয়নি কথা খুব বেশিদিন হয়েও মুখোমুখি
লজ্জাতে মুখ ফিরিয়ে নিতাম হলেও চোখাচুখি।তার দু চোখের গভীরতায় হারিয়ে যেতাম আমি
এক ফোঁটা জল মিলত যেমন পেলে মরুভূমি।
বুকের ভিতর অদৃশ্য টান হলেই চোখের আড়াল
তার পরশে শীতল হাওয়ায় মনটা হতো মাতাল।বুকের ভিতর কাটতো মোচড় তারই প্রতীক্ষায়
তার বিহনে এক একটা দিন ফেলত পরীক্ষায়।
যেই দেখেছি একটু দূরে যাচ্ছে চলে সে
ব্যথার জোয়ার বইত বুকে বেদনার পরশে।সেদিন ছিল শেষ দেখা মোর বুঝতে পারিনি তাকে
গোপন কোন ব্যথার নদী বইছিল তার বুকে।
যাওয়ার বেলায় পিছন ফিরে ছেয়েছিল মোর পানে।
সেই দেখাটাই শেষ দেখা মোর বিদায় চিরদিনে।হার মেনেছি অবশেষে জয় পেয়েছে “না পাওয়া”
ভর করেছি কল্পনাতে অপূর্ণ মোর সেই চাওয়া।
নীরবে তাড়া করছে আমায় তাকে জড়ানো স্মৃতি
তার স্মৃতিতেই স্বপ্ন বুনে সুখে থাকে অনুভূতি।3 Comments
Friends
Md. Ziaur Rahman
@vulpotha81
Hassan-Rony
@hassan-rony
ApAlal
@apalal
HM Morshedul Islam
@hmmorshedulislam
Mir-Qudrot-Addin
@mir-qudrot-addin
LABIB
@la-b-ib
Busrana-Alme
@busrana-alme
মেঘনা
@syeda
Raftak Ruman
@noor-mohammad-nasim



চমৎকার ।