-
শিরোনাম-ভাদ্র মাস
কলমে -আফজাল হোসেন
তারিখ -১৮/৮/২৬ইং।বাংলা বর্ষের পঞ্চম মাস, নাম তার ভাদ্র,
শরৎকালের রোদ-বৃষ্টিতে আবহাওয়া আর্দ্র।মেঘের ভেলায় ভেসে আসে স্নিগ্ধ শীতল হাওয়া,
ভ্যাপসা গরমে শীতল হাওয়া যেন পরম দাওয়া।
ধানের ক্ষেতে সবুজ ঢেউ, দোলে আপন মনে,
ভরা মাঠের ফসল দেখে চাষি স্বপ্ন বোনে।কাদামাটির মেঠো পথে বৃষ্টির ছন্দ বাজে,
নৌকা দিয়ে চলাফেরা শাপলা বিলের মাঝে।
কখনো আবার তপ্ত রোদে মাঠের মাটি ফাটে,
ক্লান্ত মাঝি ছায়ায় ঝিমায় নৌকা বেঁধে ঘাটে।
চরের মাঝে কাশফুল দোলে,নদী গায় গান;
সোঁদা মাটির গন্ধে ভরে কৃষকের প্রাণ।কখনো ঝড়, কখনো বাদল, কখনো রৌদ্রতাপ,
ভাদ্র মাস জুড়েই থাকে গরমের প্রভাব।
ভাদ্র মাসের ভ্যাপসা গরমে মানুষ নাজেহাল,
পিঠে দিয়ে অতিথি আদর গাছে পাকা তাল।
ভাদ্র মাসের পুরোটা সময় মেঘ-রোদের হাসাহাসি,
শেখায় সে জীবনে আছে সুখ-দুঃখ পাশাপাশি ।
Friends
khusbuislamic shop
@khusbuislamicshop
সোহেল রানা
@rocketmondol
মো: নাজমুল আখতার
@faith
Poly Alam
@butterflywords
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
অভিমানী মন
@ovimanimon
Prithula Zaman
@prithula