Profile Photo

আশিক আল আসাদOffline

  • Md-Ashik-Al-Asad
  • Profile picture of আশিক আল আসাদ

    আশিক আল আসাদ

    • 4 years, 4 months ago

    দিকে দিকে তাকিয়ে দেখো,
    কত প্রিয়জন বিদায় নিচ্ছে আমাদের থেকে।
    নিজের হিসেবের পাঠ চুকিয়ে
    পরপারে পাড়ি দিচ্ছে অনেকেই।
    হঠাৎ করেই কানে ভেসে আসে
    মসজিদের মাইকের এলান
    ইন্না-লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন।
    এই তো সেদিনও বিদায় দিলাম এক স্বজনকে।
    ঠিক এভাবেই হয়তো শুনতে পাবে
    আমার চলে যাওয়ার খবর।
    এলান হবে আমার জানাযার।
    হয়তো ছুটে আসবে স্বজনেরা
    শেষবারের মতো একটি পলক দেখার জন্য।
    কেউ হয়তো নিরবে মুখ লুকিয়ে
    চোখের নোনাজল বিসর্জন দিবে আমার জন্য।
    এরপর সম্পূর্ণ নতুন জগতে চলে যাবো আমি।
    সাদা পোষাক আর আতর সুরমা দিয়ে
    বিদায় দিবে আমায় পরপারে।
    ওই বাঁশঝাড়ের নিচে একাই পড়ে রবো আধার ঘরে।
    সেদিন আমার মন খারাপ হলেও কাছে পাবোনা
    প্রিয় বন্ধুদের,পাবোনা বাবা-মা কিংবা প্রিয় মানুষকে।
    সেদিন হয়তো আমার উঠোনেও বৃষ্টি ঝরবে,
    বৃষ্টির ফোটা এসে ভিজিয়ে দিবে আমার দেহ।
    সেদিন কেউ বায়না করবে না, অভিমান করে বলবেনা
    আমায় রেখে একা ভিজলেন কেন।
    সেদিন আমার আকাশেও চাঁদ হাসবে,
    আবার হয়তো আঁধারে ঠেকে যাবে নীল আকাশ।
    কিন্তু সেই চাঁদনি রাত উপভোগ করার জন্য
    পাশে কেউ থাকবেনা।
    প্রিয়জন কেঁদে কেঁদে একসময় ভুলেও যাবে।
    তবে কিছু মানুষ হয়তো চাইলেও ভুলতে পারবেনা।
    কিন্তু কি করার আছে বলো!
    আমি তো তখন আঁধার ঘরের বাসিন্দা…….

    কবিতাঃআমি তখন আঁধার ঘরের বাসিন্দা
    কলমেঃ আশিক আল-আসাদ

    (কবিতাটি আমার ভাঙা কন্ঠে আবৃত্তি শুনতে আমার ফেসবুক পেইজে ঘুরে আসতে পারেন।)
    পেইজ ইউজার নেমঃ @alasad26
    পেইজটি আছে (al-asad আল-আসাদ) নামে

    5
    4 Comments
Skip to toolbar