Profile Photo

আশিক আল আসাদOffline

  • Md-Ashik-Al-Asad
  • Profile picture of আশিক আল আসাদ

    আশিক আল আসাদ

    • 4 years, 4 months ago

    শহর কিংবা গ্রাম।
    সৌন্দর্যের দিক থেকে কোনটিই কম নয়।
    ধরুন গ্রামের টিনের চালে বৃষ্টির ফোটা পড়ে
    যেই আবহটা সৃষ্টি করে,সেটা আপনি শহরে পাবেন না।
    কিন্তু বৃষ্টি ভেজা রাতে শহরের পিচঢালা রাস্তায়
    দলবেঁধে হেটে যেই আনন্দটা পাওয়া যায়,
    সেটা কিন্তু আপনি গ্রামে পাবেন না।
    গ্রামের প্রভাতে পাখির ডাক আর
    কুয়াশার চাদর মিলে যেই ঘোর সৃষ্টি করে,
    সেটা আপনি শহরে পাবেন না।
    আবার শহরে কাকডাকা ভোরে যান্ত্রিক শব্দ ও
    জানালার কাচ গলে ভেতরে আসা সূর্যের কিরণে
    ঘুম ভাঙার যেই মজাটা,
    সেটাও আপনি গ্রামে পাবেন না।
    গ্রামের পুকুর পাড়ে চায়ের দোকানে বসে
    চা পানের মজা অবশ্যই ভিন্নরকম।
    তবে শহরের কঙক্রিটের পথের দু’ধারে ফুটপাতের
    নিয়ন আলোয় হেটে হেটে চা খাওয়ার স্বাদ ও কিন্তু
    নেহাত কম নয়।
    গ্রামের পূর্ণিমা রাতে উঠোনে বসে গল্প করাটা যতটুকু ভালোলাগে, ঠিক ততটাই ভালো লাগে
    শহরের উঁচু উঁচু দালানের ছাঁদে বসে
    কবিতার বই হাতে নিয়ে চাদের সাথে গল্প করতে।
    যদিও শহর এবং গ্রামের মানুষের জীবনযাপন প্রক্রিয়া ভিন্ন, কিন্তু সৌন্দর্য উভয় জায়গাতেই বিদ্যমান।
    সৌন্দর্য কিন্তু পুরোটা প্রকৃতিতে থাকেনা।
    বরং সৌন্দর্য পূর্ণতা পায় একটি সুন্দর মনের মিলনে।
    অর্থাৎ সৌন্দর্য প্রেমিক কিংবা শৈল্পিক মন থাকলে
    শহর কিংবা গ্রাম উভয়ই সুন্দর।
    সুন্দর আমাদের এই দেশ।
    সুন্দর আমাদের পৃথিবী।

    7
    9 Comments
Skip to toolbar