Profile Photo

আশিক আল আসাদOffline

  • Md-Ashik-Al-Asad
  • Profile picture of আশিক আল আসাদ

    আশিক আল আসাদ

    • 4 years, 1 month ago

    কবিতাঃ কে এলোরে মদিনায়
    কলমেঃ আশিক আল-আসাদ

    করে সব কলরব
    কে এলোরে মদিনায়
    শিশুদের মুখে মুখে
    কার নাম শোনা যায়।
    কারে পেয়ে ধন্য আজি
    মদিনার আনসার
    কার নামে বন্য পাখি
    তোলে সুর ঝংকার।
    উষ্ট্রীর পিঠে চড়ে
    এলেন তিনি শহরে
    কাফেলাটা থামলো এসে
    আইয়ুব আনসারীর ঘরে।
    মুহাম্মদ নাম জপে
    সকলের উল্লাস
    আনন্দে ফেটে পড়ে
    চোখে মুখে উচ্ছাস।
    শিশুদের মুখে উঠে
    স্বাগত তারানা
    গাহে সবে এক সুরে
    “তালাআল বাদরু আলাইনা”

    7
    4 Comments
Skip to toolbar