Profile Photo

মো দানিয়াল আরাফাত (প্রমিস)Offline

  • MD-Daniel-Araphat-Promice
  • ___এখন মন যেমন____
    জানো আমার শরীর যতটা ক্ষুধার্থ,
    তার চেয়ে অনেক বেশি ক্ষুধার্থ আমার মন।
    মনের ক্ষুধা এতই বেড়ে গেছে যে,
    এখন তা আর প্রায় অনুভূতই হয় না;
    মন অনেক বেশি দূর্বল লাগে এখন।

    যাই দেখি মিথ্যা লাগে;
    সবচেয়ে মিথ্যা লাগে স্ক্রিনে ভেসে ওঠা কান্না-
    আর লাগে নির্বোধের কন্ঠে সুবোধের গান,
    মুনাফিকের প্রভাবক কবিতা,
    দেয়ালের আঁকি বুকি,
    এমন কি মৃত্যুও।
    আমি দেখতে কোনরকম, তবে চেহারাটা অতি পরিচিত ছিল-
    আমার ছিল;
    এখন তাও মিথ্যে লাগে।
    সব রঙ মিথ্যা লাগে, সব আলোও মিথ্যা লাগে,
    আচার-ব্যবহার, সমাজ-দেশ, প্রেম-ঘৃণা –
    সব, সব মিথ্যা লাগে।
    মিথ্যা আমায় দূর্বল করে ফেলেছে,
    আমার আত্মবিশ্বাস শেষ করে ফেলেছে।
    তাই এখন অনেক বেশি দূর্বল লাগে মন।

    —মো দানিয়াল আরাফাত
    ১৩ই আগস্ট অথবা ৪৪এ জুলাই, ২০২৪ ইং

    7
    3 Comments
Skip to toolbar