-
কথন
হাসান মুরাদবেলা পড়ল সবে
এক বেলা
তাতেই কি,
যায় ভোলা?
কত দিন কেঁটেছে তোমায় নিয়ে
পুড়ি আর রঙ চায়ের সাথে।
কতো দিন কেটেছে কত কথা
এপিঠ ওপিঠ নিয়ে
তাও যেনো ফুরাতো না একটি প্রহর।কিন্তু কি যে হলো
আজকের রাতে
ঘুম যে চোখে আসছেই না
আকাশের দিকে তাকিয়ে
দেখি ভরা জোছনা ।
সাথে কিছু মেঘ জমে আছে
চাঁদের বামে ডানে।বসে আছি শুধুই আমি ,
আনমনে ভাসছে মনে তোমার ছবি
যদি দেখা পাই তোমায়
কি বলবো
ভাবছি সে কথাটাই।
প্রথম লাইনটির কিছুটা হলেও মিলিয়েছি
তবে পরের লাইনটি
কিছুতেই মিলাতে পারছি না।জানো আজোও, সেদিনের মত করে
তোমায় মনে করি
কিছু না পেয়ে
খুঁজে বেড়াই জোঁনাই পোকা
না হয় খুঁজে বেড়াই
আধাঁর রাতের
তোমা আমার সাথে চলার সেই পথটা।যখন তুমি হাসতে ভারী
ছিলো না কোনো কারন বিশেষ
ছুঁয়েছিলে তখন তুমি
আমার এ মন।
সেদিন ছিল না তোমার অনেক বারণ
তাই হয়তো হইনি সেদিন
তোমার রাগের কোনোই কারন।
অথচ আজ তুমি হীনা আমি এখন
সঙ্গী হয়েছে ওই আকাশ গগণ।হঠাৎ সেদিন কি মনে করে
হেসেই বলেছিলাম
ধড়লাম, তোমার শাড়ির আচঁল?
তুমি হেসে ছিলে
কিন্তু তখনো
করোনি এমন শাসন
তবে কেন করছো
এখন কঠোর বাড়ন?
কি করেছি এমন?
প্লিজ বলবে কি…?এখন কিসের বারন?
না শুধুই ছিল তখন
তোমার এমন মিথ্যে ছলনার বদন।
এখনও বিকেল যায় গড়িয়ে
নুয়ে পড়ে সন্ধ্যা গগণ।
তবে আমি সত্যি ছিলাম
তাতে ছিলো না কিঞ্চিৎ মাত্র
মিথ্যের বচন।বুঝে নিলাম যা হবার ছিল, হচ্ছে এখন?
হবেই যদি হয়ে যাক
দেবো না হয় দোষের মরন।
কি বা কি,
কি করা যায়?
মাঝে মাঝে মনে হয়
হতে পারে তোমার ছুঁয়ে যাওয়াটাই
ছিল আসল কারন।কেনো জানি মনে হয়
শূণ্য মনে কানে কানে
কে যেনো কথা বলে
কানের পাশে ফিস ফিসিয়ে
বলে, আছো কেমন?ধ্যাত
কি বলছি এমন আবল তাবল?
তবে তুমি ছিলে আমার
এই মনো জগতে
যা ছিল মায়া
অন্যটি
সুখের শাসন।
গেছো তো ভুলে
বুঝে নিয়েছি
হারিয়েও গেছো।
কি বা হবে আর ভেবে?
মিথ্যেই রয়ে গেলো
সাথে তোমার মিথ্যে কথোকথন।তবে এখন আর ভাবি না এমন করে
আসবে ফিরে সেই তুমি যখন তখন
ভাবছিও না আর সে জমবে মেলা
জ্বলবে না আর রঙিন আলো।
হাটঁবোই যখন একা একা
কি হবে ভেবে এটা সেটা?
বলি আজ একা মনে
প্রেমে পড়েছিলাম এক মিথ্যের সনে ।বেসে ছিলাম একদিন ভালো তোমায়
মিথ্যে ছিল না ভালোবাসা তখন।
মনে জাগে
এ শুধুই আমার এ মনের কথন
তবে ছিল না তা আমার কোনো মিথ্যে ভুবন
ভালোবেসেছিলাম সত্যি যেমন
ভালোবাসবো আজীবন।6 Comments -
কাঁদলে মন হালকা হয়
কিন্তু মনের শান্তি কি শুধু কান্নায় মিটে?
তেমনি বড় ঝড় হলে বৈশাখ মাস মনে হয়
কিন্তু বুকে শত দুঃখও যে বড় ঝড় বয়ে আনতে পারে
সে টা কি কখনো ভেবেছেন
প্রশ্ন করেছেন
হয়েছেন কি আবেগময়?
মাহমুদুল হাসান

Md. Mahmudul Hasan
আমার লিখতে ভালো লাগে। তাই স্কুল পড়া শেষ হবার আগ থেকেই আমার গল্প লেখা লেখি শুরু হয়।আর একটা সময় এসে আমার মাঝে কিছু অনুভূতি হতে থাকে। যদিও প্রেমে পড়িনি তবে অনেককেই প্রেমে পড়তে দেখেছি আর সেই থেকে তাদের প্রেমের অনুভূতি গুলোকে নিজের মত করে নিজের চিন্তা থেকে ভালোবাসার কবিতা গুলো লিখি।তবে আমার লিখতে বেশ ভালো লাগে।
আমি সেন্ট গ্রেগরী হাই স্কুল থেকে এস.এস.সি পাশ করার পর থেকে এমন কবিতা লেখার উৎসুক হয়ে উঠি। কিন্তু জানি না আমি এমন করে লিখি কি করে
তবে আমি এখন কিছু গল্পও লিখছি। কোথাও এত কিছু আমি প্রকাশ না করলেও আজ করলাম আমার লেখার কিছু কারন বিশেষ।
এখনো যখন লিখছি তো ভবিষ্যতে ও লিখবো এটা আশা করছি।
গ্রাজুয়েশন শেষ করেছি অনেক আগেই তবে প্রেমে এখনো পড়িনি কিন্তু আমি প্রেমের কবিতা লিখি এটা সত্য।
Friends
Mojib Rsm
@mojibrsm
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Md.hazrat belal
@md-hazratbelal
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
আজিজুর রহমান
@azizurrahman
জিনাতুন নেছা
@zinatunnesa99
Rashed Mahamud Mithun
@rashedmithun
NILOY PODDER
@niloypodder
Jawata Afnan Yasha
@jawataafnanyasha



এক সময়ের শাড়ির আঁচল ধরা বা রঙ চায়ের আড্ডার স্মৃতিগুলো যেভাবে আজকের একলা জোছনা আর মেঘের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, তা সত্যিই অনবদ্য। খুব সুন্দর লিখেছেন!