Profile Photo

মো.মাহমুদুল হাসানOffline

  • Md.MahmudulHasan
  • স্বপ্ন
    লেখনঃ হাসান মুরাদ

    ফুলের আভায় তোমায়
    মিলিয়ে ছিলাম
    কোনো এক, স্বপ্নচুড়ার দেশে
    ভেবেছিলাম পাবো তোমায়
    হয়তো পেয়েছিলাম
    কোনো স্বপ্নলোকের মাঝে।

    ছিল না কোনো মিথ্যে স্বপন
    ছিল না কোনো মিথ্যে বচন
    ছিল শুধু মনের সুপ্ত সাধন।

    জানো,
    আজো স্বপ্নের মাঝে
    খুঁজে ফিরি
    সেই-তোমাকে,
    ইচ্ছে ছিল বলবো কথা
    মনের শত গুপ্ত ব্যাথা।
    আর নির…Read More

    8
    3 Comments
  • কবিতা
    হাসান মুরাদ

    আঁধার যখন হবি
    তবে কেনো রাগ করিস?
    মেঘের আঁড়াল হবি যদি
    কেনো তবে ফিরে তাকাস?
    মিস করলে কি
    তুই আমার হবি?
    তবে হাত বাড়ালে
    আমায় পাবি।।
    তবে
    আয় ছুঁটে
    এই বুকে
    রাখবো যতন করে
    এই পাজরে…..
    মিথ্যে নয়
    যদি সত্যিই হয়
    পাবি খুঁজে এই আমায়…
    এ মন জানে
    তুই কে আমার
    এই মন জানে
    তুই শুধু আমার………

    3
    2 Comments
    • তোমার কবিতাটা আবেগময় ও হৃদয়ছোঁয়া—ভালো লেগেছে। সংক্ষেপে কিছু **ভুল ও উন্নয়নের জায়গা** নিচে তুলে দিলামঃ

      ১. ভাষাগত/শব্দচয়ন

      * **“হবি” / “করিস” / “তুই”** — এগুলো আঞ্চলিক/অনানুষ্ঠানিক; পুরো কবিতায় একই টোন রাখো।
      👉 চাইলে “হবে / করো / তুমি” ব্যবহার করে একটু পরিশীলিত করা যায়।

      ২. লাইনের অর্থ স্পষ্টতা

      * **“আঁধার যখন হবি”** → এখানে অ…Read More

      • জ্বি ধন্যবাদ আপনাকে,আমার লেখা টা নিয়ে আলোচনা বা ভুল ত্রুটি নিয়ে কথা বলেছেন ভালো লেগেছে।এটা করাটাই স্বাভাবিক।কিন্তু এই লেখার শেষে হ্যা আমি ইচ্ছাকৃত ভাবে দুবার করেই লিখেছি কারন এটা লেখার কারন ছিল এটা একটা লিরিক্স হিসেবে আমি তৈরি করে ছিলাম, আর তার জন্য আমার লেখা টি তেমনি ছিল তবে খুব বেশি বেমানান লাগছে তা আমার কাছে মনে হচ্ছে না।
        আপনাকে ধন্যবাদ ল…Read More

  • ফ্যান্টাসি এ দুনিয়ায় সবই লাগে চমৎকার
    হায় রে কি দুনিয়া চলতাছে কোন তরিকায়।
    আগে শুনতাম বিবাদে মরে
    শয়তানের ফাঁদে।
    এখন শুনি শয়তানে লারে
    টিক টকের ফাঁদে।

  • তওবা
    লেখকঃ হাসান মুরাদ

    হৃদয়ের লরজিশে যদি থাকে আল্লাহ নাম
    তবে তুমি যব করো “হে রহিম, রহমান”
    খৌফ করো,
    হে ইনসান মাঝের ওয়াক্ত
    এহসাস করো আঁখি মুদে,
    নীরব রুহের গান।
    কি এমন ভজনে ডুবেছো তুমি
    নিছক হয়েছো দ্বায়।

    গত হয়েছে যা, ফিরে পাবে না আর।
    যা হতে পারে তার
    খেয়ানত করো না আবার।

    বাজিমাত করতে গিয়ে
    হয়েছ কুপোকাত
    তবু হৃদয় দিয়ে তারে ডাকো…Read More

    4
    5 Comments
  • ছায়া
    হাসান মুরাদ

    ৩য় ও অন্তিম পর্ব

    একদিন বিকেলের প্রায় সন্ধ্যা হবো হবো অবস্থায় কালো মেঘে হঠাৎ কালো মেঘ থেকে শুরু হয় ঝুম বৃষ্টি ।
    সঙ্গে তীব্র বাতাস।
    মনে হচ্ছে আকাশের ভেতর জমে থাকা সব অস্থিরতা একসঙ্গে নেমে এসেছে পৃথিবীর বুকে ।
    অনুপম দাঁড়িয়ে আছে উঠোনের ঠিক মাঝখানে।
    বৃষ্টি তার শরীর ভিজিয়ে দিচ্ছে। কাপড়, চুল, মুখ—সব ভেজা।
    কিন্তু সে য…Read More

  • খেলা

    সকাল গড়িয়ে বিকেল
    আর বিকেলের পর সন্ধ্যা
    পরক্ষণেই নামে বিরাট আঁধার।
    সবার মনে যেনো রঙ লেগেছে
    চোখে মুখে হলদেটে ছাপ।
    আঁধার নামলেই
    সুখ পাখিদের শুরু হয় আনা গোনা
    তখনো বসে থাকে কিছু বাদাম ছোলার অভিশাপ।
    বাতাসে গুমোট হাওয়ায়
    সুখী মানুষের ভীর
    ফুচকা আর চামচ বাটির ঘন্টা বাজে চারিধার।
    এমন একটা রাত দেখা হয় না কেনো
    যেখানে নেই…Read More

    4
    2 Comments
    • বাদাম, ছোলা,
      ফুচকা, চামচ, বাটির ঘন্টা বাজে চারিধার।
      বাংলা কবিতায় মধ্যে অভিনব উপাদান … আর তার সাথে সাথে ‘সুখী মানুষের ভীর’ – কিছুটা যেন বিষণ্ণ অর্থেই … ভালো লাগল নিজস্ব এই দৃষ্টিভঙ্গি, প্রকাশোভঙ্গি।

      • মানুষের কোলাহল পূর্ণ এ শহর। তবে শান্তির কামনা করি প্রতিক্ষন।অভিশাপে ছেয়ে গেছে চারিদিক।তবে বাঁচার উপায় আছে এখনো বাকি যদি সে পারে তবে সম্ভব নচেৎ
        ধন্যবাদ বিশ্লেষন করেছেন আমার লেখাটি নিয়ে যা ভেবেছি তাই বলেছেন যথার্থ।
        পাশে থাকার জন্য ধন্যবাদ।

  • ছায়া
    হাসান মুরাদ

    ২য় পর্ব

    পরদিন সকাল।
    ঘরের জানালা দিয়ে আলো ঢুকছে।

    পার্বতী কাপড় গুছাতে গুছাতে হালকা হাসির সুরে বলল—
    “তুমি আবার গত রাতে আগের মতো ঘুমের মধ্যে কাউকে ডাকছিলে।”
    অনুপম চমকে তাকাল।
    পার্বতী কথাটা একটু মজা ছলেই বলল—
    “কে গো সে?”

    অনুপম কিছু বলল না।
    চুপ করে বসে রইল।
    তার মুখে এমন এক নীরবতা নেমে এলো, যেন কথাটা তাকে অস্ব…Read More

    2
    2 Comments
  • ছায়া
    হাসান মুরাদ

    সকালটা আজ অদ্ভুত সুন্দর।
    অনুপম জানালার পাশে বসে আছে। বাইরে উঠোনে অল্প অল্প রোদ পড়েছে। পাতাগুলো হালকা বাতাসে ধীর গতিতে নড়ছে। খুব পরিচিত একটা সকাল মনে হচ্ছে অনুপমের কাছে। কিন্তু কেন জানি মনে হচ্ছে—আজকের এই সকালটা আর অন্য সব সকালের চেয়ে আলাদা।

    “অনু, চা খাবি?”
    পেছন থেকে শিলুর কণ্ঠ ভেসে এলো।
    শিলু অনুপমের বড় দাদা।

    অনুপম ত…Read More

    2
    2 Comments
  • অভিমান
    হাসান মুরাদ

    মনে করো হেড়ে গেছো
    জীবন রেখে লাভ কি?
    আচমকা কোন দমকা হাওয়ায়
    উড়ে যেতে পারবে কি?

    জানতেও তুমি পারবে না
    এ আকাশ কতটা নির্ভয়
    আকাশ থেকে বজ্র পাতের মত
    আমি যে কতটা অটল।

    হিমালয়ের চূড়ায় দাঁড়িয়ে আমি
    দেখেছি পুরো বিশ্বকে
    তোমার চোখে দেখেছি আমি
    আমার শত কষ্টকে।

    শতবার ভেঙেছি
    শতবার গড়িয়েছি
    কষ্টে ভরা এ মনটাকে
    তবু ত…Read More

    5
    3 Comments
  • আশা করাটাই যেনো ভুল হয়েছিল
    মিথ্যে স্বপ্নের খোঁজে,
    তাই ভেবে নেয়াই উচিত
    মিথ্যের পরিনাম
    শুধু মিথ্যে দিয়েই বুঝিয়ে দেয়া
    নচেৎ সত্যের সাথে অবিচার হবে।
    হাসান মুরাদ

    6
    4 Comments
  • কষ্ট
    হাসান মুরাদ

    তুমি কি কষ্টের অর্থ বোঝো?
    কতটা নির্মম সে বেদনা
    যে সহে, সে তার অর্থ বুঝে।
    তোমার কি আর জানার, সেটা দরকার আছে?

    এসেছিলে তো আলেয়া হয়ে
    চলে গেছ তেমনি করে।
    স্বপ্ন দেখিয়ে চলে গেছো দূরে
    কি বলবো তোমায়,
    কি আর বলার আছে!

    খুব করে বলেছিলে, থাকবে এ আকাশ জুঁড়ে
    সবই যদি তোমার মিথ্যে ছিল
    তবে কেনো,
    শুণ্য আকাশের জোছনা হলে?

    একট…Read More

    4
    2 Comments
  • ভালোবাসি তোমাকে
    হাসান মুরাদ

    বারান্দায় একা দাঁড়িয়ে
    খুব একা জড়িয়ে
    নিঝুম হাওয়া মাখিয়ে
    নিলো মন ছুঁইয়ে
    আবারো আসবো ফিরে
    তোমার এ কায়ার মাঝে
    তোমাকে ছুঁয়ে যাবো
    কোনো এক জোস্না রাতে
    ভালোবাসি তোমাকে।

    কি এক মাঝ রাতে
    একাকি জীবনটাতে
    তুমি এলে রঙিন হয়ে
    গেছো তেমনি আধাঁর করে
    কেনো আলো দেখিয়েছিলে
    মিছে ভালো বেসে ছিলে
    অন্ধ কোনো মায়…Read More

    5
    5 Comments
    • সব রঙিন আলো নিভে যাওয়ার পর বারান্দার সেই একাকীত্ব বড্ড চেনা, বড্ড যন্ত্রণাদায়ক।

      • প্রতিটা জীবনই রঙিন খেলার মত্ত। কেউ সে আলো ধড়ে রাখতে পারে পায় কেউবা পায় না।
        ধন্যবাদ কবিতাটি নিয়ে আলাপচারিতার জন্য।

    • অদম্য অনুভূতির কবিতা….🤍

    • তবু ভালোবাসি
      এটাই সবচেয়ে কঠিন

      • প্রেমে যে পড়েনি অনুভূতি কি জিনিস সেটা তার বোধগম্য হয় নি।
        আমার কবিতাটি পড়ে কিছু অনুধাবন করেছেন ও রিয়েক্ট ও কিছু লিখে টেক্সট করেছেন তার জন্য অনেক ধন্যবাদ

  • 4
    4 Comments
  • কথন
    হাসান মুরাদ

    বেলা পড়ল সবে
    এক বেলা
    তাতেই কি,
    যায় ভোলা?
    কত দিন কেঁটেছে তোমায় নিয়ে
    পুড়ি আর রঙ চায়ের সাথে।
    কতো দিন কেটেছে কত কথা
    এপিঠ ওপিঠ নিয়ে
    তাও যেনো ফুরাতো না একটি প্রহর।

    কিন্তু কি যে হলো
    আজকের রাতে
    ঘুম যে চোখে আসছেই না
    আকাশের দিকে তাকিয়ে
    দেখি ভরা জোছনা ।
    সাথে কিছু মেঘ জমে আছে
    চাঁদের বামে…Read More

    5
    6 Comments
    • এক সময়ের শাড়ির আঁচল ধরা বা রঙ চায়ের আড্ডার স্মৃতিগুলো যেভাবে আজকের একলা জোছনা আর মেঘের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, তা সত্যিই অনবদ্য। খুব সুন্দর লিখেছেন!

      • প্রেমালাপ গুলো এমন আদি অন্ত সময়ের সাথেই বিদ্যমান।কারন প্রেম হতে কারোর হয়তো চোখের পলক আবার কারোর হয়নি না।একাকিত্ব টা কে সেই জোস্নার সাথেই দেখা মিলে সব প্রেমিকদের। তাই একাকার হয়ে গেছে। এটাই হয়তো চলবে প্রেম মানেইনজোছনা প্রেম মানেই পরিশেষে একাকিত্ব।
        আপনাকে ধন্যবাদ পাশে থেকে লাইক রিয়েক্টের জন্যে।

    • আবেগময় দীর্ঘ কবিতা….🤍

    • সত্যি ভালোবাসা থেকেই গেল চিরকাল

  • This content isn't available right now

    When this happens, it's usually because the owner only shared it with a small group of people, change who can see it or it's been deleted.

  • Load More Posts
কাঁদলে মন হালকা হয়
কিন্তু মনের শান্তি কি শুধু কান্নায় মিটে?
তেমনি বড় ঝড় হলে বৈশাখ মাস মনে হয়
কিন্তু বুকে শত দুঃখও যে বড় ঝড় বয়ে আনতে পারে
সে টা কি কখনো ভেবেছেন
প্রশ্ন করেছেন
হয়েছেন কি আবেগময়?

মাহমুদুল হাসান

Md. Mahmudul Hasan

আমার লিখতে ভালো লাগে। তাই স্কুল পড়া শেষ হবার আগ থেকেই আমার গল্প লেখা লেখি শুরু হয়।আর একটা সময় এসে আমার মাঝে কিছু অনুভূতি হতে থাকে। যদিও প্রেমে পড়িনি তবে অনেককেই প্রেমে পড়তে দেখেছি আর সেই থেকে তাদের প্রেমের অনুভূতি গুলোকে নিজের মত করে নিজের চিন্তা থেকে ভালোবাসার কবিতা গুলো লিখি।তবে আমার লিখতে বেশ ভালো লাগে।

আমি সেন্ট গ্রেগরী হাই স্কুল থেকে এস.এস.সি পাশ করার পর  থেকে এমন কবিতা লেখার উৎসুক হয়ে উঠি। কিন্তু জানি না আমি এমন করে লিখি কি করে

তবে আমি এখন কিছু গল্পও লিখছি। কোথাও এত কিছু আমি প্রকাশ না করলেও আজ করলাম আমার লেখার কিছু কারন বিশেষ।

এখনো যখন লিখছি তো ভবিষ্যতে ও লিখবো এটা আশা করছি।

গ্রাজুয়েশন শেষ করেছি অনেক আগেই তবে প্রেমে এখনো পড়িনি কিন্তু আমি প্রেমের কবিতা লিখি এটা সত্য।

Skip to toolbar