Profile Photo

MD-Shofi-Ahmed-SohelOffline

  • MD-Shofi-Ahmed-Sohel
  • Profile picture of MD-Shofi-Ahmed-Sohel

    MD-Shofi-Ahmed-Sohel

    2 years, 10 months ago

    অসাধারণ
    মোঃ সোহেল মিয়া

    বাবা তুমি সাধারণ থেকেও ছিলে অসাধারণ
    না বুঝে কত যে তোমাকে দিয়েছি ব্যাথা
    কষ্ট পেয়েও তুমি বলোনি কোন কথা।
    সাধারণ থেকেও তুমি ছিলে অসাধারণ বাবা
    তোমার কাছ থেকে শুধু নিয়েছি
    দিতে পারিনি কোন কিছু।
    চলে গেলে পরপারে কত কষ্ট নিয়ে তুমি
    বুঝতে পারিনি আমি।
    অসাধারণ ছিলে তুমি
    ছিলো অফুরন্ত ভালোবাসার ভান্ডার।
    তোমাকে হারিয়ে, আমি হারিয়েছি সব
    চারদিকে শুনি শুধু হাহাকারের ধ্বনি।
    তুমি যে কি ছিলে জীবনে আমার
    কেউ জানুক, আর না জানুক আমি জানি।
    ছিলে তুমি অসাধারণ
    অসাধারণ ছিলো তোমার ভালোবাসা।।

    উৎসর্গ : আব্বা

    মিরপুর-১
    ২:৪৭ এম
    ২১/০৭ /২৩ ইং

    2
    4 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • জনপ্রিয়তার অনেক অভিনন্দন প্রিয়! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

Skip to toolbar