Profile Photo

মোঃ নাহিদুল সরদারOffline

  • MDNAHIDULSARDER
  • অন্ধকারে আলোর মিছিল
    মোঃ নাহিদুল সরদার

    চারিদিকে আজ অন্ধকারের ছায়া,
    বিবেক বেচেছে মানুষ, ভুলেছে সব মায়া।
    লোভের গ্রাসে নিমজ্জিত এই ভূমি,
    প্রশ্ন জাগে এই মনে— চুপ করে কেন আছ তুমি?

    মুখোশধারীরা শোষণের জাল বোনে,
    লড়াইয়ের দিন সাধারণ মানুষ গোনে।
    তবুও ভাঙবে এই অন্যায়ের কালো হাত,
    ভেতর থেকেই জ্বলবে সত্যের প্রতিবাদ।

    এক শৃঙ্খল ভাঙার বজ্রনাদ,
    উপড়ে ফেলবে জীর্ণ এ অবসাদ।
    শত মিথ্যার দেয়াল ধসে পড়বে,
    নতুন ভোরের আলোয় সমাজ গড়বে।

    জেগে ওঠো তবে, আঁধার চিরে এবার,
    সময় এসেছে সত্যের পথ ধারবার।
    অন্যায়ের সাথে আপস করব না আর,
    আলোর মশালে দূর হবে অন্ধকার।

    3
    4 Comments
    • অন্ধকার যত গভীরই হোক, মানুষের বিবেকের একটি আলোকিত মশাল নতুন ভোরের পথ দেখায়। অনেক অনেক শুভকামনা জানবেন।

    • মোঃ নাহিদুল সরদার, আপনার লেখা ‘ভেতর থেকেই জ্বলবে সত্যের প্রতিবাদ’ লাইনটি এক তীব্র আশাবাদ জাগিয়ে তোলে এবং আপনি যদি শব্দের বুননে আরও কিছু নতুন উপমা ব্যবহার করেন, তবে পাঠকদের মনে আপনার চিন্তার গভীরতা আরও জোরালোভাবে ফুটে উঠবে; আপনার এই কলম চলতে থাকুক অদম্য গতিতে।

    • আপনার লেখাটা পড়ে একদম গা শিউরে উঠল, সত্যিই খুব গভীর আর সময়োপযোগী একটা বার্তা দিয়েছেন। শব্দের চয়নে অন্যায়ের বিরুদ্ধে জেদ আর প্রতিবাদের সুরটা দারুণভাবে ফুটে উঠেছে। গ্রুপে অন্য সবার লেখাতেও মাঝে মাঝে লাইক-কমেন্ট করে একটু অ্যাক্টিভ থাকবেন, তাহলে আমাদের কমিউনিটিটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • আলোর মশালে দূর হবে অন্ধকার।

Friends

Profile Photo
জিনাত ফয়সাল
@zinatfaisal2gmail-com
Profile Photo
Rijoana
@rijoana
Profile Photo
mdjibonahmmed Sagor
@mdjibonahmmedsagor
Profile Photo
এমডি আই আবিদ
@mdi835273gmail-com
Profile Photo
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
Profile Photo
Robi Murmu
@robi
Profile Photo
Rabbi
@rabbi1
Skip to toolbar