Profile Photo

মোহাম্মদ জিয়াউর রহমানOffline

  • mdziaurrahman
  • 🚂 ট্রেন জার্নি

    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    ট্রেন ছুটে যায় ঝিকঝিক করে,
    রেললাইনের পথে,
    জানালাতে বসে দেখি—
    কতই না রঙিন ঘুড়ি উড়ে।

    সবুজ মাঠ আর নদীর ধারা,
    গ্রামের আঁকা ছবি,
    কৃষক তখন মাঠে নামে,
    হাসে সোনার কবি।

    কখনো শহর, কখনো গ্রাম,
    কখনো গাছের সারি,
    ছুটে চলে লোহার ঘোড়া,
    গন্তব্যেরই ভারী।

    স্টেশনে এসে থামে ট্রেন,
    যাত্রী ওঠে নামে,
    কেউ বা যায় আপনজনের কাছে,
    কেউ যায় অজানা ধামে।

    হকার ডাকে—চা আর বাদাম,
    কেউবা খায় ঝালমুড়ি,
    শিশুর মুখে আনন্দ হাসি,
    ভ্রমণ যেন মধুর হাড়ি।

    পাশের সিটে অচেনা মানুষ,
    হয় আপন ক্ষণে,
    দু-চার কথায় গল্প জমে,
    সময় কাটে মনে।

    জানালাতে বাতাস লাগে,
    মনটা যায় যে ভেসে,
    ট্রেনের সাথে স্বপ্নগুলো
    দূর অজানায় আসে।

    জীবন যেন ট্রেনের মতো,
    থামে না কোনো ক্ষণ,
    স্টেশন বদলায়, মানুষ বদলায়,
    বদলে যায় জীবন।

    শেষ স্টেশনে নামতে হবে,
    সবাই জানে তাই,
    তবু পথে চলার আনন্দ—
    তার তুলনা নাই।

    🌿 ট্রেন ছুটুক আপন গতিতে,

    স্বপ্ন থাকুক সাথে—

    জীবন হোক সুন্দর সফর,

    আলো ঝরুক পথে।

    © মোহাম্মদ জিয়াউর রহমান
    @Akm Ziaur Rahman

Skip to toolbar