-
সত্য ঘটনা অবলম্বনে।
ছোট গল্পজুঁই আমার পক্ষে তোমার সাথে আর সংসার করা সম্ভব নয়।
এই সম্পর্কের দায়বদ্ধতা থেকে আমি মুক্তি চাই।হৃদয় এটা তুমি কী বলছো?
তুমি আমার স্বামী ভুলে গেছো !তাছাড়া তুমি শুধু স্বামী তা নও আমার প্রথম ভালোবাসা ।
আমার বিশ্বাস , আশা ভরসা, ভবিষ্যৎ সব।
সেই তুমি এমন কথা বলছো তা আমার বিশ্বাস হচ্ছে না।জুঁই এখানে অবিশ্বাস করার কি আছে!
আমি তো বলছি আমাদের একসাথে থাকা সম্ভব নয়।জুঁই হৃদয়ের কথা শুনে বললো, এমন কথা মুখেও এনো না।
তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না হৃদয়।তুমি আমার রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছো।
এই সব ফালতু আবেগ ।
আর জুঁই আবেগ দিয়ে জীবন চলে না,
জীবন চালাতে টাকা পয়সা প্রয়োজন।
আগে না বুঝলে এখন তা বুঝতে পারছি।হৃদয় তুমি এবং তোমার ভালোবাসায় তো আমার কাছে বড় সম্পদ।
তোমার থেকে আর কিছু আমার কাছে বড় নয়
তোমাকে ছাড়া আমি আর কিছু চায় না।জুঁইয়ের কথা শুনে হৃদয় বলেন,বোকার মতো কথা বলবে না!
জুঁই হৃদয়ের কথা শুনে বললো,আমার দ্বারা কি অপরাধ হয়েছে !
যার জন্য এতো বছরের ভালোবাসার মূল্য না দিয়ে মাঝপথে আমায় ছেড়ে দিচ্ছো?জুঁই দোষ তো তুমি একা করনি সে দোষে আমিও দোষী।
সে সময়ে আবেগের বশে আমাদের
বিয়ে করা ঠিক হয়নি।
তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি।তাছাড়া জুঁই তোমার পরিবারের সাথে আমাদের যায় না।
তোমার মতো সাধারণ ঘরের মেয়ের জন্য আমার সব সুখ,শান্তি বিসর্জন দিতে পারবোনা ।
না পাড়বো অল্প বয়সের ভুলকে সারাজীবন বয়ে বেড়াতে।হৃদয়!
এটা তুমি কি বলছো?
আমাদের ভালোবাসাকে তুমি ভুল বললে!
এই তোমার ভালোবাসা ?
আমি কিনা তোমার এই ভালোবাসার জন্যে সেদিন নিজের পরিবারকে ত্যাগ করেছি।
তুমি তো জানো, তোমার কথা রাখতে বিয়ের পর থেকে এই পর্যন্ত আমি আমাদের পরিবারের কারো সাথে যোগাযোগ পর্যন্ত করিনি ।
যেখানে এতদিন ভেবে এসেছি তুমিয় আমার সব।
আর এখন যদি সেই তুমিও আমাকে ছেড়ে দাও তাহলে আমার কি হবে?
স্বামীর পরিত্যক্তা সিল নিয়ে কোথায় যাবো বলতে পারবে?হৃদয় জুঁইয়ের কথা শুনে বলেন, তুমি যায় বলো না কেন আমার সিদ্ধান্ত বদলাতে পারবে না।
একবার আবেগের বশে ভুল করেছি তাই বলে বারবার একেই ভুল করবো না।হৃদয় তুমি আমাদের ভালবাসাকে আবেগ বলতে পারলে?
হ্যাঁ ,পারলাম কারণ সত্যিই এটা অল্প বয়সের আবেগ ছিল জুঁই।
কোন ভালোবাসা নয়।তুমি আমার স্বামী হয়ে এইকথা বললে , আমার যে কোথাও যাওয়ার জায়গা থাকবে না।
একবার আমার কথা চিন্তা করো ।
তুমিয় বলো,একা একটা মেয়ে হয়ে এখন আমি কোথায় যাবো কার কাছে যাবো?জুঁইয়ের কথা শুনে হৃদয় বললো, তা আমি কি জানি !
আর জুঁই তুমি যতই মায়াকান্না করো না কেন?
এতে কোন লাভ নেয়।
তোমার এই মায়াকান্নায় আমি হৃদয় এখন আর ভুলব না।
কারণ তোমার জন্য তো আমি আমার বাবা মাকে হারাতে পারবো না।হৃদয়ের কথা শুনে জুঁই বললো, তোমাদের বাড়িতে কাজের লোকের মত পড়ে থাকবো সারাজীবন ।
তোমরা শুধু দুবেলা দুমুঠো ভাত খেতে দিও তাতেই আমার চলবে।
বছরে লজ্জা নিবারণের জন্য দুটো কাপড় দিলেই হবে।
তবুও আমায় তোমার জীবন থেকে চলে যেতে বলো না।কথাটা বলে জুঁই হৃদয়ে পায়ে পড়ে কান্না করছে।
কিন্তু জুঁইয়ের চোখের পানি হৃদয় মন গলাতে পারেনি।
সে তার সিদ্ধান্তে অটল ।
হৃদয় একবার জুঁইকে বিয়ে করে তার বাবা মা’কে কষ্ট দিয়েছে।
তাই জুঁইয়ের সাথে সংসার করে তার বাবা মা’কে আর কোন কষ্ট দিতে চায় না।হৃদয়ের মা জুঁইকে বলে, জুঁই তার ছেলের জীবনের অভিশাপ হয়ে এসেছে।
এই পরিবারের সুখ শান্তি জুঁইয়ের জন্য নষ্ট হয়েছে।
আরোও কটু কথা বলে হৃদয়ের মা জুঁইয়ের সাথে যা ইচ্ছে তা ব্যাবহার করলেন।
হৃদয়ের সামনে তার মা জুঁইকে মারতে পর্যন্ত তেড়ে আসেন।
হৃদয় তা দেখেও জুঁইয়ের জন্য প্রতিবাদের সামান্য আওয়াজ তুললো না।এই হৃদয়কে জুঁই চিনতে পারছে না।
এই বাড়ির সবার কথায় মনে হয়েছে আমি মানুষ না কোন পাথর ।
তাই তাদের শত আঘাতেও আমার কষ্ট হয়না।
এই আমার সেই ভালোবাসার মানুষ।
যে এক সময় কথা দিয়েছে সকল বিপদ থেকে রক্ষা করবে।
কথাটা ভেবে আমার দুচোখে আঁধার নেমে এলো।
এই ভালোবাসার জন্যেয় কি পালিয়ে এসে বাবা ভাইয়ের মুখে চুন কালি মাখিয়ে দিলাম।আচ্ছা আমি পালিয়ে বিয়ে করে আমার বাবা মা’কে কষ্ট দিয়েছি। তাদের সম্মান ক্ষুন্ন করেছি।
সেজন্য আল্লাহ্ আমাকে শাস্তি দিচ্ছে না তো?।
ওদের সবার আচরণ দেখে ,
আমার চোখের সামনে অতীতের কিছু স্মৃতি ভেসে উঠল।আমি জুঁই আমার বাবার নাম সেলিম বাবুর্চি।
আমারা তিন ভাই বোন ছিলাম।
বড় ভাই বিদেশে গেছে একমাস হল আর ছোট ভাই গঞ্জে চা পানের দোকান দিয়েছে। আমার বাবা বাবুর্চি হলে কি হবে তার রান্নার কদর দশ গ্রাম পর্যন্ত ছড়িয়ে রয়েছে।গ্রামের মধ্যে বড় কোনো অনুষ্ঠানে বা বিয়েতে তার রান্নার ডাক পরে।
আমার মা জামিলা বানু।
তিনি গৃহিণী।
আমাদের আর্থিক অবস্থা তেমন বেশি ভালো না থাকলেও আমরা খেয়ে পড়ে খারাপ ছিলাম না।কিন্তু হঠাৎ আমার একটা ভুল সব পাল্টে দিয়েছে ।
কিশোরী বয়সে আমার মনে হৃদয়ে প্রতি ভালোবাসার আগুনে যে সব তছনছ করে দিয়েছে।
হ্যাঁ ,হৃদয় হচ্ছে আমার কিশোরী বয়সের স্বপ্ন পুরুষ।আমার ভালোবাসার মানুষটির নাম হৃদয় ।
সে আমাদের গ্রামের বেপাড়ি বাড়ির বড় ছেলে।
বড় বাজারে তার বাবার বড় মুদির দোকান।
তার বাবার নাম আব্দুল হামিদ।
তার বাবা কিছুটা রাগী ধরনের মানুষ।
ঐ বাজারে হৃদয়ের ছোট চাচার বড় কসমেটিকস এর দোকান আছে।
এবং তার চাচা বাজারের সভাপতি।
সবাই বলে বিচারের সময় সে একটু রাগী হলেও তার মন খুবেয় ভালো ।
সবসময় মানুষকে সাহায্য করতে চেষ্টা করে।
হৃদয়ের তিন বোন দুই ভাই।
হৃদয় ও তার ভাই বোনেদের বড় আর বোনেরা তাদের ছোট।হৃদয়ের মা মানে আমার শাশুড়ি মাদবর বাড়ির মেয়ে তার চলাফেরায় দাপটে সেটা সর্বদা প্রকাশ পায়।
তিনি কিছুটা রাগী ও অহংকারী ধরনের মানুষ।
হৃদয় ও আমি একেই গ্রামে থাকতাম।আমাদের গ্রামের নাম কুসুমপুর।
হৃদয়ের সাথে আমার বেশি দেখা হতো দোকানে যাওয়ার সময়।
কারণ হৃদয়ের দোকানে যেতে দুটো রাস্তা ছিল।
দুটো মধ্যে একটা রাস্তা ছিল আমাদের বাড়ির পাশ দিয়ে।তাই প্রতিদিনেয় হৃদয়ের সাথে আমার দেখা হতো, আর দেখা হলে, চোখে চোখ রাখা ও মুচকি হাসি ছিল আমাদের নিত্য দিনের কাজ।
হৃদয় যেহেতু তার বাবার সাথে দোকান করতো।
তাই আমি মাঝে মাঝে জিনিস পত্র কিনতে তাদের দোকানে যেতাম ।
সেখানে থেকে হৃদয়ের সাথে আস্তে আস্তে কথা বলা, চোখে চোখ রাখা,হাঁসি ঠাট্টা করা। তারপর এসব মজার মাঝে এক সময় আমাদের মাঝে প্রেমের শুরু হয় ।কখনো নদীর পাড়ে কখনো সিনেমা দেখতে হলে যেতাম। কখনো আবার নদীর পাশে বালুর মাঠে কাশফুলের মধ্যে দুজনে দাপিয়ে বেড়াতাম।
দু’জনের মধ্যে ভালবাসায় যখন ভরপুর অবস্থা সেই সময়ে আমরা ভালো মন্দের বিচার করতে ভুলে যায়।
সে সময় কি আর বয়স ছিল আমাদের।
হৃদয়ের বয়স ছিল ২০। সে দেখতে ফর্সা , শরীরের গঠন চিকন, লম্বা হয়তো ৫”৪’ ছিল।
আর তখন আমার বয়স ছিল ১৬ বছর।
আমাকে সবাই কমলা সুন্দরী বলে ডাকতো।
তবে আমি বেশি ফর্সা ছিলাম না।
টানা দুটো চোখ ও চিকন গোলাপি ঠোঁটের জন্য জন্য নাকি আমাকে বেশি সুন্দর দেখাতো।বয়সটা ছিল আবেগে ভেসে যাওয়ার।
সে সময় ভালো মন্দের বিচার করার মতো অবস্থায় ছিলাম না দুজনে।
থাকলে আজকে এমন পরিস্থিতিতে পড়তে হতো না।সে সময়ে সাদা কালো সব কিছুই ভালো লাগতো।
তাইতো একদিন হৃদয়ের সাথে হলে ছবি দেখতে গিয়ে বিয়ের কথা মাথায় আসে।
যখন ছবিতে দেখেছি নায়িকার বাবা মা তাদের সম্পর্ক মেনে নেয় না ।
তারা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়।
প্রথমে কিছুদিন তারা লুকিয়ে থাকে একসময় তাদের বাবা মা তাদের মেনে নেন।
এইসব দেখে হঠাৎ মনে হলো,হৃদয়ের সাথে আমার এভাবে বিয়ে হলে কেমন হতো আমাদের জীবন।
এরমধ্যে
এই ছবি দেখে হৃদয় তখন আমাকে বলে জুঁই চলো আমরাও বাড়ি থেকে পালিয়ে বিয়ে করি।
আমি একবার হৃদয়ের কথা শুনছিলাম আবার ছবির দৃশ্যে নায়িকার জায়গায় আমাকে কল্পনা করছিলাম।আমাকে চুপচাপ দেখে হৃদয় আবার বলতে শুরু করে, আমার বাবা মা তোমাকে কখনো আমার বৌ হিসাবে মেনে নিবে না।
তোমাদের পরিবারকে আমার বাবা পছন্দ করেন না।
বাবা যদি তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক আছে তা জানতে পারেন তাহলে আমাকে অন্য কাউকে বিয়ে করতে বাধ্য করবে।
যা আমি চায় না।
তুমি যে আমার নিঃশ্বাসের সাথে মিশে গেছো তোমাকে ছাড়া এক মূহূর্ত থাকতে পারবো না।তাই এখন তোমাকে বিয়ে করলে বাবা হয়তো কিছুদিন রেগে থাকবেন তবে তোমার থেকে আমাকে আলাদা করতে পারবেন না।
সেদিন হৃদয়ের কথা শুনে নিজেকে ভাগ্যবতী মনে হয়েছিল।
তখন আমি হৃদয়কে পাওয়ার জন্য বোধবুদ্ধি হারিয়ে ফেললাম।
হৃদয়কে হারানোর ভয়ে তার কথা শুনে রাতের আঁধারে অল্পকিছু জামাকাপড় নিয়ে হৃদয়ের সাথে পালিয়ে ঢাকা চলে এলাম ।হৃদয় তার বাড়িতে থেকে সাথে করে দশহাজার টাকা নিয়ে এসেছিল।
১৯৯০ সাল চলছিল তখন।
সে সময় এই দশহাজার টাকার মূল্য অনেক ছিল।আমরা দুজনে ঢাকায় এসে প্রথমে কাজী অফিসে গিয়ে বিয়ে করি।
এরপর হৃদয়ের এক আত্মীয় থাকতো ঢাকার যাত্রাবাড়ী।
আমরা দুজন যাত্রাবাড়িতে় তার বাসায় উঠলাম।ওখানে দুই মাসের থাকা খাওয়া বাবদ তাকে ছয় হাজার টাকা দিলো হৃদয় ।
সে আত্মীয় হৃদয়ের দূর সম্পর্কের ফুফাতো বোন হয়।
ঐ আপাকে নাকি হৃদয়ের বাবা ও চাচা তাদের বাসায় রেখে বড় করেছেন ও বিয়ে দিয়েছেন।
বিয়ের আগে পর্যন্ত তাদের বাসায় ছিলেন তিনি।
আজ ভাগ্যের ফেরে পরে হৃদয় আমাকে নিয়ে তাদের বাসায় উঠেছে।তাদের বাসা ছিল তিন রুমের আমাদেরকে একরুমে থাকতে দিলেন।
ওখানে থাকতে খারাপ লাগছিলো না।
কিছুদিন পর হৃদয় আপাকে দিয়ে আমাকে কিছু জামাকাপড় কিনতে পাঠায়।
আর হৃদয় দুলাভাই কে নিয়ে নিজের জন্য কিছু জামাকাপড় কিনে আনে।
আমরা দেশে থেকে আসার সময় সাথে তেমন কোন কাপড় চোপড় আনতে পারিনি।
আমাদের কেনা কাটার পর হৃদয়ের কাছে টাকা ছিল মাত্র দুই হাজার।
থাকা খাওয়ার জন্য আগে থেকেই যেহেতু আপাকে টাকা দিয়ে রেখেছে তাই আমাদের দুই মাস ভালই কাটলো হেসে খেলে।
হৃদয় বেশ কয়েক বার ঢাকা এসেছে কিন্তু আমি প্রথম ঢাকা এসেছি সেজন্য হৃদয় যতটুকু পেরেছে আমায়
প্রতিদিন বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে গেছে।
কখনো কখনো সিনেমা দেখতে নিয়ে গেছে।
দেশের সিনেমা হলের থেকে আমার কাছে ঢাকার হল গুলো বেশি ভাল লেগেছে।
আসলে আমাদের বিয়ের পর সবচেয়ে ভাল কেটেছে সে সময়।
দুই মাস পনের দিন ঢাকায় এসেছি দুই মাস দশদিন আনন্দ ফুর্তিতে কেটেছে।
তারপর থেকে শুরু হয়েছে আপার আকার ইঙ্গিতে কথা দুজন মানুষ তাদের এখানে থাকছি খাচ্ছি এতে তাদের সমস্যা হচ্ছে।
হৃদয় বড় ঘরের ছেলে হয়েও আপা যা খেতে দিতেন তাই বিনা বাক্য খেয়ে নিত।
হৃদয় দুলাভাইকে বলেছিল একটি কাজ জোগাড় করে দিতে।
তিনি বলেছেন তুমি এসব পারবে না এর থেকে দেশে গিয়ে ফুফার সাথে দোকানে বসো।
তাতে তোমার জন্য ভালো হবে।তোমাদের দোকান তিন জন কর্মচারী থাকে।
সে ছেলে কিনা এখানে এসে ছোট খাটো কাজ করবে এতো হয়না ভাই।দুলাভাই এর কথা শুনে হৃদয়ের মুখ ছোট হয়ে যায়।
তখন হৃদয়ের অবস্থা দেখে আমার কান্না পাচ্ছিল ছেলেটা আমাকে কত ভালবাসে আমার জন্য কতকিছু সহ্য করছে।
হৃদয়ের অবস্থা দেখতে না পেরে আমি ওকে বললাম চলো আমরা দেশে চলে যায়।
দেখি আমাদের ভাগ্য কি আছে।দেশে আসার পর হৃদয়ের বাবা আমাকে মেনে নিলেন না।
সে হৃদয়কে শর্ত দিলেন আমাকে ছাড়লে সে হৃদয়কে বাড়িতে জায়গা দিবে।
কিন্তু গ্রামের লোকজন বললেন, ভাই আপনার ছেলে মেয়েটাকে বিয়ে করছে তাকে এভাবে তাড়িয়ে দিতে পারেন না।
আমার শ্বশুর তবু কিছুতেই আমাকে মেনে নিলেন না।
আমার চাচা শ্বশুর যেহেতু গ্রামের বিচার শালিসি করে তাই তিনি বললেন ভাইজান ওদের যতদিন না মেনে নিবে ওরা ততদিন আমার ঘরে থাকবে।
আর ওদের বিয়েতে যেহেতু কোন মুরব্বি ছিল না ।
তাই নতুন করে আজকে রাতে ওদের আবার বিয়ে হবে।
সবাই এ কথা শুনে খুশি হল।
এরপর থেকে শুরু হল আমার এই সংসারে টিকে থাকার যুদ্ধ।
আমি চাচী শাশুড়িকে মা বলতাম কারণ সে আমাকে মায়ের মত আগলে রাখতেন।মায়ের দুই ছেলে ও এক মেয়ে।
বড় ছেলের বয়স আট বছর।
মেজ ছেলের পাঁচ বছর আর ছোট মেয়ের বয়স তিন বছর।মা আমাকে কাজ করতে দিতেন না তাদের বাড়িতে দুটি কাজের মহিলা ছিল তারা কাজ করতেন। আর রান্না বান্না মা নিজে করতেন মায়ের হাতের রান্না স্বাদ অসাধারণ।
তাই মা আমাকে মাঝে রান্না শিখানো শুরু করলেন।
মা সবসময় আমাকে বলতেন তোমার এখানে কোন কাজ করতে হবে না।
তুমি গিয়ে ভাবীর হাতে হাতে কাজ করে দিয়ে আসবে তাহলে হয়তো ভাবী তোমাদের মেনে নিতেও পারে।
হৃদয়দের এবং তার চাচাদের ঘর ছিল পাশাপাশি দুই ঘরের মাঝের দূরত্ব ছিল শুধু একটা উঠান।
উঠানের দুপাশে ছিল দুই ভাইয়ের ঘর।
মায়েদের এখানে থেকে খেয়ে পরে থাকতাম
হৃদয়ের মায়ের আশেপাশে যেন কাজের বাহানায় তার মনে আমার জন্য একটু জায়গা করতে পারি।কিন্তু মানুষের সব চাওয়া তো এক জীবনে পূরণ হয় না।
মায়ের কথা শুনে আমি সবসময় শাশুড়ির কাজে হাত লাগতে গেলে সে আমাকে কিছু ছুঁতে দিতেন না।
যেন আমার কোন ছোঁয়াচে রোগ আছে এমন আচরণ করতেন।আমার ননদকে বলতো, দেখিস ছোট লোকের জাত আমার কিছু না ধরে।
আমার ননদেরা আমার সাথে কথা বলে না।
আমার শ্বশুড় বাজার থেকে বাড়িতে আসলে তার ওযুর পানি এগিয়ে দিলে সে আমার দেওয়া পানি দিয়ে ওযু করতেন না।
আমাকে তার আশেপাশের দেখল রাগারাগি শুরু করে দিতেন।দুই বছর সংসার নামক যুদ্ধ করে শত চেষ্টা করেও তাদের মনে আমার জন্য বিন্দু পরিমাণ জায়গা তৈরি করতে পারিনি।
এটা আমার ব্যর্থতা নাকি ভাগ্য কি বলবো বুঝতে পারছি না।
এতদিনেও শ্বশুর ও শাশুড়ি আমাকে তাদের ছেলের বৌ হিসাবে মেনে নিলেন না।
শ্বশুর তার ছেলেকে ডেকে বললেন তোমাকে অনেক সময় দিয়েছে এই মেয়েকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিতে ।
এখন আর সময় দিবো না আগামী সপ্তাহে গ্রামের সবাইকে ডেকে তোমাকে আমার সকল কিছু থেকে ত্যজ্য করব।
এ কথা শুনে ও আমাকে তালাক দিতে রাজি হয়ে যায়।তারা গ্রামের মানুষের কাছে আমার দোষ বের করলে।
আমার চরিত্র খারাপ।আমাদের বাড়ির একটা বদনাম আছে আমাদের বাড়িতে ছেলে মেয়েরা জগরাটে, মারামারি ,যাদুটোনা করে এবং আমার বাবা বাবুর্চি তাই আমার শ্বশুর আমাকে মেনে নিলেন না।
হৃদয়ের চাচা ও চাচী মানে আমি যাকে মা ও বাবা ডাকি।
তারা অনেক বুঝিয়ে ছিলেন শ্বশুড়কে।
এটাও বলেছেন,সবাই এক না ওদের বাড়ির মানুষ খারাপ হতে পারে।
কিন্তু এজন্য ওকে আমরা খারাপ বলতে পারি না।তাছাড়া সে তো আমাদের ছেলের বৌ ।
আমাদের ছেলের বৌকে আমরা আমাদের মত করে গড়ে নিবো ।
তাও ওকে বের করে দিয়েন না।কিন্তু আমার শ্বশুড় ও শাশুড়ি কারো কথা শুনেনি।
শেষে হৃদয় ও আমাকে ছেড়ে দিল।
মা বলেছিলো , জুঁই আমার ছেলে যদি আজকে বড় থাকত তাহলে তোকে আমি যেতে দিতাম না।
তার জন্য তোকে আমি রেখে দিতাম।
সেদিন মা আমার জন্য অনেক কেঁদেছেন।
বর্তমানআচ্ছা হৃদয় আমাকে ভালোবাসলে কি এতো সহজেই হার মেনে নিতো?
সেদিন আমার কান্না ওদের কারো মন গলাতে পারেনি।
ওরা আমাকে কুকুরের মত দূর দূর তাড়িয়ে দিলো।
হৃদয়ের পায়ে পড়ে কতো আঁকুতি মিনতি করেছি কিন্তু সে আমার দিকে ফিরেও তাকায়নি।উল্টো বলেছে তোমাকে ভালবেসে আমি ভুল করেছি।
এ জীবনে যেন তোমার সাথে আমার আর দেখা না হয়।হৃদয় আমাকে় ছাড়ার পর কোথায় যাব কোথায় থাকবো ভেবে পাগল পাগল লাগছিলো। রাস্তায় ছোট ভাই আমাকে পাগলের মত হাঁটতে দেখে কি হয়েছে জানতে চায়।
আমি কিছুই বলতে পারিনি।
ছোট ভাই আমাকে বাবার কাছে নিয়ে এলেন।
একেই গ্রামে বাড়ি হওয়ায় আমরা বিষয়ে সকল কথা বাবার কাছে আগেই পৌঁছে গেছে।
বাবা আমাকে দেখে রেগে গেলেন অনেক মারলেন আমার জন্য বাবা সমাজে মুখ দেখাতে পারছেন না।
পালিয়ে যাওয়ার আগে যাদের কথা একবার ভাবিনি ।যাদের মুখে আমার জন্য চুনকালি পড়েছে ।
তারাই আমাকে বাড়িতে থাকতে জায়গা দিলেন।
তাদের সন্তান আমি তাই হয়তো আমাকে ফেলতে পারেনি।
দিন দিন হৃদয়ের জন্য আমার পাগলামি বেড়ে যায় ।
আমার অবস্থা দেখে ছোট ভাই হৃদয়কে মারতে লোক নিয়ে যায়।
তখন হৃদয়ের চাচা মানে বাবা সবটা সামালে নিলেন ।
বাবাকে বুঝায় ঝামেলা করলে শুধু হৃদয়ের ক্ষতি হবে না।
আমার ভাইয়েরও ক্ষতি হবে।
কারণ চাচা হয়ে তো ভাতিজার ক্ষতি দেখতে পারবেন না।
বাবা ছোটো ভাইকে ঝামেলা করতে নিষেধ করলেন।আস্তে আস্তে আমার অবস্থা আগের থেকে কিছুটা ভালো হলো
এক বছর পরে বাবা আমার বিয়ে ঠিক করেন।
ছেলে নাকি আমাকে দেখে পছন্দ করেছেন এবং আমার সম্পর্কে সব জেনে আমায় বিয়ে করতে চেয়েছেন।
ছেলেটির নাম জুনায়েদ ।
জুনায়েদের সাথে আমার বিয়ে হলেও হৃদয়কে আমি ভুলতে পারেনি।
হৃদয় যে আমার কিশোরী বয়সের স্বপ্ন পুরুষ এবং ভালোবাসা ছিলো।
এতো সহজে তা ভোলা যায়।এদিকে
জুনায়েদের বাড়ির অবস্থা হৃদয়ের বাড়ির মত এতো ভালো না থাকলেও সে তার অবস্থানে থেকেই সবসময় আমাকে খুশি রাখতে চেষ্টা করতেন।
আশে পাশের মানুষ আমার নামে বাজে কথা বলতো।
আমি ভালো মেয়ে না এজন্য আমার আগের স্বামী আমাকে ছেড়ে দিয়েছে তখন জুনায়েদ প্রতিবাদ করতেন।
বলতেন আমার বৌ কেমন আমি তা জানি তাই ওর সম্পর্কে আপনাদের কাছে থেকে আমার কিছু শুনতে হবে না।আমার জন্য জুনায়েদ সবার সাথে লড়াই করতো।
ওর এসব আচরণ দেখে ধীরে ধীরে জুনায়েদের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যায়।
জুনায়েদ তার ভালোবাসার দিয়ে আমাকে আগলে রাখতেন।
কখনো আমার আগের বিয়ে নিয়ে কিছু বলতেন না।
তার ছোঁয়ায় আমি কখনো কামনা দেখিনি ।
তার প্রতিটি ছোঁয়ায় মাঝে থাকতো অফুরুন্ত ভালবাসা।
কেটে গেল বেশ কিছু বছর।
এতো সময় কিভাবে পাড় করছি তা বুঝতেই পারিনি জুনায়েদের সাথে সংসার করে।ত্রিশ বছর পরের ঘটনা।
আমি এখন এক ছেলে ও এক মেয়ের মা ।
আল্লাহর রহমতে ও বাবা মায়ের দোয়াতে জুনায়েদ আমাদের সুখে শান্তিতে রেখেছেন।
এখন আমরা ঢাকা থাকি নিজেদের ছোট একটি ফ্লাটে আছে।
ছেলে মেয়ের বিয়ে হয়েছে।
ছেলের বৌ আমাদের সেবা যত্নের ত্রুটি করেনা।
এতো বছরেও আমার প্রতি জুনায়েদের ভালোবাসার কমেনি।
বেড়েছে বহুগুণ।
তবে মাঝে মাঝে ভাবি , হৃদয় কি কখনো আমাকে এভাবে আগলে রাখতো।
তখন মনে থেকে একটায় উঃ আসে।
তা হচ্ছে না স্বার্থপর মানুষ কখনো ভালোবাসতে জানে না।
সেখানে আগলে রাখা বহু দূরের কথা।তবে দেশে গেলে এক গ্রামে বাড়ি হওয়াতে হৃদয়ের ব্যাপারে কিছু কথা শুনতে পায় মানুষের মুখে।
হৃদয়কে তার বাবা মা দেখে নিজেদের পছন্দমতো বিয়ে করিয়েছিলেন।
মেয়ে নাকি অনেক সুন্দরী এবং বড় ঘরের।
হৃদয়ের বৌয়ের সাথে হৃদয়ের বাবা ও মায়ের বনিবনা হচ্ছিল না।
বিয়ের পর তাদের সাথে দুই বছরও একসাথে থাকেনি হৃদয়।
বৌকে নিয়ে নারায়ণগঞ্জ চলে গেছেন।
সে এখন পাঁচ ছয় বছর পর পর নাকি একবার আসে তার বাবা মা’কে দেখতে।লোক মুখে শুনেছি হৃদয়ের দুটি মেয়ে আছে বড় মেয়েকে বিয়ের এক বছরের মধ্যেই জামাই ছেড়ে দিয়েছেন।
এসব শুনে একটা কথায় বারবার ঘুরপাক খায়।
হৃদয় নিজে ভালো থাকার জন্য আমাকে ছেড়ে দিয়েছে।
কিন্তু হৃদয় কি এখন ভালো আছে?হৃদয়ের বাবা মা আমাকে তাদের ছেলের কাছে থেকে দূরে সরিয়ে দিয়েছেন।
আজ তাদের কাছে থেকে তাদের ছেলে অনেক দূরে সরে গেছে।
একদিন যে অর্থ সম্পদ নিয়ে দম্ভ ছিলো আজ তাদের দিন কাটে কষ্টে।
আমাকে তারা স্বামীর সংসার করতে দেয়নি।
আজকে তাদের নাতিও স্বামীর সংসারে টিকতে পারেনি।প্রকৃতির সবাইকে তার পাওনা ঠিক বুঝিয়ে দেয় দুইদিন আগে কি পরে।
প্রকৃতি তার প্রতিশোধ নিতে কার্পন্য করেন না।
সব সময় শুনে এসেছি প্রকৃতির প্রতিশোধ বলে
কিছু আছে।
কখনো তা দেখার ভাগ্য হবে ভাবিনি।
আমার সেদিনের অশ্রু বিফলে যায়নি।আল্লাহ হয়তো সহায় আছে তাই প্রকৃতির প্রতিশোধ বাস্তবেও দেখতে পেলাম।
তবুও মন থেকে দোয়া করি ,
হৃদয় তুমি যেখানে থাক ভালো থাকো।
তোমার দেওয়া আঘাত আমাকে ক্ষণিকের জন্য ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল ঠিক কিন্তু জুনায়েদ তার ভালোবাসা দিয়ে আমাকে নতুন জীবন দিয়েছে।
ভুলিয়ে দিয়েছে অভিশপ্ত সে অতীত
একটা সময় ছিলো তোমার কথা মনে হলে অস্থির হয়ে যেতাম।
এখন আর তোমার কোন বিষয় আমার মনকে অস্থির করতে পারে না।
এখন আমি মনপ্রাণ ঢেলে জুনায়েদকে ভালোবাসতে শুরু করেছি।
প্রকৃতির খেলায় সে যে আমার আঁধার জীবনের আলো হয়ে এসেছে।9 Comments

Saifun nesa Shima
Housewife
Friends
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
@afjalhossain
মাহ্দী সাকিব
@mahdi-sakib
মাহীম খান
@meho
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
এফ. আর. মাহদী
@frmahedi
ইফতিশা খানম
@eftishakhanam
Poly Alam
@butterflywords
Mubarra Ayesha Chowdhury
@mubarra45


দারুন এক রচনা।