-
কিশোরী_বয়সের_ভালোবাসা।
(না কি অপরিণত বয়সের ভুল )
লেখাঃ মেহের_মেহের_সীমা।
পর্বঃ১এই তোমার নাম কী?
জী ,প্রিয়া।
তোমাকে দেখে তো মনে হচ্ছে বয়স বেশি নয়।
তা তুমি কোন ক্লাসে পড়?
আহ্ সীমা তুই কি শুরু করলি ?
আমি প্রিয়াকে পড়াশোনা বিষয়ে জিজ্ঞেস করছি তা শুনে ছোট ভাইয়া আমার নাম ধরে ডেকে উঠলেন।
আমি তার দিকে তাকালে সে আমাকে থামতে ইশারা করছেন।
কারণ পছন্দ হচ্ছে না আমি মেয়েটিকে প্রশ্ন করছি সেটা।
কিন্তু আমি ভাইয়ার কথায় পাত্তা না দিয়ে উল্টো ভাইয়াকে বললাম,
ছোট ভাইয়া তুমি আমাদের মাঝে কথা বলবে না।
তাছাড়া আমাকে তার সাথে কথা বলতে না দিলে তো এখানে এনেছো কেন?
ছোট ভাইয়া আমার কথা শুনে থম ধরে বসে আছেন।
মুখ দেখে বোঝা যাচ্ছে আমার কর্মকান্ড দেখে ভিতরে ভিতরে রেগে আগুন হচ্ছেন।
কিন্তু কিছু বলতে পারছেন না।অন্যদিকে আমার মেয়ে তার মামার কোলে বসে হাত পা নেড়ে খেলতে ব্যস্ত।
কিন্তু আমি সেদিকে নজর দিলাম না।
বরং প্রিয়ার দিকে তাকিয়ে বললাম,
কি হলো বললে না তুমি কোন ক্লাসে পড়?
আমার কথা শুনে মেয়েটা আমতা আমতা করে বললেন, ৬ষ্ঠ শ্রেণীতে পড়তাম।
আমি প্রিয়ার দিকে বড় বড় চোখে তাকিয়ে বললাম,পড়তাম মানেটা কী?
হয়তো আমার মুখে এমন প্রশ্ন শুনে প্রিয়া মেয়েটা ঘাবড়ে যাচ্ছে।
তার কাছে এই মুহূর্তে আমাকে ঘষেঁটি বেগম মনে হচ্ছে।
কিন্তু তাতে আমার কী?
ওদিকে
নিচের দিকে তাকিয়ে প্রিয়া বলেন, আগে পড়াশোনা করতাম , দুই বছর ধরে আর পড়াশোনা করি না।আমি তার কথা শুনে বললাম,তা পড়াশোনা করছো না কেন?
প্রিয়া ভাইয়ার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়।
তারপর নিচু স্বরে বলেন,আসলে আপু একটা সহজ পড়াও অনেকবার পড়লেও আমার না সে পড়াটা মনে থাকে না।
সব ভুলে যায়।
তাছাড়া আমি পড়াশোনার চাপ একটুও নিতে পারি না,
অসুস্থ হয়ে যায়।
মেয়েটার কথা শুনে আমার রাগ উঠে গেছে।
যাবে না কেন !
এই মেয়ে দের বছর ধরে ছোট ভাইয়ার সাথে চুটিয়ে প্রেম করছেন ।
কিন্তু তার নাকি পড়াশোনা মনে থাকে না।
ফালতু কথার জায়গা পায় না।
তবে কারও বাসায় এসে রাগারাগী করাটা ভালো দেখায় না।
তা ভেবে নিজের রাগ কন্ট্রোল করতে চেষ্টা করেও পারলাম না।
মুখ ফসকে বলে ফেললাম,তা তোমার পড়াশোনা মনে থাকে না ঠিক তবে আমার ভাইয়ের সাথে প্রেম করতে তো ভুল হয়নি।
পড়তে না পাড়লেও প্রেম করতে ঠিকেই পেরেছো খারাপ না।
আমার কথা শুনে সে বসা থেকে মাথা ঘুরে ঠাস করে বিছানায় পড়ে যায়।
তা দেখে প্রিয়ার মা রুমে দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরেন।
তিনি এতক্ষন রুমের বাহিরে দাঁড়িয়ে আমার সব কথা শুনেছেন।
তাকে আমি দরজার কাছে দাঁড়ানো দেখেছিলাম।
ছোট একটা মেয়ে প্রেম করছে তাকে বাঁধা দেয়নি তার এই নির্লিপ্ততা যথেষ্ট মেয়ে উচ্ছন্নে যেতে।
এদিকে আমার ভাইয়া প্রিয়ার এমন অবস্থা দেখে অস্থির হয়ে যায়।
মনে হচ্ছে প্রিয়া অসুস্থ নয় সে নিজে অসুস্থ।
আমার মেয়ে তার কোলে থাকায় প্রিয়াকে ধরতে পারছে না।
তার চোখ মুখে বিষন্নতা দেখে আমার একটু খারাপ লাগছে।
ওদিকে ভাইয়া তাড়াহুড়ো করে মেয়েটার মা’কে বলেন ,খালাম্মা ওকে কিছু খাওয়ান।
মনে হয় প্রিয়ার প্রেশার ফল করেছে।
ভাইয়ার কথা হঠাৎ করে আমার মনে হয়।
আমাদের বাংলাদেশের ঘরে ঘরে ভাইয়ার মতো দুই একজন ডাঃ পাওয়া যাবে।
সত্যি কারের ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করেন।
কিন্তু এরা পরীক্ষা ছাড়াই রোগ নির্ণয় করতে পারেন।
যেমন,কোন মেয়ের বমি হলে বিবাহিত থাকলে বলবে প্রেগন্যান্ট।
অবিবাহিত বা ছেলে হলে বলবে গ্যাসের সমস্যা।
গ্যস্টিক এর ওষুধ খেতে হবে।
এমন ডাঃ প্রতিটা ঘরে ঘরে দুই একজন পাওয়া যাবে।
ভাইয়া প্রিয়ার অবস্থা দেখে তার মা’কে বলেন, খালাম্মা আমার মনে হচ্ছে প্রিয়ার জ্বর কমলেও শরীর এখনও অনেক দুর্বল ।
আমার ভাইয়ের কথা শুনে প্রিয়ার মা বললেন,ওয় তো কিছু খায়তে চায় না বাপ।
শরীর দুর্বল হয়বো না তো কি হয়বো।
তুমি ওইদিন এতোগুলান ফলমূল দিয়ে গেলা ওরে খাওয়াইতে পারি নায়।
জানো শ্রাবণ বাবা ডাক্তার ওরে বেশি বেশি খায়তে কইছেন।
কিন্তু মাইয়াটা আগে যাও খায়তো এবার জ্বর হওয়ার পর থিকা একদম কিছু খায়তে চায় না।
জোর জবরদস্তি করলে এই ছেমরি জেদ করে আমার সাথে।
খায়তে চায় না।
এদিকে তাদের কথা শুনে আমি আপাতত নীরব দর্শকের ভূমিকা পালন করছিলাম।
ছোট ভাইয়া যে প্রিয়াদের বাসায় আসা যাওয়া করে তা আমি জানি।
এটা সেটা দেয় তাও জানি।
সেজন্য ফলমূল দিয়ে গেছে শুনে অবাক হয়নি!
বরং না দিলে অবাক হতাম।
আমার ভাবনার সুতা ছিঁড়ে যায়
আমার আট মাসের মেয়ের কান্না শুনে।
মেয়েটা মামার কোলে বসেয় কেঁদে উঠলো।
তাই ভাইয়াকে বললাম, ভাইয়া বাসায় যেতে হবে ওর ক্ষুধা লেগেছে।
তাছাড়া আমাদের দেরি দেখে মা হয়তো চিন্তা করছেন।
ভাইয়া প্রিয়ার মায়ের কাছে থেকে বিদায় নিলেন।
তারপর আমাকে সাথে নিয়ে ওখানে থেকে বের হয়ে আসেন।
ওখানে থেকে বের হয়েয় ভাইয়া একটা রিকশা ঠিক করলেন।
তা দেখে আমি বললাম ভাইয়া অল্প একটু রাস্তা আমরা হেঁটে যায়?
আমার কথার পাত্তা না দিয়ে ভাইয়া তার ভাগ্নিকে নিয়ে রিকশায় উঠে বসলেন।
ভাইয়ার মুখের দিকে তাকিয়ে তার থমথমে ভাব দেখে তাকে আর ঘাটলাম না।
চুপচাপ ভদ্র মেয়ের মতো রিকশায় উঠে বসলাম।
রিকশা চলতে শুরু করেছে এরমধ্যে
ভাইয়া রেগে বললেন, তোকে এখানে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে।
মেয়েটা অসুস্থ তার মধ্যে উল্টাপাল্টা প্রশ্ন করে আরও অসুস্থ করে দিয়েছিস।
ভাইয়া আমার উপরে ক্ষেপে আছে সেজন্য এই বিষয়ে কিছু বললাম না।
পাঁচ মিনিটে আমাদের বাসায় এসে পড়লাম।
মা বারান্দার থেকে হয়তো আমাকে রিকশায় থেকে নামতে দেখেছেন।
তাইতো সিঁড়ি বেয়ে উঠার আগেই মা এসে ভাইয়ার কাছে থেকে তার নাতনিকে কোলে নিয়ে চুমু খেলেন।
ভাইয়া মা’কে দেখে মা আমি একটু আসছি বলে চলে গেলেন।আমি মায়ের পিছনে পিছনে বাসায় এসে ঢুকলাম।
মা বুয়াকে পানি দিতে বলে, আমার দিকে তাকিয়ে আমাকে বললেন, এতো দেরি হলো কেন?
তোদের ওখানে থেকে এখানে আসতে তো ১৫ মিনিট এর কম সময় লাগে!
মায়ের দিকে তাকিয়ে বললাম, তোমার ছেলের বৌ দেখে এলাম তো সেজন্য দেরি হয়ে গেছে।
মা আমার কথা শুনে বললেন,বাজে বকিস না।
মায়ের কথা শুনে আমি মুচকি হেসে বললাম, মা জননী আমি বাজে বকছি না।
আপনার ছোট ছেলে নিজের জন্য পাত্রী ঠিক করেছেন।
তারপর মা’কে একে একে ওখানে হওয়া কথাগুলো বললাম।
মা সব শুনে বলেন, আমি ভিনদেশী মেয়ে ছেলের বৌ করবো না।
তাছাড়া তোর ভাইয়ের বয়স কত যে বিয়ে করবে।
নাক টিপলে দুধ বের হবে!
আজকে বাসায় আসুক ঝাঁটা দিয়ে পিটিয়ে ওকে প্রেম করা বের করছি।
আমি মায়ের কথা শুনে বললাম, মা ভাইয়া তো বিয়ের কথা বলেননি।
শুধু গার্লফ্রেন্ডকে দেখিয়েছেন।
আর আমি নিশ্চিত তোমার ছেলে এখন সেই মেয়ের কাছে গেছে।
কারণ আমার কথা শুনে ভাইয়ার সে তো অসুস্থ হয়ে গেছে।
মা বললেন, দাঁড়া আজকে তোর ভাই বাসায় একবার আসুক জন্মের মতো প্রেম ছুটাচ্ছি।
মায়ের কথা শুনে ঢোক গিললাম।
ইস্ কেন যে মা’কে বলতে গেলাম।
আসলে মায়ের সাথে আমার বান্ধবীর মত সম্পর্ক।
আমার জীবনে প্রথম প্রেমপত্র থেকে ফুল পাওয়া সবকিছু মা জানেন।
মা আমাকে কখনো সরাসরি বলেনি প্রেম করবে না।
আমার মনে আছে আমি যখন ক্লাস ফাইভ এ পড়ি তখন বলেছিলেন, আমাদের সম্মান তোমার হাতে।
তুমি খারাপভাবে চলাফেরা করলে বা উল্টাপাল্টা কিছু করলে তোমার বাবার সম্মান নষ্ট হয়ে যাবে।
তুমি বড় হচ্ছ ।
সামনে অনেকে ছেলে তোমার সাথে বন্ধুত্ব করতে আসবে।
তুমি তাদের সাথে কথা বললে মানুষ সেটা ভালো চোখে দেখবে না।
আর তোমাকে খারাপ বললে আমাদের নিশ্চয় ভালো লাগবে না।
সেজন্য সব সময় চলার পথে তোমার সীমানা তোমাকে নির্ধারণ করতে হবে।
তুমি আমাদের একমাত্র মেয়ে।
তোমার একটা ভুল যাতে তোমার প্রতি আমাদের বিশ্বাস ভাঙতে না পারে।
মায়ের কথাগুলো সেদিন আমার ছোট মাথায় গেঁথে গেছিলো।
মায়ের কাছে আমি হচ্ছি খোলা বাই।
যার সবটাই মায়ের মুখস্থ।
আমার ভালো লাগা মন্দ সব সে জানেন।
আমি দেখতে বিদেশিদের মতো ফর্সা হওয়ার কারণে ক্লাস ফাইভ থেকেয় অসংখ্য প্রেমের অফার পেয়েছি।
কিন্তু কখনো সেদিকে ফিরে তাকায়নি।
আর বাবার কাছে আমি হচ্ছি তার মা জননী।
বাবা কখনো আমাকে মা ছাড়া ডাক দেয়নি।
আমি যখন ভাবনার বিভোর সে সময়ে মা বিরবির করে বললেন, আজকে বাসায় আসুক শ্রাবণ ।
আমার নাতিকে নিয়ে যেখানে সেখানে যাওয়া বের করছি।
প্রেম করার সখ বের করছি ।
মায়ের কথা শুনে মনে মনে ভাবছি ,মা ভাইয়াকে বকা দিলে ভাইয়া তো আমাকে আর কিছু বলবেন না।
তাছাড়া মা বকা দিলে আমার সাথে রাগ করে থাকবেন।
তখন আবার আমার কাছে খারাপ লাগবে।
কথাটা ভেবে মা’কে বললাম,মা তুমি ভাইয়াকে কিছু বললে সে বুঝে যাবে আমি তোমাকে ওই মেয়েটির কথা মানে তার প্রিয়ার কথা বলেছি ।
মা আমার কথা শুনে কিছু একটা ভেবে বললেন, সে চিন্তা তোকে করতে হবে না।
আমার হয়েছে এই ছেলেকে নিয়ে যত জ্বালা।
তোকে আর সাব্বিরকে নিয়ে আমার কখনো এমন পরিস্থিতি পরতে হয়নি।
যেখানে বড় ভাই মেয়েদের মুখের দিকে তাকিয়ে কথা বলে না।
তার ছোট ভাই হয়ে এই ছেলে প্রেম করে বেড়ায়।
মা যে ভীষণ রেগে আছেন তা দেখে বোঝা যাচ্ছে।
মা’কে অনেক বুঝিয়ে কোনমতে একটু শান্ত করলাম।
অবশ্য আমি না বললে হয়তো জানতেন না।
কিন্তু এই সমাজে ছেলে মেয়ে ভুল করলে তার দোষ মা বাবার উপর এসে পড়ে।
আমি চায়নি ভাইয়ার ভুলে মা বাবার উপর দোষ আসুক।এতক্ষন অনেক বকবক করলাম কিন্তু আপনাদের তো নিজের পরিচয় দেওয়া হলো না।
আমি সাদিয়া সীমা।
বয়সঃ সতের বছর।
বাবার নামঃ শাহেদ বেপারি।
মায়ের নামঃ সুমুনা।
আমি লম্বায় ৫ ফুট সাড়ে ৩ ইঞ্চি।
গায়ের রং (আশ্চর্য আমার গায়ের রং দিয়ে আপনারা কী করবেন?)
পড়ালেখাঃ নবম শ্রেণীতে থাকতে বিয়ে হয়েছে দশম শ্রেণীতে পড়া হয়েছে কয়েকমাস।
ইচ্ছে থাকলেও পরীক্ষা দেওয়ার সৌভাগ্য হয়নি।
সেজন্য কেউ ইচ্ছে করে পড়াশোনা বাদ দিয়েছে শুনলে সহ্য হয় না।
আরেকটি কথা আমার পারিবারিক ভাবে বিয়ে হয়েছে দুই বছর আগে।
আমার বরের নামঃ তারেক রহমান।
দেখতে সুন্দর, উচ্চতা আমার সমান।
সাত মাসের একটা ফুটফুটে রাজকন্যার মা আমি।
আমার দুই ভাই ।
বড় ভাইয়া আমার পাঁচ বছরের বড়,নাম সাব্বির। আমার ভাইয়া দেখতে হিন্দি সিরিয়ালের নায়কের মতো।
উচ্চতাঃ ছয় ফুট এক ইঞ্চি।
স্বভাব চরিত্র নম্র ভদ্র, সবচেয়ে বড় কথা ভাইয়া স্টুডেন্ট হিসেবে প্রখর ছিলেন কিন্তু সংসারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে বাবার সাথে ব্যাবসা করতে হচ্ছে।
আর ছোট ভাইয়া আমার তিন বছরের বড় নাম শ্রাবণ।
ছোটো ভাইয়াও নায়কের মতো দেখতে।
তার উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি।
আরেকটি কথা আমার দুই ভাই দেহের গঠন কিছুটা বাবার মতো পেয়েছেন।
আমার বাবা প্রায় ছয় ফুটে সাড়ে তিন ইঞ্চি।যে কথা বলছি,ছোট ভাইয়ার পড়াশোনতে মনোযোগ না থাকলেও প্রেমে ভরপুর মনোযোগ রয়েছে।
ভাই জানের পিছনে সুন্দরী মেয়েদের ছড়াছরি থাকে।
আমার ভাইয়ের মন বড় তো সেজন্য বেচারা কাউকে ফেরায় না।
আমারা ঢাকায় থাকি তবে নিজেদের বাড়িতে নয় ভাড়া বাড়িতে।
আমাদের দেশের বাড়ি মাদারীপুর কালকিনিতে।এবার আসুন ছোট ভাইয়ার প্রেমিকা সর্ম্পকে জেনে আসি।
নামঃ প্রিয়া তা তো আপনারা জানেন।
দেখতে ফর্সা, গোলগাল মুখের গঠন,খাড়া নাক,চিকন গোলাপি ঠোঁট।
দেখতে মাশআল্লাহ।
তার মায়ের নামঃ শিউলি বেগম।
বাবার নামঃ দেলোয়ার মুন্সী।
তারা দুই বোন।
তাদের কোন ভাই নেয়।
প্রিয়ার বড় বোনের বিয়ে হয়ে গেছে।
তার বাবার পান সুপারির দোকান আছে।
মা গার্মেন্টসে চাকরি করেন।
প্রিয়া আপাতত প্রেম ছাড়া কিছুই করেন না।আপনরেরা ভাবছেন তো আমি প্রিয়ার সম্পর্কে আমি এতকিছু জানি কিভাবে?
আসলে আমার দুই ভাইয়ের সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
দুই ভাই আমাকে আদর করে দাদু ডাকেন।
দুই ভাইয়ের সাথে আমার সম্পর্ক এতটাই গভীর ,যে তাদের ভালোলাগা, ভালোবাসা সবকিছু আমার সাথে শেয়ার করেন।
তাদের কথা জমা রাখার,,,#চলবে
নোটঃ এটা বেশ বড় গল্প ।
ঠিক কত পর্ব হবে এখনই বলা যাচ্ছে না। আরেকটি কথা হচ্ছে এই গল্পটা ৭০ ভাগ সত্য ঘটনা অবলম্বনে ত্রিশ ভাগ বানানো থাকবে।
লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
না হলে ভুল গুলো ধরিয়ে দিবেন।5 Comments

Saifun nesa Shima
Housewife
Friends
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
মোহাম্মদ আফজাল হোসেন মাসুম
@afjalhossain
মাহ্দী সাকিব
@mahdi-sakib
মাহীম খান
@meho
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
এফ. আর. মাহদী
@frmahedi
ইফতিশা খানম
@eftishakhanam
Poly Alam
@butterflywords
Mubarra Ayesha Chowdhury
@mubarra45



সুন্দর হয়েছে।