Profile Photo

সাইফুন নেসা সীমা।Offline

  • MeherMeherShima
  • বন্ধন
    ।।।।।।।।।।।।।।।।।।।।।
    জীবন বড় অদ্ভুত
    তার চেয়ে রহস্যময় হচ্ছে বন্ধন ।
    যে দুটো মানুষ আজ
    একে অপরকে চেনেনা বা জানেনা
    কিন্তু তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়””
    আর অচেনা মানুষটাই হয়ে যায়
    এক সময় বেশি আপন”
    আজ বাবার বাড়িতে যে মেয়েটা অবাধ্য !
    হয়ত কাল সে কারো সাথে পবিত্র বন্ধনের
    পর হবে বাধ্য ।
    একটা মেয়ে,
    ছোট থেকে বড় হয় বাবা ও মায়ের
    ভালবাসার বন্ধনে ।
    আবার যখন নতুন একটা বন্ধনে আবদ্ধ হয়।
    তখন ভাবে মা ও বাবাকে ছাড়া
    থাববে কী করে নতুন এই বন্ধনে?
    দিন যায় ,মাস যায় ,
    যায় যে বছর তখন নতুন সেই বন্ধন
    যায় পুরানো হয়ে ।
    সাথে যোগ হয় নতুন করে
    নাড়ির (ছেলে ও মেয়ের )বন্ধন।
    অচেনা বা অজানা থেকে,
    যে বন্ধনের শুরু ।
    তা হয়ত যুগের পর যুগ চলে যায়!
    তাও ভালবাসা কমেনা এতটুকু ,
    বন্ধনের মাঝে ভালবাসা বেড়েই চলে।

    13
    7 Comments
Skip to toolbar